স্বক্ষেত্রেই তাকে সতর্ক থাকতে হবে যেন তার অন্তরে মাত্রাতিরিক্ত আশা কিংবা ভীতি মাথা চাড়া দিয়ে না ওঠে এবং অতি মাত্রায় উদ্বেগ ও উৎকঠ্ঠায় যেন সে ভারাক্রান্ত না হয়ে পড়ে৷ তার মনে রাখা উচিত যে, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি তৎপরতার মধ্য দিয়ে সে আল্লাহর দিকে আরোহন করছে, প্রতিটি পদক্ষেপে সে আল্লাহর এবাদাত করছে এবং প্রতিটি বিপজ্জনক মুহূর্তে সে আল্লাহর বিধানের ওপর বহাল থেকে নিজের সৃষ্টির উদ্দেশ্য সফল করছে। মোমেন অনুভব করে যে, তার জীবন একমাত্র আল্লাহর পরিকল্পনা অনুসারেই চলছে, তীর আনুগত্যের মধ্য দিয়েই চলছে এবং তার ইচ্ছা বাস্তবায়নের মধ্য দিয়েই অতিবাহিত হচ্ছে। তার এই অনুভূতি তার অন্তরাত্মায় এনে দেয় এক. অনাবিল শাস্তি । তৃপ্তি ও স্থীতি । তাই তার পথ যতো বন্ধুর ও দুর্গম হোক না কেন, কোনো অসন্তোষ, উদ্বেগ ও উৎকষ্ঠা ছাড়াই আপন যাত্রা অব্যাহত রাখে আল্লাহর সাহায্য সম্পর্কে তার মনে কোনো হতাশাও বিরাজ করে না। আপন উদ্দেশ্য ব্যর্থ হওয়া কিংবা প্রতিদান বিনষ্ট ও বৃথা হওয়ার ভীতিও তার থাকে না। তাই সে যখন নিজের শত্রু ও আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লড়াই করে তখনও সে নিজের অন্তরে গভীর শান্তি অনুভব করে। কেননা সে তো লড়াই করছে আল্লাহরই উদ্দেশ্যে, আল্লাহরই পথে এবং আল্লাহর বিধানকেই বিজয়ী করার লক্ষ্যে । সে তো কোনো ব্যক্তিগত পদমর্যাদা, দুনিয়াবী স্বার্থ বা আবেগ উত্তেজনার বশে লড়াই করছেনা । মোমেন এও অনুভব করে যে, গোটা সৃষ্টিজগতে আল্লাহর যে প্রাকৃতিক নিয়ম ও বিধান চালু রয়েছে, সে নিজেও তার অধীন ৷ গোটা বিশ্বজগত যে আইন মেনে চলছে, সে নিজেও সেই আইন মেনে চলছে! সমগ্র বিশ্ব চরাচর যে মহাপ্রভুর কর্তৃত্বাধীন, সে নিজেও তারই কর্তৃত্বাধীন । সুতরাং সৃষ্টিজগতের সাথে তার কোনো সংঘর্ষ নেই, নেই কোনো বিরোধ । কোনো বিরোধ ও সংঘর্ষ না থাকায় কারো চেষ্টা বৃথা যায় না এবং কারো শক্তি অপচয় ও বিশৃংখলার শিকার হয় না৷ গোটা বিশ্বজগতের শক্তি মোমেনের শক্তির সাথে একত্রিত হয়ে বৃহত্তর শক্তিতে পরিণত হয়। মোমেন যে আলো দ্বারা পথের সন্ধান পায়, গোটা সৃষ্টিজগতও সেই আলোতেই পথ খুঁজে পায়। উভয়ে একই সাথে আল্লাহর প্রতি আত্মনিবেদিত হয়। ইসলাম যেসব কর্তব্য ও দায়িত্ব তাকে অর্পন করে, তার সবই তার স্বভাব প্রকৃতি ও মেযাজের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তার স্বভাব প্রকৃতি ও মেযাজের সংস্কার ও সংশোধনের উদ্দেশ্যে প্রবর্তিত । এসব দায়িত্ব ও কর্তব্যের একটিও তার ক্ষমতা বহির্ভূত নয়৷ তার স্বভার মেযাজ এবং তার দেহ ও মন যেসব উপাদান নিয়ে গঠিত, তাকে উপক্ষো করে এগুলো তার ওপর চাপিয়ে দেয়া হয়নি । তার সনত্ত্বায় যে সব শক্তি ও ক্ষমতা নিহিত রয়েছে, তার একটিকেও অবজ্ঞা ও অবহেলা করে তার ওপর কর্তব্যের বোঝা চাপানো হয়নি । এসব দায়িত্ব ও কর্তব্যের মধ্যে একটিও এমন নেই, যা তার সমুদয় শক্তি ও প্রতিভাকে গঠন উন্নয়ন ও কর্মের হাতিয়ারে পরিণত করে না। এ গুলো তার দৈহিক ও মানসিক বিকাশ ও প্রবৃদ্ধির একটি প্রয়োজনকেও অস্বীকার ও অগ্রাহ্য করে না এবং এসব দায়িত্ব ও কর্তব্যের মধ্যে একটিও এমন খুঁজে পাওয়া যাবে না যা তার দৈহিক ও আত্মিক চাহিদাগুলোকে সহজভাবে, উদারভাবে ও পরিপূর্ণভাবে পূরণ করে না। এ কারণেই সে তার দায়িত্ব ও কর্তব্যগুলোর মুখোমুখী হয়ে ঘাবড়ে যায় না বা পেরেশান হয় না। বরঞ্চ নিজের সাধ্যে যতোটা কুলায়, পালন করে এবং আল্লাহর সন্তোষ অর্জনের পথে শান্তভাবে ও ধীর গতিতে অথসর হতে থাকে৷ | ২ সুক্লা আল বাকান্থা (১৯১) [পারা ২ অনখিল > www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।