রসূল (স.) বললেন, যে যুদ্ধ করে আল্লাহর কথাকে সমুন্নত রাখার জন্যে সেই-ই আল্লাহর পথে আছে (অর্থাৎ তার যুদ্ধই আল্লাহর পথে হচ্ছে বলে গ্রহণ করা হবে।) (মালেক, বোখারী ও মুসলিম) । আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলছেন, রসূলুল্লাহ (স.)-কে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রসূলাল্লাহ এক ব্যক্তি যুদ্ধ করে এই আশায় যে সে দুনিয়ার কিছু উপায় উপকরণ লাভ করবে তার অবস্থা কী হবে? ৷ রসূলুল্লাহ (স.) বললেন, তার জন্যে কোনো প্রতিদান নেই । তিন বার তিনি একই কথা বললেন এবং প্রতি বারেই বললেন, কোনো প্রতিদান তার জন্যে নেই । (আবু দাউদ) আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ (স.) এরশাদ করেছেন, ‘আল্লাহ তায়ালা ওই ব্যক্তির জন্যে যামিন হয়ে যান যে আল্লাহর পথে জেহাদের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায়!’ আল্লাহ তায়ালা বলেন, যখন একমাত্র আমার পথে জেহাদের উদ্দেশ্যই তাকে ঘর থেকে বের করে, আমার ওপর ঈমান এবং আমার রসূলের প্রতি আস্থাই তাকে জেহাদে যেতে উদ্বুদ্ধ করে, তখন আমার দায়িত্ব হয়ে পড়ে তাকে জান্নাতে দাখিল করানোর অথবা যে বাসস্থান থেকে সে বেরিয়েছিলো সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়ার । সে উচিত প্রতিদান পাওয়ার যোগ্য হবে অথবা গনীমতের (যুদ্ধলন্ধ) মাল পাবে.’ কসম সেই সত্ত্বার যার হাতে মোহাম্মাদের জীবন, যখন কোনো ব্যক্তি শাহাদাতপ্রাপ্ত হবে সে আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে তা নিয়েই হাযির হবে, তার চেহারা ছবি ও ক্ষতবিক্ষত দেহাবয়ব অবিকল সেই দিনের মতো হবে যে দিন সে শহীদ হয়েছিলো । রক্তের রংই হবে তার রং এবং তার খুশবু হবে মৃগ নাভীর খুশবুর মতো উন্নতমানের । আর কসম : (সংকটপূৰ্ণ) মনে না করতাম তাহ লে মহান আল্লাহর পথে পরিচালিত কোনো যুদ্ধ থেকেই আমি দূরে থাকতাম না কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে এই যে, সবার জন্যে যুদ্ধান্ত্র ও সরঞ্জামাদি আমি যোগাড় করে দিতে পারছি না, আর ওরাও নিজেরা আমার সাথে সবাই যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিতে পারছে না, অথচ আমার থেকে দূরে পেছনে পড়ে থাকাও তাদের জন্যে কষ্টকর হয়ে পড়েছে। সেই মহান সত্তার কসম খেয়ে আমি বলছি যার হাতে মোহাম্মাদ এর জীবন নিবদ্ধ, আমার অবশ্যই ইচ্ছা হয়, আমি আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়ে যাই এবং আবারও যুদ্ধ করে শহীদ হয়ে যাই, পুনরায় আবারও যুদ্ধ করি এবং শহীদ হয়ে যাই । (মালেক, বোখারী ও মুসলিম) । একবারের ঘটনা, ওহুদের ময়দানে যুদ্ধরত এক ইরানী যুবক নিজের ইরানী হওয়া এবং উন্নত বংশ উদ্ভূত হওয়ার কথা উল্লেখ করে গৌরব প্রদর্শন করছিলো। রসূলুল্লাহ (স.) জ্ঞাতসারেই ঘটনাটি অপছন্দ করলেন এবং বললেন, ‘কেন তুমি বলছো না আমি একজন আনসার যুবক ৷' ঘটনাটি নিম্নোক্ত হাদীসে জানা যায়, ‘আবু ওকবাহর পুত্র আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি তার পিতার একটি ঘটনা বর্ণনা করছেন । উক্ত ব্যক্তি আবু ওকবাহ ছিলেন ইরানী বংশোদ্ভূত একজন মুক্ত দাস। তিনি বর্ণনা করছেন, আমি নবী (স.)-এর সাথে ওহুদ যুদ্ধে শরীক ছিলাম, এ সময়ে মোশরেকদের একজনকে আঘাত হেনে বলি ‘নাও এই আঘাত, জেনে রাখো আমি একজন ফারসী যুবক ।' এ কথাটি শুনে রসূল (স.) আমার দিকে তাকালেন, বললেন ‘কেন তুমি বললে না, আমি একজন আনসারী যুবক শোনো, কোনো জাতির বোনের ছেলে যে, সে তাদেরই একজন, আর কোনো জাতির মুক্ত দাস যে, সেও তাদেরই লোক বলে গণ্য !” (আবু দাউদ) www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।