যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

‘আল্লাহ তায়ালা তোমাদের একজনকে অপরজনের ওপর যে প্রাধান্য বা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তার প্রতি লালায়িত হয়ো না ... আল্লাহ তায়ালা সকল বিষয়ে সাক্ষী ৷’ (আয়াত ৩২-৩৩) আয়াতে মোমেনদের একজনকে অপরজনের ওপর প্রদত্ত প্রাধান্য বা শ্রেষ্ঠত্ব নিয়ে ঈর্ষা পোষণ করতে যে নিষেধ করা হয়েছে, সেই নিষেধাজ্ঞা ও শ্রেষ্ঠত্ব কোনো নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রাধান্য বা শ্রেষ্ঠত্ব যে কোনো ধরনের হতে পারে। দায়িত্ব, পদমর্যাদা, যোগ্যতা ও প্রতিভা, ধন সম্পদ ও বিত্তবৈভবের যে কোনোটিতে একজন অপরজনের ওপর শ্রেষ্ঠতৃ্‌ পেতে পারে । পার্থিব জীবনের যেসব বিষয়ে মানুষের পরিমাণে তারতম্য ঘটতে পারে, তার সবই এর আওতাভুক্ত । এসব তারতম্য ও ব্যবধানের দিকে দৃষ্টি দিয়ে বঞ্চনাবোধ, হীনমন্যতাবোধ মোটেই ঠিক নয়। আল্লাহ তায়ালা ও তার ন্যায্য বন্টনের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করার পরিবর্তে কাংখিত সবকিছুই আল্লাহর কাছে চাওয়ার মনোভাব গড়ে তোলা, তার কাছে চেয়ে যাওয়া । তার কাছে সরাসরি সর্বপ্রকারের অনুগ্রহ প্রার্থনা করার জন্যে এখানে তাকীদ দেয়া হয়েছে। বস্তুত অন্যের যে কোনো ধরনের সৌভাগ্য মনোক্ষুণ্ব হওয়া ও নিজের বঞ্চনায় হা-হুতাশ, বিষণ্নতা ও বিমর্ষতায় জর্জরিত করে। খারাপ মনোবৃত্তি ও কুচিন্তায় মানুষ খামোখাই শক্তি ক্ষয় করে। পক্ষান্তরে সরাসরি আল্লাহর অনুগ্রহ প্রার্থনায় মনোনিবেশ করা ও উদ্যোগী হওয়ার অর্থই হলো সকল সৌভাগ্য ও সমৃদ্ধির মূল উৎসের কাছে হাত পাতা । তার কাছেই সকল বিষয়ে ধর্ণা দেয়া কর্তব্য ।' এতো গেলো সাধারণ হেদায়েতমূলক বক্তব্য ৷ কিন্তু এখানে এই নির্দেশ দান ও তার নাযিলের মাঝে আরো একটি বিশেষ বিষয়ের দৃষ্টি নিক্ষেপ করা হয়েছে। আর তা হচ্ছে নারী-পুরুষের অধিকার সংক্রান্ত বিষয় । যা আয়াত দ্বারা স্পষ্ট অনুভূত হচ্ছে। এতে কোনো সন্দেহ নেই নারী পুরুষের সম্পর্ক, পারস্পরিক সৌহার্দতা, একে অপরের পরিপূরক হিসেবে নির্ভরশীল ৷ তাতে বংশধারা এবং পুরো মুসলিম সমাজে এ বিষয়টি প্রতিফলিত হওয়া উচিত । এর সাথে এ বিষয়টিও সুস্পষ্ট হওয়া দরকার যে, এই উভয় শ্রেণীর মানুষের ওপর আলাদা আলাদা কিছু আবশ্যকীয় দায়িত্ব কর্তব্য রয়েছে। সেই জন্যে কারো প্রতি বিশেষ দায়িত্বভার দেয়া হয়েছে। এ প্রসংগে হাদীস শরীফে একটি বর্ণনা অনুধাবনযোগ্য- সুযোগ পাই না, যে শহীদ হবার সৌভাগ্য লাভ করতো এবং আমাদের উত্তরাধিকার অর্ধেক হবে না। এর জবাবে এই আয়াত নাযিল হয়- “তোমাদের একজনকে অপরজনের ওপর যে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে তাতে ঈর্ষান্বিত হয়ো না।” এর জবাবে এই আয়াত নাযিল হয়। অতপর সূরা আলে ইমরানের শেষ ভাগের এ আয়াতও নাযিল হয়, ‘পুরুষ বা স্ত্রী যেই হও না কেন, আমি তোমাদের কোনো কর্ম সম্পাদনকারীর কর্ম বিনষ্ট করিনা ।' সুদ্দী এ আয়াত প্রসংগে বলেন, ‘কিছুসংখ্যক পুরুষ বলেছিলো যে, আমরা মহিলাদের তুলনায় যেমন সম্পত্তির দ্বিগুণ পাই, তেমনি সৎকর্মের পুরস্কারও আমরা দ্বিগুণ পেতে চাই । কেননা আমরা যুদ্ধ করতে পারি নারীরা যুদ্ধ করতে পারে না। একথার জবাবে নারীরা বললো, আমাদের ওপর যদি যুদ্ধ ফরয করা হতো, তবে আমরাও যুদ্ধ করতাম ৷ কিন্তু আল্লাহ তায়ালা তাদের কারোই দাবী পুরা করলেন না । তবে তাদেরকে বললেন, তোমরা আমার অনুগ্রহ প্রার্থনা সুদ্দী এ আয়াত প্রসংগে বলেন, ‘কিছুসংখ্যক পুরুষ বলেছিলো যে,.আমরা মহিলাদের তুলনায় যেমন সম্পত্তির দ্বিগুণ পাই, তেমনি সৎকর্মের পুরস্কারও আমরা দ্বিগুণ পেতে চাই ৷ কেননা আমরা যুদ্ধ করতে পারি নারীরা যুদ্ধ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।