শহীদের সর্যাদা মুসলিম উন্মাহ যখন আল্লাহপ্রদত্ত জীবন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে আল্লাহর পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছিলো এবং বিরোধীদের তৎপরতার মোকাবেলায় দৃঢ় থেকে ইসলামের বিজয় পতাকাকে উডটীন করতে সংকল্প গ্রহণ করে এগিয়ে যাচ্ছিলো সেই সময়ে তাদেরকে আল্লাহ তায়ালা কিছু প্রশিক্ষণ দেয়া জরুরী মনে করলেন । প্রতিষ্ঠিত বাতিল সমাজ ব্যবস্থাকে ভেংগে চুরমার করে আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে যে সংঘাতের সম্মুখীন হতে হয়েছে, যে ত্যাগ তাদের স্বীকার করতে হয়েছে তা বরদাশত করার বিনিময়ে আল্লাহ তায়ালা তাদেরকে আশ্বাস দিলেন যে, এ মহান কাজে যাদের জীবন কোরবান হবে তাদেরকে দান করবেন তিনি শাহাদাতের মর্যাদা, আর যারা বেঁচে থাকবে তাদেরকে রসূল (স.)-এর কাছে সংগী (গাজী) রূপে কবুল করে তাদেরকে রসূল (স.)-এর সাথে বেহেশতে স্থান দান করবেন। এটাই তাদের জন্যে মহা পুরস্কার এবং তাদের ত্যাগ তিতীক্ষার সঠিক মূল্যায়ন । তাই আল্লাহর মহান বাণী আমাদের সবাইকে তার মেহেরবানীর ঘোষণা শুনায়, ‘তাদের মতো বলো না যারা নিহত হয় আল্লাহর পথে, বরং তারাই সঠিক অর্থে জীবিত, কিন্তু তোমরা তা বোঝনা ৷” যারা আল্লাহর দ্বীনকে কায়েম করার সংগ্রামে যোগদান করে জীবন পাত করে তাদের আল্লাহ্ তায়ালা মৃত বলতে নিজেই মানা করছেন, অর্থাৎ মৃতদের যেমন অচিরেই মানুষ ভুলে যায়, সাধারণ মৃতদের যেমন হিসাব নিকাশ হওয়ার ব্যবস্থা আছে, জান্নাত জাহান্নাম উভয়ের সম্ভাবনা আছে, তাদের কবরের মধ্যে কষ্টের আশংকা থাকে, আল্লাহর ঘোষণায় শহীদ ওইসব কিছুর উর্ধে । তারা জীবিত আল্লাহর কাছে, মানুষের অন্তরে, কবরের মাঝে এবং জান্নাতের সুষমায় ৷ শুধু তাই নয়, যে মতাদর্শের প্রতিষ্ঠাকল্পে তাদের রক্ত ঝরে সেই রক্তের স্মৃতি ওই মতাদর্শকে সঞ্জীবীত করতে থাকে যুগ যুগ ধরে! তাদের উত্তরসুরীরা তাদের থেকে প্রেরণা লাভ করে আরও শক্তিশালী হয়ে ওঠে এজন্যে আল্লাহর ভাষায় যেমন তাদেরকে মৃত বলা জায়েয নয়, তেমনি সাধারণ মানুষও তাদেরকে মৃত বলতে বা মনে করতে রাযি নয়। সর্বোতভাবেই শহীদরা চির অমর । যেহেতু আল্লাহ তায়ালা তাদের জীবিত বলে ঘোষণা দিয়েছেন এজন্যে সকল বিবেচনায় তারা অমর, তারা শহীদ, তারা আল্লাহর প্রিয়, তারা জান্নাতের অধিকারী, তারা মানুষের মনোজগতেও চির অমলীন। আল্লাহর ঘোষণা, ‘বরং তারা জীবিত ৷ কিন্তু তোমরা বোঝো না” একথায় তাদের জীবিত থাকার রহস্য আমরা যা বুঝি এবং আমাদের যে বুঝ অনুসারে কাউকে জীবিত বা কাউকে মৃত বলি সেই সকল বুঝশক্তির অনেক অনেক উর্ধে আল্লাহর পথে নিহত সেই ব্যক্তিরা বিচরণ করে। অতএব, আমাদের বিবেচনায় জীবিত যারা তাদের অনেক অনেক উর্ধের জীবিত তারা৷ মৃতদের গোসল দেয়া হয়। শহীদরা যেহেতু মৃত নয়, এজন্যে তাদের গোসল দেয়ার বিধান নেই । আল্লাহ তায়ালা চান তার পথের বীর মোজাহেদরা তাদের রক্তের অলংকার নিয়ে তার চেহারায়, সেই রক্তাক্ত দেহে। মৃতদেহকে পবিত্র করার জন্যে গোসলের ব্যবস্থা । শহীদের রক্ত অপবিত্র নয় বিধায় তাদের দেহ ও দেহাবরণ সবই পবিত্র । অতএব, কবরস্থ হওয়া সত্তেও তাদের সব কিছু সহ তারা জীবিত, তারা চির পবিত্র । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।