যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

‘তোমাদের স্ত্রীরা তোমাদের ফসলের ক্ষেত, অতএব সেসব ক্ষেতে তোমরা যে দিক থেকে খুশি সেই দিক থেকে তোমাদের ক্ষেত্রে আগমন করো। তবে তোমাদের নিজেদের জন্যে তোমরা সামনে থেকেই আসো এবং আল্লাহকে ভয় করো ।' f ‘হে ঈমানদাররা! তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হবে পূজারী মানুষ এবং (পূজার দেব দেবী) পাথর ৷" ‘আর যারা ঈমান এনেছে এবং তাদের বংশধররা তাদেরকে ঈমানের সাথে অনুসরণ করেছে তাদের সাথে আমি তাদের বংশধরকে একত্রিত করে দেবো কিন্তু তাদের করা যাবতীয় সৎ কাজ থেকে আমি কিছুমাত্র কম করবো না৷’ একজন ব্যক্তি থেকে দুই শ্রেণীর মানুষ তৈরী হলো, তৈরী হলো আল্লাহর ইচ্ছাতে সমান সমান দায়িত্ব বহনকারী হিসেবে, যাতে করে গোটা মানবমন্ডলীই সার্বিকভাবে এ মর্যাদার অধিকারী হতে পারে। এই সৃষ্টি প্রক্রিয়ায় নারীর মর্যাদাও সমভাবে স্বীকৃত হলো । তাদের এ মর্যাদা প্রতিষ্ঠিত হলো প্রতিদান ও পুরস্কার পাওয়ার ক্ষেত্রে, স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হওয়ার ক্ষেত্রে এবং উত্তরাধিকার পাওয়ার ক্ষেত্রেও বটে । ব্যক্তিগতভাবে আল্লাহর বিধান মোতাবেক একজন নারী একজন স্বাধীন স্বতন্ত্র নাগরিক হিসেবে পুরুষের সমমর্যাদা পেলো । এর বিস্তারিত আলোচনা এই ভাষণের প্রথম দিকে এসে গেছে। একটি জীবন থেকে সৃষ্ট এই মানবগোষ্ঠীর দু'টি অংগের সম্মিলনের প্রথম অবদান হলো পরিবার গঠন ও এর নির্মাণ এবং এই পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি ও সহ অবস্থান । পারস্পরিক আস্থা, দয়া-সহানুভূতি ও নিশ্চিন্ততার প্রশান্তি ও গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা ও সকল প্রকার প্রতিকূল অবস্থায় পারস্পরিক নিরাপত্তা তারা লাভ করলো । দ্বিতীয় অবদান হিসেবে, সমাজে শান্তি-শৃঙ্খলা বিধান ও পারস্পরিক সাহায্য সহানুভূতি প্রদর্শনের এবং মানুষের সার্বিক উননতির ক্ষেত্রে নারী-পুরুষের ভূমিকা কারো থেকে যে কারো কম নয়- এই অনুভূতি তারা পেলো । মানব জীবনের সকল ছোটো বড়ো কাজে পারিবারিক জীবনের এই দুই সদস্য সমানভাবে সক্রিয় । পেছনের পৃষ্ঠাসমূহে উল্লেখিত সূরার প্রথম দিকে আলোচনায় এসব সংগঠনের কথা কিছু কিছু এসে গেছে, বাকি সম্পূরক কথাগুলো ইনশাআল্লাহ সূরাটির চতুর্থ ভাগে পেশ করা হবে । সূরায়ে বাকারাতেও এই বিষয়ের একাংশ আলোচিত হয়েছে, এর পুনরাবৃত্তি হয়েছে আবার এর দ্বিতীয় পারাতে। এইভাবে .কোরআনে করীমে আরো বহু সূরার মধ্যে এই পরিবার সংগঠন সম্পর্কে ‘আহ্যাব-এ এবং আটাশ পারার সূরায়ে ‘তাহরীম’-এ ৷ এছাড়া আরো অনেক সূরার মধ্যে পরিবার ও পারিবারিক জীবনের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে বিচ্ছিন্ব আলোচনা পাওয়া যাবে। এসব আলোচনাগুলোকে একত্রিত করলে মানুষের এই প্রাথমিক ও সর্বাধিক গুরুত্বপূর্ণ সংগঠনের ওপর একটি পূর্ণাংগ ও সুক্ষ্ম সংবিধান তৈরী হয়ে যাবে, যা পারিবারিক জীবন সম্পর্কে ইসলামী দৃষ্টিভংগি পেশ করবে। পৃথিবীর সর্বত্র মানুষের পারস্পরিক সমঝোতার ক্ষেত্রে গভীরভাবে প্রভাব বিস্তার করতে পারবে এবং অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি । আমরা আশা করবো আমাদের পাঠক এই অধ্যায়ের পাশাপাশি এই পারার শুরুতে বর্ণিত কথাগুলোর দিকেও একবার দৃষ্টিপাত করবেন, দৃষ্টিপাত করবেন কোরআনের উপস্থাপিত সে' দৃশ্যের দিকে যেখানে অবোধ অসহায় শিশু বৎসল্যের চপলতায় ঘরের পরিবেষ্টনীতে মুখরিত হয়ে আছে । নানাপ্রকার রোগ ব্যাধির দুঃসহ যাতনায় গোটা পরিবেশকে দুর্বিষহ করে তুলছে, এ সময় www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।