সর্বপ্রকার ত্যাগ স্বীকারের মানসিকতাও একাধারে ও পর্যায়ক্রমে প্রয়োজন । এ সামখিক সংগ্রামে প্রথম প্রয়োজন নিজের নফসকে প্রস্তুত করা যেহেতু নফস তো ‘নগদ যা পাও হাত পেতে নাও’ এর প্রবক্তা, দীর্ঘসূত্রী কোনো অগ্রযাত্রা বা পাওনার বিরোধী । এর পর পর্যায়ক্রমে আসে পরিবার, পরিবেশ, পরিজন এর পক্ষ থেকে নানাপ্রকার দাবী । সুতরাং, আল্লাহর দেয়া দায়িত্বের হক আদায় করতে গেলে অনেকে তার হক নিয়ে হাযির হয়। এসব কিছুর সাথে সামঞ্জস্য বিধান করে, সঠিক সিদ্ধান্ত ও সংখামের দিকে অগ্রসর হতে প্রয়োজন প্রজ্ঞা, মানসিক দৃঢ়তা, কষ্ট সহিষ্ণুতা ও ত্যাগ তিতীক্ষা বরদাশত করার মতো সর্বপ্রকার যোগ্যতা ৷ সুতরাং সব কিছুর মোকাবেলায় বিচলিত না হয়ে নিজ কর্তব্য নির্ধারণ করে আল্লাহর ওপর তাওয়ান্কুল করে অগ্রসর হওয়ার নামই হচ্ছে সবর, কিন্তু সত্য মিথ্যার সংগ্রামের যখন দীৰ্ঘসূত্ৰতা হয় তখন সবর এর বাধ ভেংগে যেতে চায় । আল্লাহর দ্বীন-এর ঝান্ডাকে সমুন্নত রাখার কঠিন কাজ করতে গিয়ে যখন আশপাশ থেকে কোনো সাহায্য না আসার সম্ভাবনা দেখা দেয় অথবা এই বন্ধুর পথ পরিক্রমায় পথের পাথেয় ফুরিয়ে আসতে চায়, তখন স্নায়ুর ওপর প্রচন্ড চাপ পড়ে৷ সে অবস্থায় আল্লাহর ওপর তাওয়াককুল ও সবর-এর প্রয়োজন হয়ে পড়ে সব থেকে বেশী, আর তা অর্জিত হয় নামাযের মাধ্যমে । তাই সবর এর পর নামাযের উল্লেখ এসেছে। নামায এমন একটি কাজ যা আল্লাহর সাথে বান্দার সরাসরি যোগাযোগ ঘটায় এবং সবর এর জন্যে প্রেরণার উৎস হিসেবে কাজ করে। এ উৎস কখনও শুষ্ক হয়ে যাওয়া বা শেষ হবার নয়। যতোবারই বিচলিত ভাব আসে ততোবারই বান্দা আল্লাহর দরবারে হাযিরা দিয়ে নতুন করে প্রেরণা হাসিল করে, সংগ্রহ করে সেই পাথেয় যা কখনও নিঃশেষ হয় না । তাই যতোবারই বান্দা নামাযে দীড়ায় ততোবারই তার ধৈর্যের বাধন মযবুত হওয়া সে অনুভব করে। ধৈর্য স্থৈর্য ছাড়াও নামাযের মাধ্যমে মোমেন বান্দা অন্তরের প্রফুল্লতা, মানসিক শাস্তি, দৃঢ় প্রত্যয় ও আল্লাহর সন্তোষ অনুভব করে। নশ্বর এই পৃথিবীর দুর্বল মানুষ যখন তার সীমিত শক্তি ও সাহস হারিয়ে ফেলতে বসে তখন (| সে অনুভব করে অবিনশ্বর ও সর্বশক্তিমান আল্লাহর কাছে হাত পাতার প্রয়োজন । তাই যতোবারই সে দুর্বলতা ও শক্তিহীনতা অনুভব করে ততোবারই আল্লাহর কাছে নামাযের মাধ্যমে ধর্ণা দেয় ও নতুন প্রেরণা লাভের জন্যে তার কাছেই আকুল আবেদন জানায় ৷ হাত পাতার প্রয়োজন সব থেকে বেশী দেখা দেয় তখন, যখন সত্য ন্যায়ের পথের পথিকদেরকে আল্লাহর দুশমনদের প্রকাশ্য ও গোপন তৎপরতার মোকাবেলায় নামতে হয়। এ সাহায্যের প্রয়োজন তখন তিব্রিভাবে অনুভূত হয় যখন লোভ লালসা ও স্বার্থের হাতছানির টানাপড়েনে সত্যের রশিকে দৃঢ়ভাবে ধারণ করাটা অত্যন্ত কঠিন কাজ বলে অনুভূত হতে থাকে, যখন খোদাদ্রোহীদের প্রবল শক্তির বিরুদ্ধে যুদ্ধ করাটা তার জন্যে দুঃসাধ্য পর্বত উত্তরণের শামিল মনে হয়, যখন সে দেখতে পায় তার সীমিত জীবনে সত্যের দীর্ঘ পথের দুঃসহ পথ পরিক্রমা, যখন সে দেখতে পায় মৃত্যু সন্নিকটে অথচ মনযিল বহুদূর, যখন সে দেখে তার জীবন সায়াহ্ন সমাগত আর লক্ষ্য অর্জন সুদূর পরাহত, যখন মিথ্যা ও পাপাচারের বিজয় ডংকা গুরু গন্ভীর ভাবে সে বাজতে দেখে আর দেখে সত্যের ক্ষীণ আলো যেন নিভু নিতু প্রায় । এমনই সুকঠিন অবস্থায় বান্দাকে হতাশ না হয়ে সর্বশক্তিমান আল্লাহ তায়ালা উদাত্ত কন্ঠে আহ্বান জানাচ্ছেন ‘হে আমার বান্দা সবর এর রশি মযবুত করে ধরে সঁপে দাও তুমি আমার কাছে তোমার জীবনকে । ঢলে পড়ো আমার দরবারে সেজদাতে । সকল কঠিন অবস্থার সামাল দেয়া সেতো আমারই দায়িত্ব ৷' www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।