যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

বিবেচ্য বিষয় হলো, পুরুষের স্বভাবগত উপার্জন ক্ষমতা এবং মূল্যবান মানব সম্পদ পালন ও সংরক্ষণের জন্যে নারীকে পূর্ণ শান্তি ও নিরাপত্তা দান। বস্তুত নারীর এই দায়িত্‌কে কোনো অর্থমূল্যে পরিমাপ করা সম্ভব নয় এবং অন্য কোনো সমাজ সেবা, জনসেবা বা উৎপাদনমূলক কাজ এই কাজের সমকক্ষ নয় । নারীর ভপার্জন ও মান্সিকানা এভাবেই আমরা বুঝতে পারি মহাজ্ঞানী ও মহাবিজ্ঞানী আল্লাহ তায়ালা রচিত প্রজ্ঞাময় ইসলামী বিধানে কত ব্যাপক ও সুদূরপ্রসারী ভারসাম্য ও কত সুক্ষ্ম পরমিতিবোধ নিহিত রয়েছে।০৯) ইসলাম নারীকে মালিকানার কিরূপ অধিকার ও ক্ষমতা দিয়েছে এ আয়াতের শেষাংশে সেটিও'লক্ষণীয়, ‘পুরুষরা যা উপার্জন করেছে, তাতে তাদের অধিকার রয়েছে এবং নারীরা যা উপার্জন করেছে, তাতে তাদের অধিকার রয়েছে ।' মতোই হরণ করতো এবং কদাচিত তাকে স্বীকার করতো । ছলে বলে ও কৌশলে এ অধিকারকে ছিনিয়ে নেয়া হতো। কেননা স্বয়ং নারীই অন্যান্য সহায় সম্পদের মতো উত্তরাধিকার সূত্রে হস্তান্তরিত হতো । যে সমস্ত আধুনিক জাহেলী ব্যবস্থা গলাবাজি করে যে, নারীকে তারা যতো অধিকার ও মর্যাদা দিয়েছে, ততোটা আর কেউ দেয়নি, সেইসব ব্যবস্থাও নারীর উত্তরাধিকার হরণ করে থাকে। কোনো কোনো সমাজে জ্যেষ্ঠ পুরুষ উত্তরাধিকারীকেই সমস্ত উত্তরাধিকার দেয়া হয়। কোনো সমাজ আবার নারীর সাথে যে কোনো আর্থিক চুক্তি সম্পাদন করতে অভিভাবকের অনুমতি জরুরী গণ্য করে। কোথাও বা স্ত্রীর ব্যক্তিগত সম্পদ ব্যবহার করতে তাকে স্বামীর অনুমতি নিতে হয় । অথচ নারীর অধিকার নিয়ে এতোদিনে কতো আন্দোলন ও কতো বিপ্লব হয়ে গেলো এবং তার ফলে নারীদের সামগ্রিক জীবনে, পরিবার ব্যবস্থায় ও সাধারণ নৈতিক পরিবেশ কতো ক্ষতিকর প্রতিক্রিয়া সংঘটিত হলো । অথচ ইসলাম প্রথম থেকেই নারীকে এ অধিকার দিয়েছে। এ অধিকার আদায় করতে তার কোনো আন্দোলন, বিপ্লব বা পার্লামেন্টের সদস্যগিরি তো দূরের কথা, অধিকার চাওয়ারও প্রয়োজন হয়নি । সামগ্রিকভাবে মানুষের প্রতি, নারী ও পুরুষের প্রতি, স্বীয় পরিবারভিত্তিক সমাজ ব্যবস্থার প্রতি এবং পরিবারের প্রতিটি ব্যক্তির জন্যে সমভাবে স্নেহ, মমতা ও নিরাপত্তাপূর্ণ পরিবেশ দিয়ে যে রক্ষাব্যুহ রচনা করা হয়েছে, তার প্রতি ইসলামের যে মর্যাদাপূর্ণ দৃষ্টিভংগি রয়েছে, তার ভিত্তিতেই সে তাকে এ অধিকার দিয়েছে। এ কারণেই ইসলামী সমাজে নীতিগতভাবে উপার্জন ও মালিকানায় নারী ও পুরুষের পূর্ণ সমানাধিকার রয়েছে। ডক্টর আব্দুল ওয়াহেদ ওয়াফী স্বীয় ‘মানবাধিকার’ নামক গ্রন্থে ইসলামে ও পাশ্চাত্য দেশে নারীর অবস্থার তুলনামূলক পর্যালোচনা করে বলেছেন, ইসলাম নারী ও পুরুষকে আইনের চোখে ও সকল নাগরিক অধিকারে সমান মর্যাদা দিয়েছে। এমনকি এ ক্ষেত্রে বিবাহিত ও অবিবাহিত নারীতেও কোনো বৈষম্য রাখেনি । ইসলামের বিয়ে (৯) উত্তরাধীকার আইনের ক্ষেত্রে ইসলামী বিধানের ইনসাফ সম্পর্কে অধিক জানার জন্যে উসাহী ব্যক্তিদের আমার লেখা ‘প্রজন্মের প্রহসন' বইটি দেখার অনুরোধ জানাবো ।-সম্পাদক www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।