চরম ও পরম সহিষ্ণুতার প্রতিমূর্তি মাতৃ-হৃদয় উদ্বেলিত হয়ে নিজ রোগ শোক যাতনা ভুলে গিয়ে পরম মমতায় বাচ্চাকে তার বুকের মাঝে টেনে নিচ্ছে- দুগ্ধদানে তার সকল জ্বালা প্রশমিত করছে। এইভাবে গড়ে ওঠা বাচ্চাটিই এক সময় ধীরে ধীরে বড়ো হয়ে আয় রোযগার করার যোগ্যতা লাভ করছে, সমাজ সেবায় অর্থদান করছে এবং গোটা মানব সমাজের খেদমতে আত্মনিয়োগ করছে। তারপর এই ব্যক্তি অর্থ সম্পদের মালিক হয়ে অবশেষে তা এক সময় মানব কল্যাণের জন্যে রেখে যাচ্ছে। পরিবার সংগঠন সম্পর্কে আলোচনার মধ্যে এই কথাগুলোর যথেষ্ট গুরুত্ব আছে বলে আমরা মনে করি৷ দায়িত্ ও অবদান সম্পর্কে এবং পরিবারের সকল সদস্যের যত্ন যে নারী নেয় সেই নারীর অধিকার ও মর্যাদা সম্পর্কে ইসলামের দৃষ্টিভংগি কি তা জানা, বুঝা এবং তাদের প্রতি কি যত্ন নেয়া প্রয়োজন এবং তাদের জান-মাল ও ইযযতের জন্যে কি কর্তব্য পালন করতে হবে সে সম্পর্কে গভীরভাবে চিন্তা করা দরকার বলেও আমরা মনে করি। এই পরিবারকে ধ্বংস করার উদ্দেশ্যে কাছের ও দূরের দেশগুলোতে যে মারাত্মক চক্রান্ত চলছে তার দিকে খেয়াল করা প্রয়োজন । প্রকারান্তরে এ চক্রান্তকারীদের অজান্তে এবং অধিকাংশ সময়ে না বুঝার কারণে গোটা মানব জাতিকে ধ্বংস করার জন্যে এ চক্রান্ত চলছে। পরিবার ও তার গুরুত্ব সম্পর্কে ইসলামী দৃষ্টিভংগী কি, তার কিছু সংক্ষিপ্ত ইংগীত এখানে পেশ করা হলো । দুনিয়ায় বেঁচে থাকাকালীন সময়ে সুখ-শান্তি এবং নিশ্চিন্ততা লাভের যে স্বাভাবিক আকাংখা রয়েছে পরিবারই হচ্ছে তার রক্ষাকবচ । এ রক্ষাকবচকে নিশ্চিত করা যাবে তখন, যখন আল্লাহ তায়ালা প্রদত্ত পদ্থায় মহিলাদেরকে মর্যাদা দেয়া হবে, দেয়া হবে তাদেরকে তাদের ব্যক্তিত্ব প্রকাশের সুযোগ এবং যথাযথ সম্মান এবং আল্লাহ তায়ালা তাদেরকে যেসব অধিকার দান করেছেন তার মধ্যে কোনো কাটছাট না করে যখন তা পুরোপুরি আদায় করা হবে। এটা শুধু স্ত্রীর স্বার্থে মহববতের বিনিময়ের জন্যেই নয়, বরং গোটা বিশ্বের মানুষের প্রতি মর্যাদাবোধকে প্রতিষ্ঠার জন্যে এবং মানবতার পূর্ণ বিকাশের জন্যেও দরকার । এই বিষয়ের ওপর ভাষণ প্রসংগে কোরআনের শেষ যে পথনির্দেশটি পাওয়া গেছে এবং যে বিষয়ে ইতিপূর্বে কিছু আলোচনা এসেও গেছে সে বিষয়ে আরো কিছু বর্ণনা আসছে, দাম্পত্য জীবনকে শান্তিপূর্ণভাবে গড়ে তোলার লক্ষ্যে এবং এই গঠন প্রক্রিয়ায় যেসব বিষয়ের প্রতি বিশেষভাবে খেয়াল দেয়া প্রয়োজন, যাতে এ পরিবারের মধ্যে পূর্ণ স্ম্রীতি বজায় থাকে এবং ভাংগন বিচ্ছিননৃতাকে প্রতিরোধ করা যায় তার জন্যে কোরআনের এ আয়াতগুলো আমাদেরকে যথাযথ হেদায়াত দিয়েছে। আয়াতগুলো আমাদের সবাইকে আল্লাহর নির্দেশ পালন করার দিকে এগিয়ে গিয়েছে এবং নিবৃত্ত করার ইচ্ছা, আবেগ বা কোনো ব্যক্তির মতকে প্রতিষ্ঠা করা থেকে স্বামী স্ত্রীর সম্পর্কের সীমানা নির্ধারণ করতে গিয়ে কোরআন জানিয়েছে যে পরিবার সংগঠনের পরিচালনার দায়িত্ব থাকবে পুরুষের হাতে । কর্তৃত্ব কেন পুরুষকে দেয়া হয়েছে তার বিভিন্ন কারণ বর্ণনা করা হয়েছে। নেতৃত্ব কর্তৃত্বের প্রয়োজনে যেসব গুণাবলী ও বিশেষ যোগ্যতা দরকার তা আল্লাহ তায়ালা নিজেই পুরুষকে দান করেছেন। তাকেই এই পারিবারিক সংগঠনের ব্যয়তার বহন করার দায়িত্ব দিয়েছেন। পরিচালনার দায়িত্ব দেয়ার কারণেই তার মধ্যে পরিবারকে বিপদ আপদ থেকে রক্ষা করা এবং যে কোনো কঠোরতা ও সংকট সমস্যা মোকাবেলা করার যোগ্যতা দিয়েছেন, এর পদ্ধতি শিখিয়েছেন এবং www.botkitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।