নৈতিকতা বিবৰ্জিত সাহিত্য, যা নিৰ্লজ্ঞতা ও ধৃষ্টতাকে ক্রমেই বাড়িয়ে দিচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধের পর বিস্ময়করভাবে দ্রুততার সাথে এই সাহিত্যের প্রচলন ঘটেছে । দ্বিতীয়টি হচ্ছে চলচ্চিত্র বা সিনেমা এটা জনগণের মধ্যে শুধু যে যৌন আবেগ উঙ্কে দেয় তাই নয়, বরং এ বিষয়ে তাদেরকে হাতে কলমে শিক্ষাও দেয়। তৃতীয়টি হচ্ছে, সাধারণ নারী সমাজের চারিত্রিক অধপতন, যার প্রতিফলন ঘটে তাদের পোশাক পরিচ্ছদে, নগুতায়, মাত্রাতিরিক্ত ধূমপানে এবং পুরুষদের সাথে অবাধ মেলামেশায়। যতোই দিন যাচ্ছে, আমাদের সমাজে ক্রমেই এই তিনটি খারাপ উপাদানের বিস্তৃতি ও ব্যাপ্তি ঘটছে। এই উপাদানগুলো পরিণামে খৃষ্টীয় সমাজ সভ্যতার পতন ও সর্বশেষে তার বিলুপ্তিকে অনিবার্য করে তুলবে । আমরা যদি অবিলম্বে এ উপাদান কয়টির বিস্তৃতি ও ব্যাপ্তি রোধ না করি, তাহলে আমাদের ইতিহাসের পরিণতি যে রোমান জাতি এবং তাদের পরবর্তী ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের ইতিহাসের মতোই হবে, তা সুনিশ্চিত ৷ প্রবৃত্তির লালসা চরিতার্থ করা এবং নারী, মদ ও নাচগানে মত্ত থাকার কারণেই ওই জাতিগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছিলো । কিন্তু বাস্তবে যা ঘটেছে তা এই যে, আমেরিকা উক্ত তিনটি উপাদানের বিস্তৃতি রোধ করা তো দূরের কথা, ওগুলোর কাছে পুরোপুরিভাবে আত্মসমর্পণ করেছে, এক সময় রোমান জাতি এই পথে চলেই নিজেদের ধ্বংস ডেকে এনেছিলো। (৬) আমাদের যুবকদের অধপতনকে আমরা যাতে সহজভাবে মেনে নেই, সে জন্যে অপর এক সাংবাদিক আমেরিকা বৃটেন ও ফ্রাপসে তরুণ সমাজের বিপথগামিতার চিত্র তুলে ধরেছেন এভাবে, “মার্কিন কিশোর কিশোরীদের মধ্যে অপরাধ প্রবণতা ব্যাপক আকার ধারণ করেছে। নিউইয়র্ক রাজ্যের গভর্ণর ঘোষণা করেছেন যে, রাজ্যে তিনি যে সংস্কার কর্মসূচীর বাস্তবায়িত করতে যাচ্ছেন, তাতে সর্বোচ্চ গুরুত্ব পাবে এই বিকৃতির সংশোধন । গভর্ণর কৃষি খামার গঠন এবং সাংস্কৃতিক পরিশুদ্ধি ও ক্রীড়া সমিতি ইত্যাদি উদ্যোগ নেন।’ তবে তিনি এও জানান যে, কোকেন ও | হিরোইনসহ যেসব মাদক সেবনের প্রবণতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়েছে, তার প্রতিকার তার কর্মসূচীর আওতায় পড়ে না। এ কাজটাকে তিনি স্বাস্থ্য বিভাগের জন্যে রেখে দেন। ইংল্যান্ডে বিগত দু’বছরে পথেঘাটে মেয়েদের ওপর বিশেষত অল্পবয়স্কা তরুণীদের ওপর ধর্ষণ বা বলাৎকারজনিত অপরাধের মাত্রা বেড়ে গেছে। অধিকাংশ ক্ষেত্রেই বলাৎকারকারীরা হচ্ছে কিশোর । কোনো কোনো ঘটনায় ধর্ষণকারী ধর্ষিতা কিশোরী বা তরুণীকে গলা টিপে মেরে লাশ বানিয়ে ফেলার চেষ্টা করেছে, যাতে সে অপরাধের কথা ফাস না করে, কিংবা পুলিশ অপরাধীকে দেখিয়ে দিতে বললে সে দেখিয়ে দিতে না পারে।' ‘মাস দু'য়েক আগের কথা । এক বৃদ্ধ শহরতলীর পথ ধরে নিজের বাড়িতে যাচ্ছিলেন। দেখলেন, রাস্তার এক পাশে গাছের নীচে এক কিশোর এক কিশোরীর সাথে পশুসুলভ যৌন আচরণে লিপ্ত ৷’... বৃদ্ধ তাদের কাছে এগিয়ে গেলেন এবং কিশোরকে নিজের লাঠি দিয়ে খোচা দিলেন এবং তিরস্কার করলেন । তিনি বললেন, এ কাজটি এমন প্রকাশ্যে রাস্তার ধারে করা ঠিক নয়। কিশোরটি উঠেই বৃদ্ধকে প্রবল জোরে পেটের ওপর লাঠি মেরে ধরাশায়ী করে ফেললো। তারপর বৃদ্ধের মাথায় জুতো দিয়ে ক্রমাগত পেটাতে পেটাতে মাথা চূর্ণ করে ফেললো । কিশোরটির বয়স ছিলো ১৫ বছর আর কিশোরীটির বয়স ১৩ বছর । (৬) ‘আল হেজাব'’ (পর্দা) ওস্তাদ সাইয়েদ আবুল আলা মওদূদী । www.botkitab. blogspot.com
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।