যিলালিল কুরআন — যিলালিল কুরআন 4
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

নয়৷ বাস্তবতা হচ্ছে, মানুষ প্রকৃতিগতভাবে জাহেলিয়াতের পংকিলতা ও নর্দমা থেকে উর্ধে ওঠার ব্যাপারে ক্ষমতাবান হওয়া । একমাত্র নিখিল বিশ্বের সৃষ্টাই মানুষের বাস্তব অবস্থাসমূহকে ভালো করে জানেন মানুষের পুরো তথ্যও তিনি জানেন । তিনি তাকে সৃষ্টি করেছেন, তিনি তার অন্তরের আকুতি বিকুতিও ভালো করে জানেন। যিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানেন না? তিনি সূক্ষ্ম জ্ঞানী, সম্যক জ্ঞাত ৷ ইসলামের প্রারম্ভিক যুগে অনেক সময় বিধর্মীদের পক্ষের কিছু লোক বন্দী হতো । অতপর |. মুসলমানরা কোনো বিনিময় ছাড়া বদান্যতা প্রকাশ করে তাদেরকে এমনিই ছেড়ে দিতো । আবার | কখনো মুসলমান এবং তাদের সাথে যুদ্ধরত তাদের শত্রুদের মাঝে নানাবিধ. পরিবেশ ও | পরিস্থিতির আলোকে সম্পদের বিনিময়ে অথবা মুসলিম কয়েদীদের মুক্তির বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়া হতো ৷ পূর্ববর্তী আয়াতে ইসলাম এই ধরনের কিছু বাস্তবতারই সম্মুখীন হয়েছে এবং তার সমাধান এভাবে দিয়েছে যে, যে ব্যক্তি ক্রীতদাসীদের মালিক হবে সে মানবীয় চাহিদা পূরণ করার জন্যে তাদের সাথে দৈহিক মিলন করবে । এটা ইসলামের দৃষ্টিতে বৈধ যদি বন্দী নারী মোমেন হয় তাহলে বিয়ের মাধ্যমে তাদের সাথে সহবাস করবে৷ অন্যথায় ‘দারুল হারবে'র বিবাহিতা নারীদের একটি মাসিক ঝতু অতিক্রান্ত করার পর তারা গর্ভশূন্য প্রমাণ হওয়ার পর বিয়ে ছাড়াই তাদেরকে ভোগ করবে৷ কিন্তু ইসলাম এক্ষেত্রে মনিব ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে সে সমস্ত নারীদেরকে উপভোগ করা বৈধ করেনি । হাঁ, যদি কেউ তাদেরকে বিয়ে করে ভোগ করে তাহলে অন্য কথা আর বিয়ে তো একজনের সাথেই সম্ভব। এমনিভাবে ইসলাম টাকা পয়সার বিনিময়ে মুসলিম সমাজে তাদের ইযযত আবরু বিক্রি করা বৈধ করেনি । তদ্রপ ইসলাম এটাও বৈধ হিসেবে আখ্যায়িত করেনি যে, মনিব তাদেরকে মুক্ত করে দেবে, আর তারা মুসলিম সমাজের পতিতাবৃত্তি চালিয়ে যাবে। এই আয়াতে বাদী দাসীদের সাথে বিয়ে সংক্রান্ত নিয়ম নীতি ও এর বৈধ পরিস্থিতির বিষয় আলোচনা করা হচ্ছে। বলা হচ্ছে, ‘আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলমান নারীকে বিয়ে করার সামর্থ রাখে না, সে তোমাদের অধিকারভুক্ত মুসলিম ক্রীতদাসীদেরকে বিয়ে করবে!’ বস্তুত সামৰ্থ থাকা অবস্থায় একজন স্বাধীন রমণীর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারে ইসলাম মুসলমানদের উৎসাহিত করে থাকে কারণ স্বাধীনতা একজন স্বাধীন রমণীর জন্যে রক্ষাকবচ ৷ এই স্বাধীনতাই তাকে শিক্ষা দেয়, কিভাবে স্বীয় মান সশ্মান ও স্ম্ত্রম রক্ষা করতে হবে এবং কিভাবে নিজ স্বামীর মান মর্যাদা রক্ষা করতে হবে। এখানে তাদেরকে ‘সতী সাধ্বী’ বলা হয়েছে, বিবাহিতা বলা হয়নি। কারণ পূর্বের আয়াতে বিবাহিত মহিলাদের সাথে বিয়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই এখানে এ শব্দ দিয়ে স্বাধীন মহিলা, সতী সাধ্বী মহিলাদের কথা বুঝানো হয়েছে। স্বাধীন নারীদের মাঝে স্ন্তুমবোধ আত্মমর্যাদাবোধ থাকে, তাদের জীবনে নিরাপত্তা থাকে, পারিবারিক সম্মান ও মর্যাদা থাকে পারিবারিক মান মর্যাদার ব্যাপারে তারা সদা সচেতন থাকে। তাই তারা অনৈতিকতা ও অশালীনতা পরিহার করে চলে । এ সকল বৈশিষ্ট্য যেহেতু একজন দাসীর মাঝে কখনো থাকে না, তাই সতীত্বের গুণও এদের মাঝে স্বাভাবিকভাবে বিদ্যমান থাকার কথা নয়। এমনকি বিয়ের পরও তাদের মাঝে দাসত্বের সেই কলুষ ও আবিলতা থেকে www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।