যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

মরণ ব্যাধি । এর একটি অকাট্য প্রমাণ এই যে, প্রথম মহাযুদ্ধের প্রথম দু'বছরে সেনাবাহিনীর যেসব সদস্যকে সিফিলিসে আক্রান্ত হওয়ার দরুন সরকার চাকুরী থেকে অব্যাহতি দিয়ে হাসপাতালে পাঠাতে বাধ্য হয়েছিলো, তাদের সংখ্যা ছিলো পঁচাত্তর হাজার । মধ্যম আকৃতির একটিমাত্র সেনা ছাউনিতে একই সময়ে ২৪২ জন সৈনিক একই রোগে আক্রান্ত হয়েছিলো । এই দুর্ভাগা জাতির অবস্থা একবার ভেবে দেখুন। এ জাতি যখন জীবন মরণ সংকটের সম্মুখীন ছিলো, যখন তার প্রতিটি সৈনিকের দেশের স্থিতি ও প্রতিরক্ষার জন্যে সর্বাত্মক সংগ্রামে আত্মনিয়োগ করার সবচেয়ে বেশী প্রয়োজন ছিলো । যখন তার সম্পদের প্রতিটি ফ্রাংককে সংরক্ষণ করা কর্তব্য ছিলো এবং পরিস্থিতি যখন সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ শক্তি, সময় ও যাবতীয় সহায় সম্পদকে দেশ রক্ষার কাজে ব্যয় করার দাবী জানাচ্ছিলো, তখন সেই জাতির হাজার হাজার তরুণ সন্তান শুধুমাত্র আমোদ ফুর্তিতে নিমজ্জিত থাকার দরুণ দেশ রক্ষার কাজে অক্ষমতা ও পংগুত্ব বরণ করে ধুঁকে ধুঁকে মরছিলো। অভাগা ফরাসী জাতি শুধু এইটুকু ক্ষতি স্বীকার করেই নিস্তার পায়নি, বরং জাতীয় সম্পদের একটি অংশকে সেইসব পংগু ও অক্ষম তরুণদের চিকিৎসায় ব্যয় করতেও বাধ্য হয়েছিলো, আর তাও হয়েছিলো সেই সংকটময় পরিস্থিতিতে । ‘ডা. লিরে নামক খ্যাতনামা একজন অভিজ্ঞ ফরাসী চিকিৎসক বলেন, ফ্রান্সে প্রতি বছর কেবল সিফিলিস ও সিফিলিসজনিত রোগে কমপক্ষে ত্রিশ হাজার ব্যক্তি মারা যায়। ফরাসী জাতির জন্যে যক্ষার পর এ রোগই সবচেয়ে বড়ো প্রাণঘাতী, আর এটি হচ্ছে বহুসংখ্যক গোপন ব্যাধির মধ্যে মাত্র একটি ব্যাধির ধ্বংসলীলা ।' ফরাসী জাতির জনসংখ্যা আশংকাজনকভাবে ত্রাস পাচ্ছে। কারণ যৌন মিলনে সম্মতির সহজলভ্যতা, নরনারীর সম্পর্কের ক্ষেত্রে অরাজকতা ও অনিয়মতাপ্তরিকতা এবং সন্তান ও ভ্রুণ পরিত্যাগের প্রবণতা সেখানে পরিবারের গঠন ও সংরক্ষণের অবকাশ রাখছে না। তাই বিয়ে ও সন্তান প্রজননের হার দিনে দিনে কমে যাচ্ছে। এভাবে ফ্রাস ধ্বংসের অতল গহ্বরে নিক্ষিপ্ত হচ্ছে। আজকের ফ্রান্সে বিবাহিত নারী পুরুষের হার হচ্ছে প্রতি শ’তে সাতজন কি আটজন । এ থেকে আপনি অনুমান করতে পারেন ফরাসীদের মধ্যে বিয়ে না করা লোকের সংখ্যা কতো বেশী । আবার এই স্বল্পসংখ্যক বিবাহিত লোকের মধ্যে সেইসব ব্যক্তির সংখ্যা আরো কম, যারা বিয়ে দ্বারা সতীত্ব রক্ষা ও সৎ জীবন যাপনের উদ্দেশ্য পোষণ করে। বরঞ্চ সতীত্ব ও সততা ব্যতীত অন্য সবকিছুই এখন তাদের কাছে সহজলভ্য । এমনকি তাদের অনেকেরই বিয়ের উদ্দেশ্য থাকে বিয়ের আগের অবৈধ সন্তানকে বৈধ করা । বল বিউরো লিখেছেন, ফ্রান্সের শ্রমিক শ্রেণীতে এরূপ প্রথা প্রচলিত রয়েছে যে, বিয়ের আগেই হবু স্বামীর কাছ থেকে এই মর্মে অংগীকার আদায় করে নেয়া যে, বিয়ের আগে তার পেটে যে সন্তান জন্মেছে, তাকে হবু স্বামী নিজের বৈধ সন্তান হিসেবে গ্রহণ করবে । একবার এক মহিলা ‘সীন’ নগরীতে নাগরিক অধিকার আদালতে এই মর্মে আরযী দাখিল করলো যে, ‘আমি আমার স্বামীকে এই শর্তে বিয়েতে সম্মতি দিয়েছিলাম যে, বিয়ের আগে তার সাথে সম্পর্ক থাকার কারণে আমি যে সন্তানগুলো জন্ু দিয়েছি, শুধু সেগুলোকে বৈধ করা । এটাই ছিলো আমার বিয়ের উদ্দেশ্য । স্ত্রী হিসেবে তার ঘর করার ইচ্ছা আমার তখনো ছিলো না, এখনো নেই । এ জন্যে বিয়ের দিন অপরাহ্নেই আমি আমার স্বামীকে পরিত্যাগ করেছি এবং আজ পর্যন্ত তার সাথে আমি সাক্ষাৎ করিনি। কেননা, আমি কখনো তার সাথে দাম্পত্য জীবন যাপনে ইচ্ছুক ছিলাম না!” www.botikitab. blogspot.com

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।