[_ তাফসীর কী যিলালিল কোরআন প্রচার করে রেখেছিলো যে, মোহাম্মদ (স.) ও তার সংগী সাথীদের নামায পড়াকালীন তাদের কেবলাকে কেবলা হিসেবে গ্রহণ করা একথারই প্রমাণ বহন করে যে, তাদের দ্বীনই’ সঠিক 'দ্বীন', তাদের কেবলাই সঠিক কেবলা এবং মুসলমানরাই ভ্রান্ত । সুতরাং মোহাশ্মাদ ও তার সংগী সাথীদের উচিত তাদেরকে ইসলাম কবুল করতে না বলে তাদের দ্বীনের দিকে ফিরে আসা । এ সময়টি আরবের মুসলমানদের জন্যে বড়ই সংকটময় ছিলো, যেহেতু তারা ইসলাম গ্রহণ করার পূর্বের দিনগুলোতে (আইয়ামে জাহেলিয়াতে) বায়তুল হারামকেই মর্যাদাবান ঘর হিসেবে পেয়ে এসেছিলো, সেই ঘরই ছিলো তাদের কা'বা এবং তাদের কেবলা ৷ এ সময়ে ইহুদীদের এই দলীল পেশ করা এবং গর্বভরা কথাগুলো যখন তারা শুনলো তখন এটা তাদের ভীষণ মনোকষ্ট বৃদ্ধির কারণ হয়ে পড়লো। অপর দিকে রসূলুল্লাহ (স.) বার বার আকাশের দিকে তাকিয়ে তার রবের কাছে নীরবে ফরিয়াদ করছিলেন, কিন্তু আদবের আধিক্যের কারণে আল্লাহর কাছে মুখ ফুটে কিছু বলতে পারছিলেন না। তিনি অধীরভাবে অপেক্ষা করছিলেন যে আল্লাহ তায়ালা তীকে এমন সমাধান দিয়ে দেবেন যাতে তিনি সন্তুষ্ট হয়ে যাবেন। | এরপরই, রসূল (স.)-এর হৃদয়ের গোপন কোণে যে প্রশ্নটি লুকিয়ে ছিলো তার জবাব দিতে আমার আদেশের অপেক্ষায় তুমি যেভানে আকাশের দিকে তাকিয়ে থাকতে তা আমি অবশ্যই দেখতে পেয়েছি। তাই তোমার পছন্দ মতো দিককে কেবলা বানিয়ে দিচ্ছি। সুতরাং (এখনই তুমি) ফেরাও তোমার মুখকে মাসজিদে হারামের দিকে। আর যেখানেই তোমরা থাকো না কেন সেখানেই তোমরা সেই দিকেই মুখ ফেরাবে ৷” হাদীসের বিভিন্ন রেওয়ায়াত থেকে জানা যায় যে, হিজরতের ষোড়শ অথবা সপ্তদশ মাসে কেবলা পরিবর্তনের এ আয়াত নাযিল হয়। মুসলমানদের কানে যখন তাহ্বীলে কেবলার কথা পৌছুলো তখন তারা অনেকেই নামাযের মধ্যভাগে ছিলেন। আয়াতটি শোনামাত্র তারা নামাযের মধ্যেই মাসজিদে হারামের দিকে মুখ ফিরিয়ে নেন এবং নতুন কেবলার দিকে মুখ করেই তারা নামায সমাপ্ত করেন। ব্যস, ওই মুতুর্ত থেকেই ইহুদীদের চেঁচামেচি শুরু হয়ে গেলো। মোহাম্মাদ (স.) এবং মুসলমানরা তাদের কেবলা থেকে মুখ ফিরিয়ে নেয়ায় তাদের আত্ম-সন্্রমে বড় আঘাত লাগলো, ব্যর্থ হয়ে গেলো তাদের সেই সব যুক্তি-প্রমাণ যার ওপর ভর করে তারা তাদের বড়ত্ব প্রদর্শন করছিলো এবং মুসলমানদের মধ্যে তাদের দ্বীনের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করার অভিযান চালিয়ে যাচ্ছিলো । এই নতুন অবস্থার প্রেক্ষাপটে তারা স্থির থাকতে পারলো না । সন্দেহে ভরা মন ও নিজেদের নেতৃত্বের প্রশ্নে দ্বিধাদন্দৃপূর্ণ হৃদয় নিয়ে তারা মুসলমানদের বিভিন্ন সারিতে গিয়ে উপস্থিত হলো । তখন তাদের আকীদা বিশ্বাসের মূল ভিত্তিই টলটলায়মান হয়ে গেছে। তারা বলে বেড়াতে লাগলো, ‘যদি কেবলা পরিবর্তনের ব্যাপারটা সঠিক হয় তাহলে তোমাদের পেছনের সমস্ত নামাযগুলো বাতিল হয়ে গেছে। যেহেতু ভুল কেবলা অর্থৎ বায়তুল মাকদেসের দিকে মুখ করে তোমরা এ পর্যন্ত নামায পড়ে এসেছো। আর পূর্বেকার কেবলা এবং তৎসংশ্নিষ্ট নামায যদি ঠিকই হয়ে থাকে তাহলে এখন মাসজিদে হারামের দিকে মুখ করে নামায পড়া বাতিল এবং মাসজিদে হারাম ও কেবলা হিসেবে মিথ্যা ৷ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।