যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

করতে পারে না । একথার জবাবে নারীরা বললো, আমাদের ওপর যদি যুদ্ধ ফরয করা হতো, তবে আমরাও যুদ্ধ করতাম ৷ কিন্তু আল্লাহ তায়ালা তাদের কারোই দাবী পুরা করলেন না। তবে তাদেরকে বললেন, তোমরা আমার অনুগ্রহ প্রার্থনা করো। সুদ্দী, বলেন, এর অর্থ দুনিয়ার সহায় সম্পদ নয়। কাতাদাও এরূপ বর্ণনা করেছেন। আমার কিছুসংখ্যক বর্ণনায় এ আয়াতের ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে, এ আয়াতে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করা হয়নি । হযরত ইবনে আব্বাস (রা.) থেকে এর যে ব্যাখ্যা উদ্ধৃত করা হয়েছে তা এই যে, ‘পুরুষের এরূপ আক্ষেপ করা চাই না যে, আহা, আমার যদি অমুকের মতো ধন সম্পদ ও পরিবার পরিজন থাকতো ৷’ তবে প্রত্যেকের উচিত আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করা । হাসান, মোহাম্মদ ইবনে সিরিন, আতা ও যাহহাকও অনুরূপ ব্যাখ্যা করেছেন। প্রথমোক্ত ব্যাখ্যাগুলোতে আমরা নারী পুরুষের সম্পর্ক বিষয়ে জাহেলী ধ্যান-ধারণার কিছু রেশ এবং উভয়ের মধ্যে প্রতিযোগিতার মনোভাবের কিছু লক্ষণ দেখতে পাই । ইসলাম মানুষের উভয় লিংগ, প্রতিটি শ্রেণী, ব্যক্তি এমনকি তার মন ও প্রবৃত্তির জন্যে সাধারণভাবে যে সম্মান, মর্যাদা ও সুবিচার নিশ্চিত করেছে, আর বিশেষভাবে নারীকে যে স্বাধীনতা ও অভূতপূর্ব অধিকার প্রদান করেছে, সম্ভবত তার কারণেই নারীরা এরূপ দাবী দাওয়া উত্থাপনের সাহস পেয়েছে। তবে ইসলামের এসব অধিকার প্রদানের উদ্দেশ্য শুধু পুরুষদেরকেও সুবিধা দেয়া নয়। শুধু নারীদের স্বার্থ রক্ষা করাও নয়। বরং আল্লাহর গোটা বিধানকে সূক্মমাতিসূক্মভাবে ও সর্বাত্মকভাবে বাস্তবায়িত করা । ইসলামের উদ্দেশ্য ‘মানুষের’ ও “মুসলিম সমাজের’ অধিকার ও স্বার্থ সংরক্ষণ করা, নৈতিকতা, সততা ও কল্যাণকে সার্বিকভাবে নিশ্চিত করা এবং সর্বতোভাবে সুষম ও সুষ্ঠ ন্যায়বিচারের স্বার্থ সংরক্ষণ করা । নারী ও পুরুষের মধ্যে দায়িত্ব, কাজ ও সম্পদ বন্টনে ইসলাম প্রকৃতির নিয়ম অনুসরণ করে থাকে । প্রকৃতি প্রাথমিকভাবে পুরুষকে পুরুষ ও নারীকে নারী হিসেবে তৈরী করেছে। তাদের উভয়কে স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছে, যাতে প্রত্যেককে স্বতন্ত্র ও সুনির্দিষ্ট কাজ দেয়া যায় । এটা সে নিজের অথবা নারী বা পুরুষের সুবিধা বা কল্যাণের জন্যে করেনি-করেছে গোটা মানব জীবনের সার্বিক ও সামণ্রিক মংগলের লক্ষ্যে । প্রকৃতি মানুষকে নারী ও পুরুষ দুটি শ্রেণীতে বিভক্ত করা এবং বৈশিষ্ট্যে ও দায়িত্বে বৈচিত্র্য ও বিভিন্নতা সৃষ্টির মাধ্যমে মানবীয় স্বভাব প্রকৃতিকে সুষম করে, সুশৃংখল ও পরিশীলিত করে, তার বৈশিষ্ট্যসমূহকে পূর্ণতা দান করে এবং পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করে আল্লাহর এবাদাত ও দাসত্বের লক্ষ্য অর্জন নিশ্চিত করে। আর বৈশিষ্ট্য ও দায়িত্বের বিভিন্নৃতার ভিত্তিতে জীবন নামক বৃহত্তম প্রতিষ্ঠানের কল্যাণ ও মংগলের লক্ষ্যে কাজ করে এবং স্বাভাবিকভাবেই তাদের সম্পদ ও কর্মক্ষেত্র বিভিন্ন হয়ে যায়৷ প্রথমে গোটা ইসলামী বিধানকে এবং তারপর এর নারী পুরুষের সম্পর্ক সংক্রান্ত অংশকে অধ্যয়ন করলে এ বিষয়ে প্রচলিত প্রাচীন ও আধুনিক সকল বিতর্কের অবসান ঘটে । এ সংক্রান্ত প্রাচীন বিতর্ক তো নিছক জনশ্রুতির ফসল । আর আধুনিক বিতর্ক অবসরভোগী নারী-পুরুষের জীবনকে ভারাক্রান্ত করে রেখেছে এবং তা সমাজে এতো ব্যাপক হৈ চৈ সৃষ্টি করেছে যে, কখনো কখনো কর্মব্যস্ত নর নারীকেও ব্ব্রিত করে থাকে । নারী ও পুরুষের ব্যবধানকে এই উভয় লিংগের মধ্যকার এক ঘোরতর তর্কযুদ্ধের আকারে ফুটিয়ে তোলা এবং এর হারজিত চিহ্নিত করা সম্পূর্ণ নিরর্থক ৷ কিছুসংখ্যক লেখক যেভাবে নারীকে হেয় ও তুচ্ছ জ্ঞান করা, তিরস্কার ও ভসনা করা এবং সকল দোষ তার ওপরে আরোপ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।