শেখানোর উদ্দেশ্যে মারেন বা কোনো বাপ সন্তানদেরকে আবদ-কায়দা শেখানোর জন্যে মারধর করেন অথবা আদব-কায়দা শেখানোর জন্যে কোনো শিক্ষক তার ছাত্রদেরকে মারধর করেন। আর অবশ্যই এটা সুবিদিত যে, স্বামী-স্ত্রীর মধ্যে মিলমিশ থাকা অবস্থায় এসব প্রক্রিয়া অবলম্বনের প্রশ্নই আসে না, কেননা জীবনের এই গুরুত্বপূর্ণ সংগঠনে তারা পরস্পরের জীবন সাথী এবং তারা এসব পদক্ষেপ গ্রহণ করবে শুধুমাত্র অশান্তি বিশৃংখলা ও সংসার ভাংগনের কারণগুলো দূর করার উদ্দেশ্যেই । এখন বুঝতে হবে, যেখানে সদুপোদেশ দানে কাজ হচ্ছে না, বিছানার মধ্যে পৃথক করে রাখাতেও কাজ হচ্ছে না, সেখানে অবশ্যই এই অবাধ্যতা হবে অন্য কোনো ধরনের এবং অন্য এমন কোনো পর্যায়ে যে, তার চিকিৎসা এই দু'ধরনের ওষধ দ্বারা হওয়া সম্ভব নয় । তার জন্যে এই শেষের প্রক্রিয়াটি প্রয়োগ করা যেতে পারে এবং তাতে সুফল পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আর বাস্তবে কিছু কিছু অবাধ্যতার ঘটনা এমনও দেখা যায় এবং এমন কিছু বিশেষ মানসিকতার কথাও জানা যায় যেগুলো এই সংশোধনী প্রচেষ্টার মাধ্যমে সুফল লাভ করেছে এবং তার স্বামীর সাথে সাময়িকভাবে হলেও সমঝোতায় উপনীত হতে পেরেছে। তবে স্বামী থেকে মুখ ফিরিয়ে নেয়া বা স্বামীকে প্রত্যাখ্যান করাটাই যদি কারো মানসিক ব্যাধিতে পরিণত হয়ে যায় তবে সেখানে নামকা ওয়াস্তে মিলমিশ করাতে আসলে কোনো অবস্থায় ফায়দা হবে বলে আশা করা যায় না। এমতাবস্থায় আমরা কারো মুখের কথাকেই গুরুত্বপূর্ণ মনে আলফ্রেড নোবেল বলেন, নারীদের মধ্যে এমন অনেক আছে যারা পুরুষের পেশীশক্তি ও কড়া ব্যবহার ছাড়া বশীভূত হয় না এবং তাদের শক্তি সাহস আছে বলেও মনে করে না, সেইসবনস্ত্রীলোকদেরকে কিঞ্চিৎ মারধর করে তাদের সুস্থ বিবেককে জাগানোর চেষ্টা করা যেতে পারে, তবে এই ব্যবস্থা সকল মেয়েদের জন্যে সমানভাবে প্রজোয্য নয়৷ কিন্তু একথা সত্য যে নারীদের মধ্যে অল্প কিছুসংখ্যক হলেও এমন অনেক আছে যারা শারীরিক মারকে ভয় করে এবং কিছুটা মারলেই সংশোধন হয়ে যায় । এই জন্যে সেসব ক্ষেত্রে পারিবারিক সংহতি ও শাস্তি বজায় রাখার খাতিরে এই শেষ চিকিৎসাটি নেয়া যেতে পারে। পরিবারিক জীবনের শাস্তি ও স্থিতিশীলতার প্রয়োজনে পর্যায়ক্রমে যেসব ব্যবহারে কথা বলা হয়েছে তার প্রয়োজন ও উপযোগিতা সম্পর্কে কোনো সন্দেহ করা বা প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, যেহেতু তিনিই এই বিধান দিয়েছেন যিনি সৃষ্টি করেছেন, যাকে তিনি সৃষ্টি করেছেন তার সবকিছু সম্পর্কে তিনিই ভালো করে জানেন । অতএব, সর্বজ্ঞ সেই মহান পরওয়ারদেগারের কথার ওপর কোনো যুক্তি তালাশ করা অবজ্ঞা বা উপেক্ষা করা অথবা অস্বীকার করা ঈমানের সীমালংঘন করারই শামিল । পারিবারিক পরিবেশে বসবাস করার যোগ্য করে গড়ে তোলার উদ্দেশ্যে, স্ত্রীর মন মেযাজকে নিয়ন্ত্রিত করার লক্ষ্যে এবং তার সাথে সমঝোতা করে বসবাস করার নিয়তে সর্বশেষ হাতিয়ার হিসেবেই এটার কথা বলা হয়েছে। আল্লাহ তায়ালা তার বিধান অনুযায়ী রসূল (স.)-এর দ্বারা মুসলিম সমাজকে এই প্রশিক্ষণ দিয়েছেন, কেননা জাহেলিয়াতের অন্ধকার থেকে বেরিয়ে আসা এ সমাজকে একটি আদর্শ সমাজ হিসাবে মানুষের সামনে পেশ করার প্রয়োজনে এ প্রশিক্ষণ ছিলো অনিবার্য । তখন মানুষ ধর্মের নামে জল্াদের মতো নিষ্ঠুর আচরণ করতো এবং ধর্মের দোহাই দিয়েই নারীদেরকে তারা দাসী-বাঁদিতে পরিণত করে রেখেছিলো। সে সময়ে পুরুষদেরকে www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।