যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

২৯ ও ৩০ নং আয়াতে বলা হয়েছে, ‘হে মোমেনরা তোমরা পরস্পরে নিজেদের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করো না৷’ এখানে সম্বোধন মোমেনদের প্রতি, আর নিষেধাজ্ঞা অবৈধ সম্পদ ভোগ ও ভক্ষণের বিরুদ্ধে । এ দ্বারা বুঝা যায় যে, এটি মুসলিম সমাজকে জাহেলী জীবনের অবশিষ্ট কলুষ কালিমা থেকে পবিত্র ও মুক্ত করার উদ্যোগ ৷ ‘হে, মোমেনরা' সম্বোধন দ্বারা মোমেনদের সুপ্ত বিবেককে জাগ্রত করা হয়েছে। তাদের ঈমানের দাবী সম্পর্কে তাদেরকে সচেতন করা হয়েছে। ‘অবৈধভাবে পরস্পরের সম্পদ ভক্ষণ’ এই কথাটি দ্বারা সম্পদ বা অর্থ লেনদেনের জন্যে গৃহীত আল্লাহর অননুমোদিত ও নিষিদ্ধ সকল পদ্থাই বুঝায় । প্রতারণা, ঘুষ, জুয়া, মূল্যবৃদ্ধির উদ্দেশ্যে আবশ্যকীয় পণ্য গোলাজাত করা, কৃত্রিম সংকট সৃষ্টি করা ও কালোবাজারী এবং সুদসহ যাবতীয় নিষিদ্ধ বেচাকেনা এর আওতাভুক্ত আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে, এ আয়াত সুদ নিষিদ্ধ হওয়ার আগে না পরে নাযিল হয়েছে। যদি আগে নাযিল হয়ে থাকে, তবে নিসন্দেহে এ দ্বারা সুদ নিষিদ্ধ করার পটভূমি তৈরী করা হয়েছে। কেননা সুদ হচ্ছে অন্যায়ভাবে পরের সম্পদ বা অর্থ আত্মসাৎ করার সবচেয়ে জঘন্য পন্থা । আর যদি পরে নাযিল হয়ে থাকে, তাহলে পরের সম্পদ আত্মসাৎ করার অন্যান্য পদ্থার ন্যায় সুদও এর আওতাভুক্ত । অতপর ক্রেতা ও বিক্রেতার সম্মতিক্রমে যে ব্যবসায়িক লেনদেন সম্পন্ন হয়, তাকে এর আওতাবহির্ভূত করা হয়েছে। বলা হয়েছে, “তবে যদি তোমাদের পারস্পরিক সম্মতিক্রমে বাণিজ্য সম্পন্ন হয়ে থাকে তাহলে সেটা ভিন্ন কথা ।' আরবী ব্যাকরণে একে ‘এসতেছনা মুনকাতে’ বলা হয়। এর প্রতিপাদ্য এই যে, তোমাদের সম্মতিক্ৰমে যদি কোনো ব্যবসায়িক লেনদেন হয়ে থাকে, তবে সেটা এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবে না। কোরআনে বিষয়টি এভাবে বর্ণনা করা দ্বারা বুঝানো হয়েছে যে, ব্যবসায়িক লেনদেন ও অবৈধ আত্মসাতজনিত লেনদেনের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে কিছুটা সাদৃশ্য থাকে! সূরা বাকারার সুদ নিষিদ্ধকরণ সংক্রান্ত আয়াতের দিকে লক্ষ্য করলে.আমরা এই সাদৃশ্যের ব্যাপারটা বুঝতে পারি। সেখানে সুদ নিষিদ্ধকরণের বিপক্ষে সুদখোরদের এই উক্তি উদ্ধৃত করা হয়েছে যে, ‘বেচাকেনা তো সুদেরই মতো’ একই আয়াতে আল্লাহ তায়ালা তাদের এই উক্তির জবাব দেন, ‘অথচ আল্লাহ্‌ তায়ালা বেচাকেনা হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম ৷’ সুদখোররা তাদের অভিশপ্ত অর্থনৈতিক ব্যবস্থাকে সমর্থন করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি সৃষ্টি করার প্রয়াস পায়। তারা বলে যে, বেচাকেনা একটা লাভজনক ব্যবসা । তাই সেটা সুদেরই মতো । সুতরাং বেচাকেনাকে বৈধ এবং সুদকে অবৈধ করার কোনো অর্থ হয় না। ব্যবসায়িক কর্মকান্ড ও সুদভিত্তিক কর্মকান্ডে দুস্তর ও মৌলিক পার্থক্য রয়েছে। ব্যবসা জনগণ ও শিল্প কারখানার যে উপকার সাধন করে এবং সুদ জনগণ ও ব্যবসায়ের যে ক্ষতি সাধন করে, তাতে এই দুয়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান । ব্যবসা হচ্ছে শিল্প প্রতিষ্ঠান ও ভোক্তাদের মধ্যে একটা লাভজনক ও উপকারী মাধ্যম । ব্যবসা উৎপাদিত পণ্যের বিস্তার ও বাজারজাতকরণের সহায়তা করে, আর এ জন্যে সে তার শ্ৰীবৃদ্ধি করে ও তাকে সহজলভ্য করে। এ কাজটি উৎপাদক ও ভোক্তা উভয়ের জন্যে সেবাস্বরূপ এবং এই সেবা দ্বারা কিভাবে লাভবান হওয়া যায় তার পথ নির্দেশক এই লাভ বা মুনাফা অর্জন দক্ষতা ও সাধনার ওপর নির্ভরশীল এবং তাতে একই সাথে লাভ ও ক্ষতি দুটোরই সম্ভাবনা থাকে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।