যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

ক্ৰোরআনে-আঅর্থনৈতিক নির্বাপত্তা এই পাঠের দ্বিতীয় অংশ তথা ২৯, ৩০, ৩১, ৩২ ও ৩৩ নং আয়াতগুলো মুসলিম সমাজের আর্থিক লেনদেনের একটি দিকের সাথে জড়িত । এর উদ্দেশ্য, এই ক্ষেত্রে লেনেদেনের নিয়ম পদ্ধতি বর্ণনা করে এই ক্ষেত্রটিকে বিধিবদ্ধ করা । সাধারণভাবে সকল মুসলমানদের পারস্পরিক আচরণ ও লেনদেনের সুষ্ঠুতা ও পবিত্রতা নিশ্চিত করা, মালিকানা ও উপার্জনে নারীর অধিকার কতখানি তা জানানো এবং পরিশেষে জাহেলী যুগ ও ইসলামের প্রাথমিক যুগে প্রচলিত অভিভাবকত্বের চুক্তিতে লেনদেন ও আচরণকে বিধিবদ্ধ করা, এই ব্যবস্থাটির বিলোপ সাধন, উত্তরাধিকারকে শুধুমাত্র আপনজনের জন্যে নির্দিষ্ট করা এবং নতুন করে। আর কোনো অভিভাবকত্বের চুক্তি সম্পাদিত হতে না দেয়া । ২৯, ৩০, ৩১, ৩২ ও ৩৩ নং আয়াতের মূল পাঠ ও অনুবাদ লক্ষ্য করুন । এ আয়াতগুলো দ্বারা প্রশিক্ষণ ও আইন বর্ণনা উভয় কাজই সম্পন্ন করা হয়েছে। ইসলামী বিধানে প্রশিক্ষণ দান ও আইন বর্ণনা এই দুটো কাজ পরস্পরের সাথে সম্পৃক্ত, এগুলো একটা আরেকটার পরিপূরক আইন বর্ণনা যেমন প্রশিক্ষণ ও উপদেশ দানের সাথে সংযুক্ত, তেমনি তা সমাজ জীবনের কার্যকলাপকে বিধিবদ্ধ করার সাথেও ওৎপ্রোতভাবে জড়িত । আইন বর্ণনার সাথে সাথে যেসব নির্দেশ প্রদান করা হয়, তা বিবেক ও মনের লালন ও প্রশিক্ষণের ওপরও প্রভাব বিস্তার করে। এই আইনের মাহাত্ম্য ও গুরুত্ব সংক্রান্ত সচেতনতা ও প্রেরণায় উজ্জীবিত হওয়া এবং আইনের উপকারিতা ও কল্যাণকারিতার বাস্তবায়নের ওপরও তা নির্ভর করে। অনুরূপভাবে আইন ও আনুষাংগিক নির্দেশগুলো আল্লাহর সাথে অন্তরের সম্পর্কের ওপর এবং নির্দেশ ও আইনের সমন্বয়ে গঠিত আল্লাহর সামগ্রিক বিধানের উৎস সম্পর্কে অন্তরকে সচেতন করার ওপর নির্ভরশীল ৷ বস্তুত মানব জাতির জন্যে আল্লাহ তায়ালা যে বিধান দেন, তার বৈশিষ্ট্যই এরূপ । আল্লাহর বিধানে পার্থিব জীবন এবং মানব বিবেক-এই উভয়টিই পরস্পরের পরিপূরক ৷ এখানে আমরা দেখতে পাই যে, মোমেনদের প্রতি অবৈধভাবে পরস্পরের সম্পদ ভোগ করার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে, অর্থের আদান প্রদানের ক্ষেত্রে লোভ বা মুনাফা বৈধ হওয়ার একমাত্র পন্থা হলো বাণিজ্য । এর পাশাপাশি আমরা দেখতে পাই যে, অবৈধ অর্থ আত্মসাত বা অবৈধ উপার্জনকে আত্মহনন ও ধ্বংসের আকারে চিত্রিত করা হয়েছে। এর পাশাপাশি আখেরাতের আযাব ও দোযখের আগুন থেকে সতর্ক করতেও আমরা দেখি। একই সাথে ক্ষমা ও গুনাহের কাফফারা করে দেয়ার ওয়াদা রয়েছে। দুর্বলতায় সাহায্য ও ভুলক্রটি মাফ করার আশ্বাসও রয়েছে। অনুরূপভাবে লক্ষ্য করি যে, আল্লাহর বিশেষ বিশেষ ব্যক্তিকে যে বিশেষ বিশেষ বাড়তি অনুগ্রহ দান করা হয়েছে, তার প্রতি ঈর্ষাকাতর না হওয়ার শিক্ষা দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা সীমাহীন সম্পদের মালিক ও মহান দাতা । তার কাছেই চাওয়ার আদেশ দেয়া হয়েছে আর এ আদেশ দেয়া হয়েছে নারী ও পুরুষের উপার্জনের অধিকার বর্ণনা করার অব্যবহিত পর ৷ সবকিছুর সাথেই এই মহাসত্যকে যুক্ত করা হয়েছে যে, আল্লাহ তায়ালা সকল বিষয়ে জ্ঞানী । অনুরূপভাবে দেখতে পাই যে, অভিভাবকত্বের চুক্তি ও সেই চুক্তি পালনের আদেশ দানের সাথে সাথেই বলা হয়েছে যে, আল্লাহ তায়ালা সবকিছুর সাক্ষী । আল্লাহর আইন বর্ণনার সাথে এই সকল উক্তির অত্যন্ত কার্যকর ও মর্মস্পর্শী আবেদন ও প্রভাব রয়েছে। এই শিক্ষামূলক নির্দেশাবলী মানুষের মানসিক গঠন ও তার বিচিত্র মনস্তত্ব সম্পর্কে সর্বাধিক জ্ঞাত আল্লাহরই কীর্তি । এটাই এ আয়াতের শেষাংশের প্রতিপাদ্য বিষয় । | ৪ সুন্না আল নেসা ০১৬১ পারা ৫ মনখিল > www. boikitab. blogspot. com

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।