যিলালিল কুরআন — যিলালিল কুরআন 2
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

‘তিনি তাদের কাছে সত্য বিধান সহকারে কেতাবও নাযিল করেছেন যাতে তারা যে মতভেদে লিপ্ত তার নিষ্পত্তি করে দিতে পারেন।' আল্লাহর পক্ষ থেকে এই মহাসত্য উদঘাটিত হয় যে, মতভেদ মানুষের সহজাত ও স্বভাবসুলভ বৈশিষ্ট্য । কেননা এই মতভেদ তাদের সৃষ্টির মৌল নীতিমালার অন্যতম মূলনীতি । এই মূলনীতিই পৃথিবীতে এই প্রাণীকে আল্লাহর খলীফা ও প্রতিনিধিরূপে মনোনীত করার মহত্তম উদ্দেশ্য বাস্তবায়ন নিশ্চিত করে। বস্তুত এই প্রতিনিধিত্ব বা খেলাফত রকমারি দায়িত্ব কর্তব্য এবং বহুসংখ্যক যোগ্যতা ও ক্ষমতার দাবী জানায়, যাতে এগুলো পরস্পরের পরিপুরক হয়, পরস্পরের সমন্বয় সাধন করে এবং | আল্লাহর নির্ধারিত সামাজিক পরিকল্পনার আলোকে খেলাফত ও গঠনমূলক কাজে নিজের সার্বিক ভূমিকা পালন করতে পারে। তাই দায়িত্ব ও কর্তব্যের বিভিন্নতার মোকাবেলায় যোগ্যতা ও প্রতিভার বিভিন্নতা অপরিহার্য । আর রকমারি চাহিদা ও প্রয়োজন পূরণার্থে রকমারি ক্ষমতাও অত্যাবশ্যক । আল্লাহ তায়ালা তাই অন্যত্ৰ বলেছেন, “মানুষ চিরকালই মতভেদে লিপ্ত থাকবে কেবল আল্লাহ যাদের ওপর অনুগ্রহ করেছেন তারা ছাড়া । বস্তুত এ জন্যেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে ।' যোগ্যতা ও দায়িত্বের এই বিভিন্নতার কারণে আপনা আপনিই মতবাদ, মতাদর্শ, ধ্যানধারণা ও জীবন যাপন প্রণালীতেও বিভিন্নৃতার সৃষ্টি হয়। তবে এই সমস্ত কাংখিত ও বাস্তব মতভেদ সুস্থ ও ন্যায়সংগত হোক এবং তা একটা প্রশস্ত ও সুপরিসর গম্ভীর মধ্যে সীমিত থাকুক-এটাই আল্লাহ্‌ তায়ালা পছন্দ করেন৷ এই প্রশস্ত গভীটি হলো বিশুদ্ধ ঈমানের গন্ডী । এই গন্ডী এতটা প্রশস্ত যে বহু রকমের যোগ্যতা, প্রতিভা ও ক্ষমতা এর আওতায় এসে যায়। এই সীমাবদ্ধতা ওইসব যোগ্যতা ও প্রতিভাকে নষ্টও করে না, ওগুলোর টুটিও চেপে ধরে না। তবে ওগুলোকে সুশৃংখল ও সুসমধ্বিত করে এবং সত্য ও ন্যায়ের পথে চালিত করে। এ জন্যে এমন একটা শাশ্বত মানদন্ড ও মাপকাঠি থাকা প্রয়োজন, যার কাছে মতভেদকারীরা আশ্রয় নিতে পারে। এমন একজন ন্যায়পরায়ণ শালিসের প্রয়োজন যার কাছে সবাই একত্রিত হতে পারে। যার ন্যায়সংগত ,মীমাংসার সাহায্য বিবদমান লোকেরা নিতে পারে এবং এমন একটা চূড়ান্ত সর্বশেষ, অকাট্য ও অবিসংবাদিত বাণী আবশ্যক, যার কাছে গিয়ে সকল বিরোধের অবসান ঘটে এবং সকল সন্দেহ সংশয় দূর হয়ে দৃঢ় আস্থা ও বিশ্বাস জন্মে। সেই শাশ্বত ও নির্ভুল মাপকাঠি হলো আল্লাহর নবী ও তার কেতাব, ‘অতপর তিনি পাঠাবেন নবীদেরকে সুসংবাদবাহক ও সতর্ককারী হিসাবে এবং তাদের কাছে এখানে ‘সত্য সহকারে’ আল্লাহর এই উক্তিটির কাছে এসে আমাদের একটু থামতে হবে এবং এর মর্ম উপলব্ধি করার চেষ্টা করতে হবে। এ কথাটা এই মর্মে চূড়ান্ত ও সর্বশেষ ফয়সালা যে, আল্লাহর কেতাব যে বক্তব্য নিয়ে এসেছে, সেটাই একমাত্র সত্য । এই সত্যবাণী এ জন্যেই নাযিল হয়েছে যেন এই কেতাব ছাড়াও তার বাইরে যা কিছু আছে, যতো মানবরচিত কথা, ধ্যান ধারণা, মতবাদ ও মতাদর্শ, মূল্যবোধ ও মানদন্ড আছে তার ব্যাপারে তা ন্যায়সংগত শালিস ও চূড়ান্ত মীমাংসাকারী বাণীতে পরিণত হয়। এ কেতাব ছাড়া এ কেতাবের পরে এবং এ কেতাবের বাইরে আর কোথাও কোনো সত্য নির্ভুল, ন্যায়সংগত ও বিশুদ্ধ কথা নেই, কখনো ছিলো না এবং কখনো থাকবেনা। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।