যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

মৌলিকত্বের দিক দিয়ে তা সর্বকালে একইরকম ৷ তার উদ্দেশ্য এই যে, তোমাদের প্রতি অনুগ্রহ ও ক্ষমা করতে ইচ্ছুক । তিনি তোমাদেরকে পাপের পথ থেকে ফিরে আসার পথ প্রদর্শন করতে চান এবং সেই পথ সহজ ও সুগম করতে চান। ‘আল্লাহ তায়ালা মহাজ্ঞানী ও মহা প্রজ্ঞাবান ৷' বস্তুত তার জ্ঞান ও প্রজ্ঞাই সেসব আইন ও বিধানের উৎস । তার অসীম ও নির্ভুল জ্ঞান ও বুদ্ধিমত্তার বলেই এসব নির্দেশ তৈরী হয়েছে। তোমাদের সত্বা ও তোমাদের অবস্থা সম্পর্কে এবং তোমাদের জন্যে কি কি কল্যাণকর ও উপযোগী সে সম্পর্কে তার রয়েছে নির্ভুল জ্ঞান, আর তীর রচিত বিধানের প্রকৃতি ও বাস্তবায়নের সূক্মমাতিসূক্ষ্ম দিকসমূহ সম্পর্কে তার রয়েছে যথার্থ প্রজ্ঞা ও বিচক্ষণতা ৷ ‘আর আল্লাহ তায়ালা চান তোমাদেরকে ক্ষমা করতে এবং যারা প্রবৃত্তির অনুসরণ করে, তারা চায় যেন তোমরা সর্বতোভাবে বিপথগামী হও ৷' এই ক্ষুদ্র একটিমাত্র আয়াত স্পষ্ট করে বলে দিচ্ছে আল্লাহ তায়ালা তার রচিত বিধান দ্বারা মানুষের কী উপকার করতে চান, আর প্রবৃত্তির পূজারী ও আল্লাহর বিধান অমান্যকারীরাই বা কী চায়। এ কথা বলার অপেক্ষা রাখে না যে, আল্লাহর বিধানকে যারাই লংঘন করে, তারা প্রবৃত্তির অনুসারী ছাড়া কিছু নয়। বিধান বলতে যা বুঝায়, তা আত্মসংযম, দৃঢ়তা ও সতর্কতামূলক বিধান। এর বাইরে প্রবৃত্তির গোলামী, স্বেচ্ছাচারিতা, ভ্রষ্টতা, বিপথগামী ও পাপাচার ছাড়া আর কিছু নেই৷ আল্লাহ তায়ালা মানব জাতিকে তার বিধান উপহার দেন, তা ব্যাখ্যা করে বুঝিয়ে দেন, তার উদ্দেশ্য কী? উদ্দেশ্য একটাই- তাদেরকে ক্ষমা করা, তাদেরকে সুপথ দেখানো এবং পদস্থলন থেকে রক্ষা করা । তাদেরকে তিনি উন্নতি ও উৎকর্ষের সর্বোচ্চ শিখরে উন্নীত করতে চান। পক্ষান্তরে প্রবৃত্তির অনুসারীরা কী চায়? তারা চায় মানব জাতিকে আল্লাহর অনুমোদিত ও অপছন্দনীয় পথে নিয়ে যেতে সঠিক নির্ভুল ও উন্নতর পথ থেকে তাদেরকে বিচ্যুত ও বিপথগামী করাই তাদের উদ্দেশ্য । পূর্ববর্তী আয়াতগুলোতে যে বিশেষ ক্ষেত্রটি সম্পর্কে আলোচনা করা হয়েছে, তা হচ্ছে পরিবারকে সংগঠিত করা, সমাজকে পবিত্র ও পরিচ্ছন্ন করা, নারী ও পুরুষের মিলনের জন্যে আল্লাহর মনোনীত একমাত্র নির্মল নিষ্কলংক ও পবিত্র পন্থার সন্ধান দেয়া । এই পন্থা ছাড়া আর সকল পদ্থাকে নিষিদ্ধ করা এবং হৃদয় মনের কাছে তাকে ঘৃণ্য ও ধিক্কারযোগ্যরূপে চিহ্নিত করা । এই বিশেষ ক্ষেত্ৰটিতে আল্লাহ তায়ালাই বা কী চান আর প্রবৃত্তির অনুসারীরাই বা কী চায়, সেটাও পর্যালোচনা করে দেখা যাক । এ আয়াতগুলোতে আল্লাহর কাম্য কী তা ব্যাখ্যা করা হয়েছে। এতে বলা হয়েছে যে, শৃংখলা ও নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা করা, পবিত্রতা ও পরিচ্ছন্নতা ফিরিয়ে আনা এবং সর্বাবস্থায় মুসলিম সমাজের কল্যাণই আল্লাহর কাম্য । পক্ষান্তরে প্রবৃত্তির গোলামদের ইচ্ছা হলো প্রতিটি জৈবিক কামনা ও চাহিদাকে চরিতার্থ করার অবাধ ও লাগামহীন স্বাধীনতা প্রদান করা এবং তাকে নৈতিক, ধর্মীয় অথবা সামাজিক সকল প্রকারের প্রভাব থেকে মুক্ত করা । তারা চায় সমাজে যৌন অনাচার অবাধে চলতে থাকুক । যে সমাজে যৌন উন্মাদনা ও উত্তেজনা মানুষের হৃদয়ের শান্তি কেড়ে নেয়, স্নায়ুকে উদ্বিগু করে, পরিবারকে দুশ্চিন্তাগ্রস্ত করে, ইযযত আবরু ও সতিত্বকে বিপন্ন করে এবং পরিবার ব্যবস্থার মূলোৎপাটন করে যে সমাজে উদ্দাম যৌনতায় ভেসে গিয়ে মানুষগুলো সব পশ্ুতে পরিণত হয় www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।