তৃতীয়ত, যে চুক্তি রসূল (স.) মদীনায় যাওয়ার অব্যবহিত পর মোহাজের ও আনসারদের মধ্যে সম্পাদন করেন, এই চুক্তির বলে মোহাজেররা আনসারদের উত্তরাধিকারী হতো এবং তারা এই পরিবারের সদস্যের মতোই হতো । আর মোশরেক হলে পরিবার থেকে পৃথক থাকতো । আকীদা ও বিশ্বাস তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতো। চতুৰ্থত, জাহেলী যুগে এক ব্যক্তি অপর ব্যক্তির সাথে এই মর্মে চুক্তিতে আবদ্ধ হতো যে, ইসলাম এই সকল চুক্তি বিশেষত তৃতীয় ও চতুৰ্থ চুক্তিকে বাতিল করে দিয়েছে। কেননা আত্মীয়তাই হলো উত্তরাধিকারের একমাত্র ভিত্তি । তবে পূর্বে সম্পাদিত কোনো চুক্তি কিন্তু ইসলাম বাতিল করেনি । নতুন কোনো চুক্তি করা হবে না এই শর্তে সেগুলোকে বহাল রেখেছেন। আল্লাহ তায়ালা বলেন, ‘আর যাদের সাথে তোমরা অংগীকারাবদ্ধ হয়েছো, তাদেরকে অংশ দাও ৷' এই চুক্তিটি সম্পর্কে আল্লাহ তায়ালা কঠোর মনোভাব অবলম্বন করেছেন এবং এর ওপর ও এর বাস্তবায়নের ওপর নিজে সাক্ষী থেকেছেন। বলেছেন, ‘নিশ্চয় আল্লাহ তায়ালা সবকিছুর ওপর সাক্ষী ৷’ রসূল (স.) বলেছেন, ইসলামে কোনো মৈত্রী চুক্তির বিধান নেই । তবে জাহেলী যুগে কোনো মৈত্রী চুক্তি সম্পাদিত হয়ে থাকলে ইসলাম তাকে আরো কঠোর করেছে’ (আহমদ ও মুসলিম) ইসলাম যাবতীয় আর্থিক লেনদেনের চুক্তিতে যে নীতি অবলম্বন করেছেন সুদ সংক্রান্ত চুক্তিগুলোর নিষ্পত্তির ক্ষেত্রেও তাই অবলম্বন করেছে। যে ব্যবস্থা অবলম্বন করেছে তাকে পূর্ববর্তী সময় থেকে কার্যকর করেনি। যেমন সুদকে যখন বাতিল করেছে, তখন তাকে সুদ গ্রহীতাদের জন্যে ছেড়ে দেয়া হয়েছে এবং তা ফেরত দেয়ার আদেশ দেয়া হয়নি। তবে ওহী নাযিল হওয়ার আগেকার চুক্তিসমূহ সেই সুদকে বৈধ করেনি, যা এখনো তাদের হস্তগত হয়নি৷ কিন্তু এখানে ওই চুক্তিগুলোকে এই শর্তে বহাল রাখা হয়েছে যে, তার ভিত্তিতে আর নতুন কোনো লেনদেন করা হবে নিষিদ্ধ । এর কারণ এই যে, আর্থিক বিষয় ছাড়াও এসব চুক্তির সাথে এমন কিছু সম্পর্ক জড়িত হয়ে গেছে, যা পারিবারিক সম্পর্কের রূপ পরিগ্রহ করেছে এবং তার মধ্যে অনেক জটিলতা ও ঘনিষ্ঠতার সৃষ্টি হয়ে গেছে। তাই এই চুক্তিগুলোকে বহাল রাখা হয়েছে, এগুলোকে পূরণ করার ওপর প্রবল জোর দেয়া হয়েছে তবে তা থেকে নতুন কোনো চুক্তি উদ্ভুত হওয়ার পথ বন্ধ করে দেয়া হয়েছে। সময় থাকতেই এই পথ বন্ধ করা হয়েছে, যাতে এ থেকে এমন কোনো সমস্যার উদ্ভব যেন না হয়, যার প্রতিকার করা প্রয়োজন হয়ে পড়বে। এই রেয়াত দেয়ার পদক্ষেপটি দ্বারা বুঝা যায় যে, ইসলাম মানুষের জীবন যাপন বিধিকে সহজ ও উদার করতে চায় এবং সে সামাজিক সমস্যাবলীর সমাধানে অত্যন্ত প্রশস্ত, ব্যাপক, প্রজ্ঞাময় ও গভীর দৃষ্টিভংগি অবলম্বন করে। কেননা ইসলাম মুসলিম সমাজের বৈশিষ্ট্যগুলোকে পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত ও জাহেলিয়াতের বৈশিষ্ট্যগুলোকে প্রতিটি আইন ও বিধির মাধ্যমে ধীরে ধীরে উচ্ছেদ করে (১০) | (১০) এ আয়াতের তাফসীর প্রসঙ্গে হযরত ইবনে আব্বাসের এই উক্তি উদ্ধৃত করা হয়েছে যে, আত্মীয়তা ব্যতীত অন্য কোনো সম্পর্কের ভিত্তিতে উত্তরাধিকার প্রয়োগ করা নিষিদ্ধ, আর যাদের সাথে অভিভাবকত্বের চুক্তি সম্পাদিত হয়েছে, তাদের জন্যে সাহায্য, শুভাকাংখা ও সেবামূলক কার্যক্রম গ্রহণ করা যাবে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।