একপর্যায়ে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করে। আগেও এমন ঘটনা ঘটেছে এবং সত্য মিথ্যার সংঘাতের প্রতিটি ঘটনায় এরূপ ঘটে থাকে । প্রথম প্রথম তাদেরকে দুঃসহ যুলুম নির্যাতন সইতে হয়। অবশেষে এমন এক সময়ও আসে, যখন মোমেনরা সংঘাতে লিপ্ত জেনেও মোমেনদের সত্যনিষ্ঠা ও অবিচলতা দেখে তাদের দিকে ঝুঁকে পড়ে এবং এক সময়কার কট্টর দুশমন পরম সহযোগী ও অন্তরংগ বন্ধুতে পরিণত হয় । কিন্তু এই আপাত সাফল্য যদি নাও আসে, তথাপি এর চেয়েও বড় সাফল্য তাদের জন্যে অবধারিত । সেটি এই যে, ইসলামী দাওয়াতের পতাকাবাহীরা পৃথিবীর সকল শক্তির ক্ষতিকর প্রভাব ও তাদের পাতা ষড়যন্ত্রের ফাদে পা দেয়ার বিপদ থেকে রক্ষা পায়। ক্ষণস্থায়ী পার্থিব সুখ শান্তি, লোভ লালসা এমনকি শেষ পর্যন্ত দুনিয়ার জীবনের লালসার গোলামী থেকে মুক্তি লাভ করে। এই মুক্তি সমগ্র মানব জাতির জন্যে এক দুর্লভ প্রাপ্তি । আত্মসন্ভরম রক্ষা করে যারা এটা অর্জন করে তাদের জন্যে এটা একটা বিরাট সাফল্য । এ সাফল্য মোমেনদের সকল দুঃখ-কষ্ট ও যুলুম নিপীড়নের তুলনায় শ্রেষ্ঠতর ও মহত্তর। কেননা আল্লাহ তায়ালা তাদেরকে তাঁর দ্বীন ও শরীয়ত রক্ষার যে দায়িত্ব ন্যস্ত করেছিলেন। তা রক্ষায় তারা সফলকাম হয়ে থাকে । আর এই সাফল্য ও মুক্তি প্রকৃতপক্ষে বেহেশতে যাওয়ার যোগ্যতার মাপকাঠি, এটাই বেহেশতের পথ। সর্বকালের সকল প্রজন্মের মুসলমানদের জন্যে এই চেষ্টা সাধনা, এই জেহাদ ও ঈমানী দৃঢ়তা, এই যুলুম নির্যাতন, সহিষ্ণুতা ও দৃঢ়তা, সর্বাবস্থায় একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশ করা-এগ্ডলোই বেহেশতের পথ । এ সব বিষয়ে সাফল্য লাভের পরই আসে আল্লাহর সাহায্য এবং আল্লাহর অগাধ ও অসীম নেয়ামত ।
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।