যিলালিল কুরআন — যিলালিল কুরআন 2
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

স্বতক্ফুর্তভাবে যে ব্যক্তি সৎ কাজ করে তার কাজের প্রশংসা করে আয়াতটির পরিসমাপ্তির ঘোষণা দেয়া হয়েছে। বলা হয়েছে, ‘স্বেচ্ছায় ও নিজ খুশীতে যে কোনো ভাল করবে তার জন্যে আল্লাহ তায়ালা তার কাজের সঠিক মূল্যায়নকারী হয়ে যাবেন আল্লাহ রববুল আলামীনের এই কথার ধরণে স্পষ্ট বুঝা যাচ্ছে যে সাফা ও মারওয়াহ্‌ পাহাড়দ্বয়ের মধ্যবর্তী স্থানে তাওয়াফ করা ভালো বা নেক কাজেরই অন্তর্ভুক্ত । এই ইংগীত দ্বারা তওয়াফকারীদের মন থেকে যাবতীয় দ্বিধা দ্বন্দকে দূরীভূত করা হয়েছে এবং এই অনুষ্ঠানগুলো সম্পর্কে তাদের অন্তরে পবিত্রতার এক অনুভূতি দান করা হয়েছে। এই কাজটিকে ভাল কাজগুলোর অন্তর্ভুক্ত করে তাদের মনকে করা হয়েছে প্রশান্ত । আরও জানানো হয়েছে যে, অন্যান্য ভাল কাজের জন্যে যেমন পুরস্কার দেয়া হবে এ কাজের জন্যেও তাদেরকে অনুরূপ পুরস্কার দেয়া হবে, কেননা তিনি তো ভালো করেই জানেন মানুষের অন্তরে কী ইচ্ছা জাগে এবং কোন উপলব্ধি নিয়ে সেকী কাজ করে। অবশ্য ওই ওহীর মাধ্যমে আগত ব্যাখ্যা সম্পর্কে আসুন আমরা কিছুক্ষণের জন্যে একটু চিন্তা ভাবনা করে দেখি৷ আল্লাহর বাণীর এই যে অংশটুকু অর্থাৎ আল্লাহ তায়ালা মূল্যায়নকারী, কদরদানকারী এর দ্বারা মূল উদ্দেশ্য বুঝা যায় যে, ওই কাজটিতে আল্লাহ তায়ালা বড়ই খুশী এবং ওই কাজের জন্যে তিনি বহু সওয়াবও দেবেন । তবে, ‘শাকিরুন’ শব্দের মধ্যে আল্লাহ তায়ালা বান্দার প্রতি পুরোপুরি কৃতজ্ঞ এই বলে একটি ক্ষীন অর্থ বুঝা যায়। আসলে এই শব্দটি দ্বারা বুঝানো হয়েছে আল্লাহ তায়ালা পরিপূর্ণভাবে সন্তুষ্ট হবেন। এতো সন্তুষ্ট হবেন তিনি যেন বান্দার ভালো কাজের দরুণ তার কাছে তিনি কৃতজ্ঞ হয়ে যাবে। এতে আন্দাজ করা উচিৎ যে বান্দা যে নেয়ামত নিশিদিন ভোগ করে চলেছে তাতে তার কতোখানি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ এবং কিভাবে তীর হুকুম পালন করে তাঁর প্রশংসা করা প্রয়োজন । এই হচ্ছে কোরআনের প্রকাশভংগীর এক প্রকৃষ্ঠ ছবি যা অনুভূতিকে সজাগ কোমল ও সুন্দর করে তোলে। অসত্য পোপনক্কারনীদের ভয়াবহ পরিনতি সাফা ও মারওয়াহ্‌ সম্পর্কে বিশদভাবে আলোচনা পেশ করার পর কোরআনে কারীম এই ংগে ওই সকল ব্যক্তির কঠোর সমালোচনা করেছে, যারা আল্লাহর নাযিলকৃত স্পষ্ট দলীল প্রমাণসহ যুক্তিপূৰ্ণ কথা ও হেদায়াতের কথাগুলোকে গোপন করে রেখেছে। তারা হচ্ছে সেই ইহুদী সম্পৃদায়, যাদের বিস্তারিত বর্ণনা ইতিপূর্বে এই সূরার মধ্যে দান করা হয়েছে। একথাও জানানো হয়েছে যে মাসজিদে হারামের দিকে মুখ করার ঘটনাকে কেন্দ্র করে এবং কাবা ঘরের হজ্জ ফরয করার প্রসংগে মুসলমানদেরকে বিভ্রান্ত করার অবিশ্রান্ত প্রচেষ্টা ও অবিরাম ষড়যন্ত্র বরাবরই চলতে থেকেছে। এরশাদ হচ্ছে, যারা আমার নাযিল করা সুস্পষ্ট নিদর্শনসমূহ ও পরিষ্কার পথনির্দেশকে গোপন করে, (আমার সাথে কুফুরীর) সেই ভয়াবহ শাস্তির মাত্রা এদের জন্যে বিন্দুমাত্রও কম করা হবে না। (আমার দন্ডাজ্ঞা বাস্তবায়নে) তাদের ওপর কোনো রকম বিলম্ব করা হবে না। আহলে কেতাবরা তাদের কাছে বিদ্যমান কেতাব থেকে মোহাম্মাদ (স.)-এর রেসালাত যে যথার্থ তা ভালো করেই জানতো, আর যে নির্দেশগুলো তিনি তাদেরকে দিচ্ছিলেন তা যে প্রকৃতপক্ষে আল্লাহর কাছ থেকে নাযিল হয়েছে তাও তারা উপলব্ধি করতো । এতদ্‌সত্তেও সেই কথাগুলোকেই তারা গোপন করছিলো যা তাদের কাছে রক্ষিত কেতাবে আল্লাহ তায়ালা www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।