আল্লাহ রব্বুল ইযযত ইবরাহীম (আ.)-এর কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যে, তিনি পরিপূর্ণভাবে আত্মসমর্পণকারী হয়ে থাকবেন এবং ইবরাহীম (আ.)ও তাঁর বংশের লোকদের কাছ থেকেও অনুরূপ অঙ্গীকার নিয়েছিলেন। তারা একইভাবে ইসরাঈল নামে পরিচিত ইয়াকুব (আ.) ও তীর বংশধরদের কাছ থেকে সার্বিক আনুগত্যের ওয়াদা গহণ করেছিলেন, আর ইবরাহীম (আ.) অবশ্যই জানতেন যে, আল্লাহর উত্তরাধিকার ও মর্যাদা দানের ওয়াদা যালিমদের জন্যে ছিলো না। আবার আল্লাহ তায়ালা ইবরাহীম ও ইসমাঈল (আ.) থেকে ওয়াদা নিয়েছিলেন যে তারা পিতাপুত্ৰ মিলে ‘বায়তুল হারামের’ ভিত্তি গড়ে তুলবেন আর মুসলমান হবে তাদের মীরাস বা এই সম্পত্তির হকদার যারা আল্লাহর সাথে তাদের সম্পাদিত চুক্তি রক্ষা করবে৷ তারা ইবরাহীম ও ইসমাঈল (আ.)-এর সাথে আল্লাহ তায়ালা কর্তৃক প্রদত্ত সম্মিলিত ওয়াদারও অধিকারী হবে। সুতরাং, এটা খুবই স্বাভাবিক ও যুক্তিসংগত যে, তারাই মক্কায় অবস্থিত বায়তুল্লাহর উত্তরাধিকারী হবে এবং সেই পবিত্র ঘরকে কেবলা হিসেবে গ্রহণ করবে। তারপর যখন মুসলমানরা কিছুদিনের জন্যে ইহুদী ও নাসারাদের কেবলা বায়তুল মাকদেসকে কেবলা হিসেবে গ্রহণ করলো, বুঝতে হবে যে অবশ্যই এ কাজটির পেছনে কোনো বিশেষ তাৎপর্য ছিলো যার বিবরণ কোরআনে কারীমে এসেছে এবং এ বিষয়টির ওপর ইতিমধ্যে আলোচনা করেছি। কিন্তু যখন মুসলিম উম্মাহকে ইবরাহীম (আ.)-এর উত্তরাধিকার দান করার ব্যাপারে আল্লাহর ফয়সালা এসেই গেলো তখন আহলে কেতাব তাদেরই পূর্বপুরুষ ইবরাহীম (আ.)-এর দ্বীনকে মানতে অস্বীকার করে বসলো। আর সেই দ্বীনই হচ্ছে দ্বীনে ইসলাম, অথচ সেই দ্বীনের আনুগত্য করতে গিয়ে তারা যদি কেবলা পরিবর্তনের এ ঘটনাটিকে সহজে গ্রহণ করে নিতে পারতো তাহলে তারা মুসলমানদের সাথে ইবরাহীম (আ.)-এর উত্তরাধিকারে অংশীদার হতে পারতো । কেবলা পরিবর্তন করে তো সেই প্রথম ঘরটিকেই কেবলা রূপে গ্রহণ করা হয়েছে যাকে তাদেরও পিতুপুরুষ ইবরাহীম (আ.) নির্মাণ করেছিলেন। তাদের অনমনীয়তার কারণেই মুসলমানদের চিন্তা চেতনা ও অনুভূতির বিশেষ বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়ে গেলো এবং তারা একাধারে দ্বীনের ওয়ারিস, কেবলার ওয়ারিস এবং আল্লাহ প্রদত্ত মর্যাদারও ওয়ারিস হয়ে গেলো। সুসলিম জামায়াতের শুণ সম্পূর্ণ স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং মোশরেকদের সাথে তাদের পার্থক্য, এ দুটি হচ্ছে মুসলিম জামায়াতের জন্যে দুটি অপরিহার্য গুণ। এ দুটি বৈশিষ্ট্য থাকবে তাদের চিন্তা চেতনা ও বিশ্বাসে, পার্থক্য থাকবে কেবলা এবং এবাদাত ও সার্বিক জীবন যাপনের পদ্ধতিতে, আর এই মুসলিম জামায়াতের মধ্যে এই পার্থক্য বোধ এবং অন্যান্যদের থেকে তাদের স্বাতন্ত্য অবশ্যই থাকতে হবে । তাদের চিন্তা চেতনা ও আকীদা বিশ্বাসের পার্থক্যও স্পষ্টভাবে বুঝা যায়, কিন্তু কেবলা পৃথক হওয়া এবং আনুষ্ঠানিক এবাদাতের জিনিসগুলো যতো স্পষ্টভাবে পার্থক্য নির্ণয় করে ততোটা অন্য কোনো জিনিসে বুঝা যায় না। এই প্রশ্নে আনুষ্ঠানিক এবাদাতের তাৎপর্য ও মূল্য বুঝতে সহজ হয়। কোনো ব্যক্তি যদি পুরোপুরি ও সর্বপ্রকার প্রভাবমুক্ত মন নিয়ে এই পার্থক্য ও বৈশিষ্ট্যগুলোর দিকে তাকায় এবং এমনি করে যদি মানব প্রকৃতি ও তার অনুভূতির দিকে খেয়াল করে তাহলে হয়তোবা তার সামনে এ বিষয়টি ফুটে উঠবে যে, যেখানে লোভ লালসা আছে সেখানেই রয়েছে স্বজনগ্রীতি অথবা স্বার্থের টানাপড়েনের ঘৃণ্য সংকীর্ণতা, অথবা বিভিননপ্রকার মূর্তিপূজার রীতি! কিন্তু, পাশাপাশি আর একপ্রকার দৃষ্টিভংগীও রয়েছে যা এই দৃষ্টিভংগী থেকে প্রশস্ততর এবং যিলালএ২য় ৪ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।