হইনসাফ্ের ইসন্পামী দৃষ্টিভৎপী আয়াতের এই অংশটুকুর আলোচনা শেষ করার পূর্বে একটু লক্ষ্য করে দেখুন, পবিত্র কোরআন ইসলামী সমাজে একজন স্বাধীন পুরুষ ও একজন ক্রীতদাসীর মানবীয় সম্পর্কের কর্লূপটিকে কি ভাষায় ও ভংগিতে বর্ণনা করছে এবং ইসলামী সমাজ বিষয়টির যখন সন্মুখীন হয় তখন সেটিকে এই জীবন বিধান কি দৃষ্টিভংগিতে দেখে এখানে তাদেরকে দাসী বা বাদী বলে উল্লেখ করা হয়নি । বরং উল্লেখ করা হয়েছে ‘যুবতী’ বলে। কেননা সে যুগে সকল দেশ ও সমাজে দাস দাসীর ক্ষেত্রে যে বিশ্বাস ও বিবেচনা বিরাজিত ছিলো, তার সম্পূর্ণ বিপরীত দৃষ্টিভংগিই ইসলাম পোষণ করে থাকে। ইসলামের দৃষ্টিতে মানব হিসেবে একজন স্বাধীন ও ক্রীতদাসের মাঝে কোনোই পার্থক্য নেই । একই মূল থেকে মানব জাতির উদ্ভব। এখানে পরস্পর সম্পর্কের ভিত্তি হচ্ছে মানবতার বন্ধন, ঈমানের বন্ধন। বলা হয়েছে, ‘আল্লাহ তায়ালা তোমাদের ঈমান সম্পর্কে ভালোভাবে জ্ঞাত রয়েছে। তোমরা পরস্পর এক !' এখানে আর একটি বিষয় লক্ষণীয় এই যে, সে সকল ক্রীতদাসী যাদের মালিকানাভুক্ত ছিলো তাদেরকে মনিব বলা হয়নি । বরং বলা হয়েছে ‘অভিভাবক’ । এরশাদ হয়েছে, লক্ষণীয় যে, এ সকল ক্রীতদাসীর মোহরানার অর্থ তাদের মনিবদের প্রাপ্য বলে বিবেচনা করা হয়নি, বরং তাকে তাদের নিজেদেরই অধিকার রূপে বিবেচনা করা হয়েছে। কাজেই তাদের সকল উপার্জনের ওপর তাদের মনিবদের যে একচ্ছত্র অধিকার তৎকালীন সমাজে একক নিয়ম হিসেবে প্রচলিত ছিলো, তা থেকে এই মোহরানার অর্থ বাদ পড়ছে। কারণ, এটা উপার্জন নয়, বরং এটা তার একজন পুরুষের সাথে সম্পর্কজনিত অধিকার । তাই বলা হয়েছে, ‘তাদের মোহরানা পরিশোধ করে দাও ৷' এই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে মূলত ইসলাম বাদী দাসীদেরকে সম্মানিত করেছে, তাদেরকে দেহ বিক্রির মতো ঘৃণ্য পেশা থেকে মুক্তি দিয়েছে, তাদেরকে পবিত্র ও সম্মানজনক জীবনের সন্ধান দিয়েছে। এই যে সম্মান এই যে সুবিবেচনা এ সবকিছুই করা হয়েছে কেবল সে সকল বাদী দাসীদের মানবতার প্রতি লক্ষ্য রেখে । অথচ তারা এমন এক পরিবেশ ও পরিস্থিতিতে বাস করতো, যখন প্রকৃত মানবতার ছিলো সত্যিই বড়ো অভাব । জাহেলী যুগে দাস দাসীদের প্রতি যে অমানবীয় দৃষ্টিভংগি পোষণ করে তাদেরকে সকল অধিকার ও সম্মান থেকে বঞ্চিত রাখা হতো, সেই তুলনায় তাদের প্রতি ইসলামের যে করুণা ও মানবীয় মর্যাদার দৃষ্টিভংগি ছিলো তার প্রতি লক্ষ্য করলেই বুঝা যাবে, ইসলাম তাদেরকে কতটুকু মানবীয় মর্যাদায় স্থান দিয়েছে। কারণ ইসলাম দাসত্বের ন্যায় সাময়িক কোনো পরিস্থিতির কারণে কাউকে এই মানবীয় মর্যাদা থেকে কখনো বঞ্চিত করেনা । এই ক্ষেত্রে ইসলাম যে কতটুকু সুদূরপ্রসারী পদক্ষেপ নিয়েছে তা কেবল তখনই সম্যকরূপে উপলব্ধি করা যাবে, যখন তুলনা করে দেখা হবে যে, আধুনিক জাহেলিয়াতের এই যুগে বিজয়ী সেনারা বিজিত সম্প্রদায়ের নারী ও যুবতীদের সাথে কি ধরনের আচরণ করে থাকে। যৌন দাসীদের কাহিনী আমাদের সকলেরই জানা আছে। আরও জানা আছে বর্তমান জাহেলিয়াতের বিজয়ী সেনারা বিজিত সমাজে কি ধরনের নোংরামি ও কলুষের জন্ম দিয়ে থাকে, যার দুষ্টু প্রক্রিয়া থেকে দীর্ঘ সময়ের ব্যবধানেও সমাজ জীবন মুক্ত হতে পারে না! . www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।