‘আর আমার কাছ থেকে অবতীর্ণ বিষয় সম্পর্কে তুমি কোনো সন্দেহের মধ্যে যদি থেকে থাকো তাহলে তোমার পূর্বেকার যে সকল কেতাবধারী এখনও সে কেতাব পড়ে তাদেরকে জিজ্ঞাসা করো’ তখন তিনি বলে ছিলেন ‘না, আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, আর কোনো আহলে কেতাবকে আমি কোনো বিষয়ে কিছু জিজ্ঞাসাও করবো না ।' এতদসত্তেও, রসূল (স.)-কে এইভাবে সম্বোধন করে, প্রকারান্তরে তাঁর অনুসারী মুসলমানদেরকেই সম্বোধন করে অত্যন্ত জোরালো ভাষায় সতর্ক করে দেয়া হয়েছে। এসব ব্যক্তি ইহুদী চক্রান্তে পতিত মুসলমানই হোক, অথবা পরবর্তীকালের ইহুদী ও অন্যান্য ইসলাম বিরোধীদের প্রভাবে পড়ে বিভ্রান্ত লোকজনই হোক । ছ্বীনের যথার্থতা প্রমাণে অমুসন্লিমদের সনদ নিজেদেরকে এতোদূর দেউলিয়া মনে করতে শুরু করেছে যে নিজেদের দ্বীনের যথার্থতা যাচাইয়ের জন্যে ইহুদী খৃষ্টান ও অনেক সময় নাস্তিকদের কাছ থেকে সার্টিফিকেট পাওয়ার আশা পোষণ করে ইতিহাসের পাঠ গ্রহণ করার জন্যে আজ আমরা তাদের কাছে যাচ্ছি। ইসলামী মূল্যবোধ ও মুসলমানদের সংস্কৃতির উত্তরাধিকারী কে হতে পারে সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্যে আজ আমরা তাদের বক্তব্যের দিকে তাকাচ্ছি। এমনকি আমাদের মধ্যে মতভেদ সৃষ্টির উদ্দেশ্যে তাদের ক্ষুরধার লেখনী ও সুচতুর বক্তব্যের মাধ্যমে কোরআন, হাদীস ও আমাদের ইতিহাসের ওপর যে হামলা তারা চালিয়েছে সেগুলোকে আমরা মনোযোগ দিয়ে পড়ছি ও শুনছি এবং অনেক সময় তা খৃহণও করছি । ইসলামী জ্ঞান অর্জনের জন্যে আমাদের বাচ্চাদেরকে আমরা তাদের কাছেই পাঠাচ্ছি এবং তাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিভ্রান্তিমূলক যে জ্ঞান নিয়ে তারা ফিরে আসছে তার প্রভাবে পড়ে আমরা নানা সন্দেহ সংশয়ে নিপতিত হচ্ছি। কেন আমরা ভুলে যাই যে, এই কোরআনই হচ্ছে আল্লাহর পাঠানো অপরিবর্তিত কেতাব, এর উত্তরাধিকারী একমাত্র মোমেনরাই, এর ব্যাখ্যা দেয়ার অধিকার মোমেনদেরই । অন্য কারো ব্যাখ্যা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত । যেহেতু এর বক্তব্যের সাথে তাদের হৃদয়ের কোনো সম্পর্ক নেই, নেই প্রাণের কোনো সংযোগ,.তারা এর বক্তব্যের সাথে মনে প্রাণে ভিন্নমুখী, এর প্রভাব বলয়ের বাইরে থাকতে ও মানুষকে এর সংস্পর্শ থেকে দূরে ঠেলে দিতে তারা দিবারাত্র চিন্তা করছে। অতএব, এ কেতাব সম্পর্কিত তাদের যাবতীয় বক্তব্য ভ্রান্তি সৃষ্টিকারী ও অসদুদ্দেশ্য প্রণোদিত । আহ্লে কেতাব তো কেতাবের অধিকারী হলেও কোরআনকে মনে প্রাণে গ্রহণ না করায় অস্বীকারকারী কাফের । আর দ্বীনে হক যা বিধৃত হয়েছে অপরিবর্তিত কেতাব কোরআনে কারীমেই । সুতরাং ওই পরিকল্পনা তৈরী করে চলেছে, তাদের বক্তব্য কোনোক্রমেই শোনা অথবা গ্রহণ করা চলে না। তাই, আমরা দেখতে পাই, কোরআনে কারীম আহলে কেতাবদের কথায় কান দিতে এবং তাদের কথার কোনো গুরুত্ব আছে বলে মনে করতেও স্পষ্টভাবে আমাদেরকে নিষেধ করেছে। দরদী সেজে তারা মুসলমানদেরকে উপদেশ দিতে আসে এবং বিভ্রান্তিকর কথা বলে মোমেনদের ঈমানকে নড়বড়ে করা ও নবী (স.)-এর প্রতি অশ্রদ্ধাশীল করে তোলাই তাদের দিবারাতের সাধনা । আর এজন্যে কেবলা পরিবর্তনের ঘটনাটিকে তারা খুবই গুরুত্ব দিয়ে তুলে ধরে, অথচ মুসলমানদের স্পষ্টভাবে জেনে রাখা দরকার যে, প্রত্যেক জাতির জন্যে অবশ্যই নিজস্ব কেবলা আছে যা অপরের থেকে অবশ্যই ভিন্ন । এ কেবলা নিজ অনুসারীদের সৎ কাজে প্রতিযোগিতা www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।