পাপাচারের প্ররোচক আত্মাভিমান, বিরোধিতা ও শত্রুতায় কট্টর ও উগ্র মনোভাব, অশান্তি ও নৈরাজ্য সৃষ্টিতে নিষ্ঠুরতা ও সীমা ছাড়িয়ে যাওয়ার প্রবণতা- এই কয়টি মারাত্মক দোষের প্রতিরোধে আয়াতের শেষাংশে একটা সমুচিত চপেটাঘাত করা হয়েছে উক্ত উগ্র স্বভাবের লোকটির মুখে । ‘জাহান্নামই তার উপযুক্ত স্থান এবং তা অত্যন্ত নিকৃষ্ট আশয়স্থল ৷' বস্তুত জাহান্নামই তার জন্যে উপযুক্ত এবং ওটাই তার জন্যে যথেষ্ট । যে জাহান্নামের জ্বালানী কাষ্ঠ হবে মানুষ ও পাথর, যে জাহান্নামে পথভ্রষ্টদেরকে ও ইবলিসের বাহিনীকে উল্টোমুখী করে নিক্ষেপ করা হবে, যে জাহান্নামে কলিজা পর্যন্ত দগ্ধকারী ‘হুতামা’ রয়েছে, যে জাহান্নামে কাউকে শাস্তি থেকে অব্যাহতি দেয়া হয় না, যে জাহান্নাম ক্রোধে ফেটে পড়ার উপক্রম হয়, সেই জাহান্নামই তার উপযুক্ত স্থান। আর তা ‘নিকৃষ্টতম বিশ্রামাগার।' এখানে “বিশ্রামাগার’ শব্দটির প্রয়োগ নিতান্তই বিদ্বপাত্বক। এতো আত্মাভিমান আর অহংকার প্রদর্শনের পর যার বিশ্রামের জায়গা জাহান্নাম হয় তার মতো শোচনীয় দুর্দশা ও দুর্ভাগ্য আর কার হতে পারে? প্রকৃত মোমেনের পরিচয় এ হচ্ছে এক ধরনের মানুষ । এর ঠিক বিপরীত মেরুতে রয়েছে আরেক ধরনের মানুষ, যার বৰ্ণনা রয়েছে পরবর্তী ২০৯ নং আয়াতে “মানুষের মধ্যে এমনও অনেকে রয়েছে যে নিজেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বিক্রী করে দেয়। আল্লাহ তীর এ ধরনের বান্দাদের প্রতি স্রেহময় ।' অর্থাৎ নিজেকে পুরোপুরিভাবে বিক্রি তথা আল্লাহর কাছে সমর্পণ করে দেয়। কিছুই অবশিষ্ট রাখে না। আর এই বিক্রির বিনিময়ে সে আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছুই চায় না। এটাই হচ্ছে পূর্ণাংগ, শর্তহীন, অকুষ্ঠ বায়াত, যার বিনিময়ে কোনো মূল্য লাভের আশা করা হয় না। আপন সত্বাকে পরিপূর্ণভাবে সমর্পণ করা হয় আল্লাহর কাছে। ফলে গায়রুল্লাহর জন্যে কিছুই অবশিষ্ট রাখা হয় না। আয়াতটির আরো একটা ব্যাখ্যা সম্ভব এবং তারও মূল প্রতিপাদ্য বিষয় একই থাকে। ‘সেটি এই যে, এমন মানুষও অনেক রয়েছে যে নিজেকে সকল পার্থিব সম্পদের বিনিময়ে ক্রয় করে নেয়, যাতে সে নিজেকে মানুষের গোলামী থেকে মুক্ত করে নির্ভেজালভাবে আল্লাহর কাছে সমর্পণ করতে পারে। বিভিন্ন বর্ণনা থেকে এই শেষোক্ত ব্যাখ্যার সমর্থন পাওয়া যায় । ইবনে কাসীর স্বীয় তাফসীর গ্রন্থে উল্লেখ করেন, হযরত ইবনে আব্বাস (রা.) প্রমুখ জানান যে, এই আয়াত রোম থেকে আগত হযরত সোহায়ব বিন সিনান সম্পর্কে নাযিল হয়েছে। তিনি মন্ধায় অবস্থানকালে ইসলাম খহণ করেন। অতপর যখন মদীনায় হিজরত করার সিদ্ধান্ত নিলেন, তখন মক্ধাবাসী তাকে জানিয়ে দিলো যে, তুমি তোমার ধন সম্পদ নিয়ে হিজরত করতে পারবে না। ধন সম্পদ মক্কায় রেখে যদি যেতে চাও, তবে যেতে পারো ।' সোহায়ব সমস্ত ধন সম্পদ তাদেরকে দিয়ে হিজরত করলেন। হযরত ওমর (রা.) ও একদল সাহাবী তাকে হাররা নামক স্থানের প্রান্ত ভাগে অভ্যর্থনা জানালেন। তারা বললেন, সোহায়ব, বাণিজ্য খুবই লাভজনক হয়েছে। সোহায়ব বললেন, আপনাদের বাণিজ্যও আল্লাহ যেন অলাভজনক না করেন, কিন্তু এ কথা আপনারা কি জন্যে বলছেন? www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।