যিলালিল কুরআন — যিলালিল কুরআন 2
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

প্রথমে কার্যকর হয়েছিলো বনী ইসরাইলের ওপর ৷ তারপর প্রত্যেক যুগের এমন প্রতিটি জাতির ওপর তা কার্যকর হবে, যারা তাদের ন্যায় আল্লাহর এই নেয়ামতকে বিকৃত করেছে। মানব জাতি যখনই এই নেয়ামতকে বিকৃত করেছে, তখনই এই দুনিয়ার জীবনেই কঠিন শাস্তির শিকার হয়েছে। পরকালীন শাস্তির আগেই আজকের সারা বিশ্বের মানব জাতি এই শাস্তির শিকার হয়ে এক বিভৎস উৎকঠ্ঠিত জীবন যাপন করছে। কোথাও এক জাতি অপর জাতিকে শোষণ করছে। কোথাও ব্যক্তি নিজেই নানাভাবে নিজের সর্বনাশ করছে। নানারকমের অজানা ভাবমূর্তির পেছনে ব্যক্তি ও গোষ্ঠীসমূহ ছুটে চলেছে। এক মারাত্মক ধরনের শূন্যতায় আক্রান্ত হয়ে সভ্যতার ধ্বজাধারীরা নানারকম মাদকদ্রব্য সেবন করে সেই শূন্যতাকে ভরে তোলার ব্যর্থ চেষ্টা করে চলেছে। আবার কখনো এমন উদভ্রান্ত ও লক্ষহীন কর্মকান্ড চালাচ্ছে, যা দেখে একজন সুস্থ দর্শকের মনে হবে যেন তারা কোনো অদৃশ্য ভাবমূর্তির প্রভাবে তাড়িত হয়ে অজানা গন্তব্যের দিকে ছুটে পালাচ্ছে। এ সব বিকৃত রুচিসম্পন্ন মানুষকে নানা জায়গায় নানারকমের কৃত্রিম আকৃতি ও উদ্ভট বেশভূশা ধারণ করতে দেখা যাবে। কোথাও দেখা যাবে এক নারী মাথা নুইয়ে, অথবা বক্ষ নগ্ন করে, অথবা পোশাকের নিম্নাংশ ওপরে তুলে অথবা পশু আকৃতির আজগুবী টুপি মাথায় দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টায় লিপ্ত । আবার কোথাও দেখা যাবে হাতি কিংবা বন্য ছাগলের প্রতিমূর্তি অংকিত নেকটাই গলায় পরে অথবা সিংহ কিংবা ভালুকের প্রতিমূর্তি আঁকা শার্ট পরে এক তরুন ঘুরে বেড়াচ্ছে। কোথাও দেখা যাবে উশ্মুক্ত নাচ নেচে, উত্তেজনাপূর্ণ গান গেয়ে, কৃত্রিম রংঢং করে, আজগুবী পোশাক পরে সভাসমিতি ও উৎসবাদি মুখর করে তুলেছে একটি দল। কোথাও দেখা যাবে বিরল ধরনের সাজগোজ ও অশোভন চালচলন দ্বারা দর্শক শ্রোতার চিত্ত জয়ের চেষ্টায় লিপ্ত রয়েছে কোনো সাংস্কৃতিক গোষ্ঠী । কখনো দেখা যাবে এক খতু থেকে আর এক খতু পর্যন্ত, এমনকি সকাল থেকে বিকাল পর্যন্ত তূরিত গতিতে প্রেমপ্রণয়ে, দম্পতিতে, বন্ধুত্বে ও পোশাকে ঘটে গেছে আমূল পরিবর্তন! এ সব দৃশ্য থেকে পরিস্কার বুঝা যায়, একটি বিরাট মানব গোষ্ঠী আজ এক শোচনীয় অস্থিরতায় যেন দিশাহারা । এক দুঃসহ যন্ত্রণায় তারা যেন ছটফট করছে। কোনো কিছুতেই তারা শাস্তি ও তৃপ্তি পাচ্ছে না। এক অবর্ণনীয় ক্লান্তি থেকে এবং নিজেদের শূন্য অন্তরাত্মা ও অশান্ত সত্ত্ব ছেড়ে তারা যেন ভূতপ্রেত তাড়িত ব্যক্তির মতো পালাবার চেষ্টা করছে। এ সব আল্লাহর শাস্তি ছাড়া আর কিছু নয়। যারা তীর বিধানকে পরিত্যাগ করে এবং তার ‘সর্বাত্মকভাবে ইসলামের ভেতর প্রবেশ করো এই দাওয়াতকে গ্রহণ করে না, তাদের এই শাস্তি থেকে নিস্তার নেই ৷ পক্ষান্তরে যারা আল্লাহর নেয়ামত তথা তার বিধানের প্রতি ঈমান এনেছে, তারা ওই নেয়ামতকে বিকৃত করেনি বলে তারা উপরোক্ত শাস্তি থেকে নিষ্কৃতি পেয়েছে। আল্লাহ্‌ তায়ালা আমাদের সকলকে উক্ত বিকৃতির শাস্তি থেকে রক্ষা করুন ক্ষাফ্ৰের্ ও মোমেনদেক্স বিপর্পিতসুখী দৃষ্টিভৎসী আল্লাহর দ্বীনকে পুরোপুরিভাবে গ্রহণের দাওয়াত মেনে নিতে দ্বিধাসংকোচ করার মাধ্যমে আল্লাহর নেয়ামতকে বিকৃত করা ও প্রত্যাখ্যান করার বিরুদ্ধে ওপরে যে হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে, তারই প্রেক্ষাপটে আল্লাহ তায়ালা পরবর্তী আয়াতে কাফের ও মোমেনদের পরস্পর বিরোধী অবস্থার বর্ণনা দিচ্ছেন এবং উভয় গোষ্ঠীর মূল্যবোধ, অবস্থা ও ব্যক্তিবর্গ সংক্রান্ত মানদন্ডের পার্থক্য তুলে ধরছেন। www.boikitab. blogspot. com

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।