যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

এর পরের অংশে বিয়ের পরও কোনো দাসী ব্যভিচারে লিপ্ত হলে তার জন্যে তুলনামূলক নমনীয় শাস্তির বিধান করা হয়েছে। এই নমনীয় শাস্তি তার অবস্থা ও পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখেই করা হয়েছে। কারণ, সে একজন স্বাধীন সতী নারীর তুলনায় চারিত্রিকভাবে দুর্বল । তাছাড়া সামাজিক ও অর্থনৈতিক অবস্থাও তার দুর্বল ৷ এমতাবস্থায় কোনো আর্থিক বা পারিবারিক মর্যাদার লোভে আকৃষ্ট হয়ে অবৈধ যৌনাচারে লিপ্ত হওয়া তার বেলায় বিচিত্র কিছুই নয় ৷ সুতরাং এই দিকগুলো বিবেচনা করেই ইসলাম তাদের একজন অবিবাহিত স্বাধীন মহিলার শাস্তির অর্ধেক শাস্তির বিধান করেছে। এটা জানা কথা যে, একমাত্র বেত্রাঘাতের শাস্তিই হচ্ছে এমন শাস্তি যা বিভাজনযোগ্য । আর এই বিভাজন পাথর নিক্ষেপের মতো শাস্তির বেলায় সম্ভবপর নয়। কাজেই কোনো বিবাহিত ক্রীতদাসী ব্যভিচারের অপরাধে দোষী সাব্যস্ত হলে তাকে একজন কুমারী স্বাধীন নারীর অর্ধেক শাস্তি প্রদান করা হবে। তবে কুমারী দাসীর শাস্তি কি হবে সে বিষয়ে শরীয়তের আইনবিদদের মাঝে মতবিরোধ রয়েছে । অর্থাৎ তার বেলায়ও কি বিচারক একজন কুমারী স্বাধীন নারীর অর্ধেক শাস্তির রায় দেবেন? অথবা তার মনিবই তাকে সংশোধনের উদ্দেশ্যে অর্ধেক শাস্তিরও কম শাস্তি প্রদান করবে? এই মতবিরোধের সুরাহা শরীয়তের আইনশাস্তরে করা হয়েছে। তবে আমরা এই ‘ফী যিলালিল কোরআন’-তাফসীরে সে মতই গ্রহণ করবো যাতে মানুষের অবস্থা ও পরিস্থিতির . প্রতি লক্ষ্য রাখা হয়েছে এবং একই সময় তাতে অপরাধীর সংশোধন ও সুমার্জনেরও ব্যবস্থা হয়েছে। একটি বিষয় এখানে লক্ষণীয় যে, ইসলাম দাসত্ব জীবনের নিম্ন মর্যাদাকে অধিক শাস্তি বিধানের ভিত্তি রূপে গ্রহণ করেনি যেমনি তৎকালীন জাহেলী সমাজে করা হতো । তৎকালীন সমাজে উচ্চশ্রেণী ও নিম্নশ্রেণী অথবা উচ্চ বর্ণ ও নিম্ন বর্ণের লোকদের মাঝে ব্যবধান করা হতো। |' ফলে একজন উচ্চবর্ণের অপরাধী লঘু শাস্তি পেতো, পক্ষান্তরে একজন নিম্নবর্ণের অপরাধী পেতো কঠিন ও নির্মম শাস্তি । রোমান আইনের বিধান মতে শ্রেণী যতোই নিম্নের হবে, শাস্তি ততোই কঠোর হবে। তাতে বলা হয়েছে, ‘কেউ যদি কোনো সুশালীনা বিধবা অথবা সতী কুমারীর প্রতি কামাসক্ত হয়ে পড়ে এবং সে যদি হয়ে থাকে উচ্চ বংশের, তাহলে তার অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, আর যদি সে কোনো নিম্ন বংশজাত হয়ে থাকে, তাহলে তার শাস্তি হবে বেত্রাঘাত ও দেশাস্তর ৷ অপরদিকে 'মনুশান্ত্র’ নামে খ্যাত হিন্দু বিধান মতে ‘কোনো ব্রাহ্মণ মৃত্যুদডযোগ্য অপরাধ করলে বিচারক কেবল তার মস্তক মুন্ডন ব্যতীত আর কিছুই করতে পারবে না। তবে অব-ত্রাহ্মণ হলে তাকে অবশ্যই মৃত্যুদন্ড প্রদান করতে হবে। আর যদি কোনো অদ্গযুত ব্রাহ্মণকে লাঞ্ছিত করার জন্যে হাত বা লাঠি প্রসারিত করে, তাহলে তার হাত কেটে ফেলে দেয়া হবে।' কোনো নিচু বংশের সন্তান হলে তাকে শাস্তি দেয়া হতো । ন্যায় ও সত্যকে প্রতিষ্ঠিত করার জন্যেই ইসলামের আগমন হয়েছে। অপরাধী তার অপরাধের উপযুক্ত শাস্তি ভোগ করুক সে উদ্দেশ্যেই ইসলামের আবির্ভাব এবং এই শাস্তি প্রয়োগের ক্ষেত্রে ইসলাম অবশ্যই অপরাধীর গোটা অবস্থা ও পরিস্থিতিকে বিবেচনায় রাখে, আর এ কারণেই একজন বিবাহিতা দাসীর শাস্তি একজন অবিবাহিতা স্বাধীন নারীর অর্ধেক রাখা হয়েছে আবার তাদেরকে শাস্তি থেকে একেবারে মুক্তও করে দেয়া হয়নি । তদ্রূপ পরিস্থিতির চাপে পড়ে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।