এখানে কয়েকটি কথার প্রমাণ দেয়া শেষ হলো, যেগুলো দ্বারা আল্লাহর বিধানের বিপরীত চললে যতো বড়ো রকমের ক্ষতি হতে পারে তা জানা যায়, এর ফলে পরিবারের মধ্যে নারী নেতৃত্বে কোনো এক সময়ে অপ্রিয় অসহনীয় ও প্রত্যাখ্যাত হয়ে যাবে। ‘ফী যিলালিল কোরআন'-এ পুরুষের কর্তৃত্ব, তার পরিচালনার স্থায়িত্ব এবং তার উপকার ও প্রয়োজন স্বাভাবিকতা সম্পর্কে এর থেকে অধিক আর কিছু আমরা বলতে চাই না। হা আর একটি কথা বলার প্রয়োজন বোধ করছি, আর তা হচ্ছে পরিবারের মধ্যে পুরুষের হাতে নেতৃত্ব দানের অর্থ অবশ্যই এই নয় যে বাড়ীতে অথবা সামাজিক জীবনে বসবাস কখনো এমন হবে না যে কিছু করার সময়ে নারীদের ব্যক্তিত্বকে ক্ষুণ্ন করা হবে, অথবা তাদের ব্যক্তিত্ব প্রকাশের পথকে রুদ্ধ করে দেয়া হবে, অথবা তার নাগরিক জীবনের মর্যাদার কোনো হানি করা হবে। এ বিষয়ে ইতিপূৰ্বে বিস্তারিত আলোচনা এসেছে। আসলে নারীদের কাজটি হচ্ছে একটি মহান পেশা । এ পেশাটি তাদেরকে পরিবার রাজ্যের বেষ্টনীতে নিয়োজিত রাখে, যাতে করে এই গুরুত্বপূর্ণ পরিবেশকে তারা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে পারে, তার হেফাযত করতে পারে, তাকে প্রয়োজনীয় সহায়তা দিতে পারে এবং অন্যান্য যে কোনো সংগঠনের জন্যে একটি উত্তম আদর্শ স্থাপন করতে পারে। সেখানে যাতে কারো ব্যক্তিত্ব ক্ষুণু না হয়। কোনো অংশীদারের অংশ নষ্ট না হয় এবং কোনো কর্মচারীর পাওনা অপরিশোধিত না থাকে সে বিষয়ে গৃহকত্রীকেই খেয়াল রাখতে হবে। জীবনের যেখানে যেখানে পুরুষকে পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে এবং এ দায়িত্বের সাথে সংশ্লিষ্ট আরো অনেক কাজ দেয়া হয়েছে। যেমন হেফাযত করা, সাহায্য সহযোগিতা করা ইত্যাদি এজন্যে কোনো সময় তাকে তার জানমালের ওপরে কিছু ঝুঁকি নেয়া প্রয়োজনও হয়। প্রয়োজন হয় স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে সামঞ্জস্য বিধান করার (১১) নেককার শ্রী গুনাবন্লী পুরুষের দায়িত্ব কর্তব্য ও অধিকার সম্পর্কে এবং যেসব বিষয়ে সে সময় ও শ্রম দিতে বাধ্য সে সকল বিষয়ে আলোচনার পর নেক বখত মোমেন স্ত্রীলোকের স্বভাব তাদের ব্যবহার এবং পারিবারিক জীবনে তাদের ওপর যেসব দায়িত্ব বর্তায় সেইসব বিষয়ের ওপর আলোচনা শুরু হচ্ছে। বিশেষ করে যাদের পরিবারে জীবন বিচ্ছিন্ন তাদের ঈমানী দায়িত্ব সম্পর্কে কিছু কথা এখানে পেশ করা হচ্ছে। এরশাদ হচ্ছে, ‘সুতরাং নেককার, আনুগত এবং নিবেদিত প্রাণ স্ত্রী হিসেবে জীবন যাপন করার কারণে আল্লাহ তায়ালা যেসব জিনিস হেফাযত করেছেন এবং হেফাযতের ব্যবস্থা করে দিয়েছেন তারা সেসব জিনিসের হেফাযত করে৷’ অতএব, মোমেন স্ত্রীলোকদের প্রকৃতি, গুণাবলী, ঈমানী দায়িত্ব ও যোগ্যতা প্রদর্শনে সর্বাগ্রে কর্তব্য হচ্ছে স্বামীর প্রতি তাদেরকে আনুগত্য থাকতে হবে। স্বামীর অনুগত থাকাকে বাধ্যতামূলক মনে করতে হবে এবং এইভাবে স্বামীর অনুরক্ত হওয়াকে তারা কর্তব্য জ্ঞান করবে। এ আনুগত্য হবে স্বতস্ফর্ত, সন্তুষ্ট চিত্তে, আগ্রহের ও মহব্বতের সাথে, এটা ‘কুনৃত' শব্দের অর্থ । কোনো চাপে (১১) এ বাক্যটিতে যে বিষয়ে বলতে চাওয়া হয়েছে তার ওপর আরো বিস্তারিত জানার জন্যে পড়ন ১. ‘আল!’ ইসলামী ওয়া মোশকেলাতিন হাদ্বারাত' অধ্যায় * আল মাআতু ওয়া ইলাকআবতুল জিনসায়াতাইন ২. আল উসতাদ মওদূদী রচিত আল হেজাৰ এবং সূরায় নূর, এর তাফসীর ৩. ডঃ আবদুল ওহায়েব রচিত ‘হুকুকুল ইনসান’ এবং মুহাম্মদ কুতুব রচিতঃ ‘আল ইনসান বাইনাল মাদ্দিয়াহ অল-ইসলাম’ প্রকাশনা দারুল শরুক বৈরুত । www.botkitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।