যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

অধিকাংশ পশ্চিম খৃষ্টান দেশের বিয়ের চাইতে ভিন্নরকমের ৷ ইসলামে বিয়ের পর নারীর নিজের নাম, নাগরিক ব্যক্তিত্ব, চুক্তি সম্পাদনের যোগ্যতা ও মালিকানা অধিকার কোনোটাই হারায় না। বরং মুসলিম নারীর বিয়ের পরও নিজের ব্যক্তিগত ও পারিবারিক নাম, যাবতীয় নাগরিক অধিকার, সামাজিক ও আইনগত দায় দায়িত্ব বহনের যোগ্যতা, ক্রয় বিক্রয়, বন্ধক, দান ও উইল ইত্যাদির চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পূর্ণ অক্ষুণ্ন থাকে, তার ব্যক্তিগত সহায় সম্পদও স্বামীর সহায় সম্পদ থেকে পৃথকভাবে থাকে। স্বামীর জন্যে তা থেকে এক কপর্দকও নেয়ার অনুমতি নেই । আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা যদি এক স্ত্রীর পরিবর্তে আর এক স্ত্রী গ্রহণ করতে চাও এবং তাদের একজনকে বিপুল সম্পদ দিয়ে থাকে তবে তা থেকে একবিন্দুও নিও না ।' সুস্পষ্ট অন্যায় ও অবৈধভাবেই কি তা তোমরা নিতে চাও? তোমরা যখন একজন অপরজনের সাথে মিলিত হয়েছো এবং স্ত্রীরা তোমাদের কাছ থেকে কঠোর অংগীকার নিট্ৈছে, তখন কিভাবে তা নেবে?’ অন্যত্র আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা তোমাদের স্ত্রীদেরকে যা কিছু দিয়েছো তা থেকে কিছু নেয়া তোমাদের জন্যে বৈধ নয়’ স্ত্রীকে দেয়া জিনিস থেকেও যখন কেনো কিছু ফেরত নেয়া বৈধ নয়, তখন স্ত্রীর নিজস্ব সম্পদ | থেকে কিছু নেয়া তো তার সানন্দ সম্মতি ছাড়া বৈধ হতেই পারে না। এ ব্যাপারে আল্লাহ তায়ালা বনেন, ‘তোমরা স্ত্রীদেরকে তাদের মোহরানা খুশী মনে দিয়ে দাও। অতপর তারা যদি তা থেকে কিছু খুশি মনে দেয়, তবে তোমরা তা সানন্দে খাও!” স্বামীর পক্ষে স্ত্রীর কোনো সম্পত্তি হস্তান্তর করাও বৈধ নয়। কেবল স্ত্রীর প্রদত্ত অধিকার বা অনুমতিকে সে বাতিলও করতে পারে। আধুনিক যুগের সর্বাধিক উন্নত গণতান্ত্রিক দেশের আইন কানুনও এতো উচ্চস্তরের সমানাধিকার আজও নিশ্চিত করতে পারেনি। ফ্রান্সে নারীর অবস্থা বর্তমানেও নাগরিক দাসত্বের কাছাকাছি। বহুসংখ্যক ক্ষেত্রে ফরাসী আইন নারীর মালিকানা অধিকার হরণ করেছে। ফরাসী নাগরিক বিধির ২১৭ নং ধারায় বলা হয়েছে যে, কোনো স্ত্রীর বিয়ে যদি তার ও তার স্বামীর পৃথক মালিকানা অধিকারের ভিত্তিতেও সম্পন্ন হয়ে থাকে, তথাপি সেই বিবাহিত নারীর স্বীয় সম্পত্তি দান করা, হস্তান্তর করা, বন্ধক রাখা, বিনিময় সহকারে বা বিনিময় ছাড়া মালিক হওয়া বৈধ নয়, যদি স্বামী সেই চুক্তিতে অংশীদার না থাকে বা লিখিতভাবে সম্মতি জ্ঞাপন না করে। (লেখক এখানে মূল ফরাসী পাঠ থেকে উদ্ধৃত করেছেন )। এই ধারাটিতে পরবর্তীতে যেসব শর্ত ও সংশোধনী যুক্ত হয়েছে, সেসব সত্তেও ফরাসী নারীরা এখনো পূর্ববর্তী আইনের প্রভাবাধীন। পাশ্চাত্যের নারীর ওপর আরোপিত এই দাসত্ববকে দৃঢ়তর করার জন্যে পশ্চিমা জাতিগুলোর আইনে লিপিবদ্ধ হয়েছে যে, স্ত্রী লোকের বিয়ে হওয়া মাত্রই নিজের ও নিজের পরিবারের নাম তারা হারিয়ে ফেলবে । তাকে আর অমুকের মেয়ে অমুক বলা হবে না, বরং সে এখন থেকে স্বামী ও তার পরিবারের নাম বহন করবে। তাকে বলা হবে, “মিসেস অমুক’ অথবা তার নাম তার পিতা ও পরিবারের পরিবর্তে স্বামীর ও স্বামীর পরিবারের নামের সাথে যুক্ত হয়ে যাবে। স্ত্রীর নিজের নাম হারানো এবং স্বামীর নাম বহন করা দ্বারা তার নাগরিক ব্যক্তিত্ব হারানো ও স্বামীর ব্যক্তিত্বের মধ্যে তার ব্যক্তিত্ব বিলীন হয়ে যাওয়া বুঝায় । fe BSE www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।