যৌন সম্পর্ক স্থাপন করে, আর যুবতীরা যৌন সম্পর্ক স্থাপন করে ১৫ বছর বয়সের আগেই । শতকরা ৯৫ জন যুবক-যুবতী ২১ বছর বয়সের মধ্যেই যৌন সম্পর্ক স্থাপন করে। - অবাধ প্রণয়ের দাবীদারদের যখন সন্তোষজনক কোনো খবর দিতে চাই, তখন আমাদের বলতে হয় যে, এইসব যৌন সম্পর্কের শতকরা মাত্র সাতটি হয়ে থাকে বাগদত্তাদের সাথে, শতকরা ৩৫টি প্রেমিকদের সাথে এবং শতকরা ৫৮টি ঘটে অস্থায়ী বান্ধবীদের সাথে যখন আমরা বিশ বছরের নীচের নারীর যৌন সম্পর্কের ইতিবৃত্ত রেকর্ড করি, তখন দেখতে পাই যে, এগুলোর মধ্যে শতকরা মাত্র ৩ ভাগ হয় স্বামীর সাথে, শতকরা ২৭ ভাগ হয় বাগদত্তাদের সাথে এবং শতকরা ৬৪ ভাগ হয় সাময়িক পুরুষ বন্ধুদের সাথে। তাত্ত্বিক গবেষণা থেকে জানা যায় যে, সুইডেনের শতকরা ৮০ ভাগ মহিলা বিয়ের আগে পূর্ণাংগ যৌন সম্পর্ক স্থাপন করে আসে এবং শতকরা ২০ ভাগ জীবনে কখনো বিয়ে করেনা ৷” স্বাভাবিকভাবেই বিয়ে বিলম্বিত হয়। এর ফলে অবৈধ সন্তানের সংখ্যা বৃদ্ধি পায়। এর স্বাভাবিক ফলশ্রুতিতে পরিবার ধ্বংস হয়ে যায়। ‘অবাধ প্রেম প্রণয়ের’ পক্ষে সুইডেনবাসীর যুক্তি এই যে বিয়ের পর বিশ্বাসঘাতকতাকে সুইডিস সমাঁজ যে কোনো সভ্য সমাজের মতোই খৃণার চোখে দেখে৷ এটা আলবত সঠিক কথা, আমরা এ কথা অস্বীকার করি না, তাই বলে এই ওজুহাতে এই নৈতিক অবক্ষয়কে কিভাবে মেনে নেয়া যায়। তারা তাদের জনসংখ্যা বিলুপ্তির পক্ষে এবং তালাকের আতংকজনক সংখ্যা বৃদ্ধির পক্ষে অবশ্য তারা কোনো যুক্তি প্রদর্শন করে না। ‘সুইডেনের তালাকের হার সারাবিশ্বে সর্বোচ্চ । প্রতি ছয়টি বা সাতটি বিয়ের একটি তালাকের পর্যবসিত হয়। আর এটি হচ্ছে সুইডেনের সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের পরিসংখ্যান ৷ প্রথমে এই হার কম ছিলো। এখন তা ক্রমেই বাড়ছে। ১৯২৫ সালে এক লাখ সুইডেনবাসীর মধ্যে ২৬টি তালাক সংঘটিত হতো । ১৯৫২ সালে এই হার ১০৪তে এবং ১৯৫৪ সালে ১১৪তে উপনীত হয় । এর কারণ এই যে, শতকরা ৩০টি বিয়েই পরিস্থিতির চাপে অনন্যোপায় অবস্থায় সংঘটিত হয়, আর তাও কনের গর্ভবতী অবস্থায় এ ধরনের চাপের অধীনে সংঘটিত ' বিয়ে স্বভাবতই সাধারণ বিয়ের মতো স্থায়ী হতে পারে না। সুইডিশ আইনে স্বামী স্ত্রী উভয়ে চাইলে অতি সহজে কিংবা তাদের একজনে চাইলে সামান্য কারণেও তালাক দিতে পারে। এ কারণে তারা তালাক দেয়ার উৎসাহ পায় বেশী । সুইডেনে প্রেম প্রণয়ের স্বাধীনতার পাশাপাশি আরো একটা স্বাধীনতা আছে, যা অধিকাংশ সুইডেনবাসী ভোগ করে থাকে । সেটি হচ্ছে আল্লাহকে না মানা ও বিশ্বাস না করার স্বাধীনতা । গীর্জার কর্তৃত্ব থেকে সর্বাত্মক স্বাধীনতা অর্জনের আন্দোলন সুইডেনেও ছড়িয়ে পড়েছে। এটি নরওয়ে এবং ডেনমার্কেও ছড়িয়ে পড়ে । শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরা এই স্বাধীনতার পক্ষ সমর্থন করেন এবং নতুন প্রজন্মের মনমগযে তা বদ্ধমূল করেন। “নতুন প্রজন্ম এমনিতেই বিকৃতিপ্রবণ হয়ে উঠেছে। আর এই নতুন আন্দোলন সুইডেন ও অন্যান্য স্ক্যান্ডিনেভীয় দেশের নতুন বংশধরদের অধিকতর বিকৃতির মুখে ঠেলে দিয়েছে । তাদের ধর্মহীনতা তাদেরকে বিকৃতির দিকে এবং মদ ও মাদকদ্রব্য সেবনের দিকে টেনে নিয়ে যায়। অনুমান করা হয় যে, পিতা মাদকসেবী এমন পরিবারের শিশুর সংখ্যা অস্তত ১ লাখ ৭৫ হাজার । আর এ সংখ্যা সামগ্রিকভাবে মোট শিশুর শতকরা ১০ ভাগ । কিশোর মাদকসেবীদের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। ... সুইডিশ পুলিশ ১৫ থেকে ১৭ বছর বয়সের যে কিশোরদেরকে বদ্ধ | মাতাল অবস্থায় পাকড়াও করে তাদের সংখ্যা ১৫ বছর আগে একই কারণে গ্রেফতারকৃতদের www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।