যিলালিল কুরআন — যিলালিল কুরআন 2
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

ইসল্পামী সমাজেকর চিত্র যে সমাজ আল্লাহর এই আইন ও বিধানের ভিত্তিতে গড়ে ওঠে, এই নির্মল ও উদার আকীদা বিশ্বাসের অধিকারী প্রশাসন দ্বারা পরিচালিত হয় এবং যে নিরাপত্তা ব্যবস্থা দ্বারা এ সমাজে জান মাল ও ইযযতের রক্ষণাবেক্ষণ হয়, তার সবই কেবল শাস্তি ও নিরাপত্তার প্রচার ও প্রসারেই নিয়োজিত । পারস্পরিক সহানুভূতি, মমত্ববোধ, প্রতিরক্ষা, একাত্মতা, নিরাপত্তা ও সমন্বয় ইসলামী সমাজের বৈশিষ্ট্য ও ভুষণ ৷ সর্বাধিক উন্নত, উৎকৃষ্ট ও নিখুঁত আকারে ইসলাম এ ধরনের একটি সমাজ একবার গড়ে তুলেছিলো। তারপর শত শত বছর ধরে বিভিন্ন আকারে তার বাস্তবায়ন ও বিস্তার অব্যাহত রেখেছে। পরবর্তীকালে এ সমাজের উৎকর্ষের মানে যদিও তারতম্য ঘটেছে, তথাপি সামগ্রিকভাবে তা প্রাচীন ও আধুনিক জাহেলীয়াতের গড়া যে কোনো সমাজের চাইতে সব সময়ই উত্তম থেকেছে। জাহেলী চিন্তাধারা ও জাহেলীয়াতের ভোগবাদী বিধিব্যবস্থা দ্বারা কলংকিত যে কোনো সমাজ অপেক্ষা তা সর্বকালেই মহত্তর ও শ্রেষ্ঠতর । এই সমাজ একটিমাত্র বন্ধনে আবদ্ধ থাকে। সেটি হচ্ছে আকীদা ও আদর্শের বন্ধন । ফলে এ সমাজে বংশীয় বন্ধন, বাসস্থান বা জন্যস্থানের বন্ধন, ভাষা ও বর্ণের বন্ধন- এক কথায়, মূল মানব সত্ত্বার সাথে সম্পর্ক রাখে না এমন যাবতীয় বাহ্যিক বন্ধন বিলুপ্ত হয়ে যায়। ইসলামী সমাজ আল্লাহর এই বাণীর ভিত্তিতে গড়ে ওঠে, ‘মোমেনরা ভাই ভাই ছাড়া আর কিছুই নয়৷’ (আয়াত ১০ সুরা আল হুজুরাত) এ আয়াতের ব্যাখ্যা রসূল (স.) যেভাবে দিয়েছেন তা হলো, মোমেনদের পারস্পরিক সৌহার্দর ও সহমর্মিতার উদাহরণ এরূপ যেন একটি দেহ। দেহের একটি অংগ আহত বা রোগাক্রান্ত হলে সমগ্র শরীর এর যন্ত্রণায় ও অন্্রায় আক্রান্ত হয়ে পড়ে৷’ (আহমদ ও মুসলিম) ‘যখন তোমাদেরকে অভিবাদন জানানো হয় তখন তোমরা তার চেয়ে উত্তম অভিবাদন জানাও অথবা অন্তত সমমানের অভিবাদন জানাও ৷’ (সূরা আননিসা ৮৬) “মানুষের সাথে মুখ বিকৃত করো না এবং মাটির ওপর অহংকারের সাথে চলো না, আল্লাহ অহংকারী ও দাম্ভিক লোকদেরকে পছন্দ করেন না । (সূরা লোকমান ১৮) উত্তম ব্যবহার দ্বারা খারাপ আচরণের প্রতিরোধ করো। দেখবে, যার সাথে তোমার শত্রুতা রয়েছে, সে তোমার অস্তরংগ বন্ধু হয়ে গেছে’ (সুরা হামীম আস্‌-সাজদাহ ৩৪) ‘হে মোমেনরা! তোমাদের কোনো পুরুষ যেন অন্য কোনো পুরুষকে উপহাস না করে। হয়তো অচিরেই তারা তাদের (উপহাসকারীদের) চেয়ে ভালো হয়ে যাবে। নারীরাও যেন অপর নারীদেরকে উপহাস না করে। হতে পারে তারা তাদের (উপহাসকারিনীদের) চেয়ে ভালো হয়ে যাবে। একে অপরকে অযথা দোষারোপ করো না এবং খারাপ নাম ধরেও ডাকবে না ঈমান আনার পর কাউকে খারাপ নামে ডাকা অত্যন্ত নিকৃষ্ট গুনাহ। আর যে এ সব থেকে তাওবা না করে তারাই হচ্ছে অত্যাচারী ৷’ (সূরা আল হুজুরাত ১১) ‘তোমরা পরস্পরের গীবত (অসাক্ষাতে নিন্দা) করো না। তোমাদের কেউ কি নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? অবশ্যই তোমরা একে ঘৃণা করেছো। আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাওবা কবুলকারী ও দয়ালু’ (সূরা আল তুজুরাত ১২) www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।