যিলালিল কুরআন — যিলালিল কুরআন 2
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

PES lol ib ! ss i Uye3 ALN LU 228 AG” Zম AD Az Ur এয 4 ads Rr J 5 1 Jy Ut ue AE ef dt 75 ul Vb সৃষ্টির জন্যে মতবিরোধ করেছে, অতপর আল্লাহ তায়ালা তাদের সবাইকে স্বীয় ইচ্ছায় সেই সঠিক পথ দেখালেন, যার ব্যাপারে ইতিপূর্বে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছিলো; আল্লাহ তায়ালা যাকে চান তাকে সঠিক পথ দেখান ৷ ২১৪. তোমরা কি মনে করে নিয়েছো যে, তোমরা (এমনি এমনিই) বেহেশতে চলে যাবে? (অথচ) পূর্ববর্তী নবীদের অনুসারীদের (বিপদের) মতো কিছুই তোমাদের ওপর এখনো নাযিল হয়নি, তাদের ওপর (বহু ধরনের) বিপর্যয় ও সংকট এসেছে, কঠোর নির্যাতনে তারা নির্যাতিত হয়েছে, (কঠিন) নিপীড়নে তারা শিহরিত হয়ে ওঠেছে, এমন কি স্বয়ং আল্লাহর নবী ও তার সংগী সাথীরা (অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে) এই বলে (আর্তনাদ করে) উঠেছে, আল্লাহ তায়ালার সাহায্য কবে (আসবে, আল্লাহ তায়ালা তার প্রিয়জনদের সান্তনা দিয়ে বললেন), অবশ্যই আল্লাহ তায়ালার সাহায্য অতি নিকটে । তাফসীর আয়াত ২০৪-২৯৪ সাধারণভাবে কোরআনের যাবতীয় নির্দেশাবলী ও আইন বিধানের মধ্য দিয়ে যেমন সামগ্রিকভাবে মানব জাতির জন্যে আল্লাহর মনোনীত এক পূর্ণাংগ জীবন বিধানের সন্ধান পাওয়া যায়, তেমনি একজন পাঠক আলোচ্য আয়াতগুলোতে একটি বিশেষ প্রশিক্ষণ পদ্ধতিরও সন্ধান পায়। মানুষের ব্যক্তিসত্বা সম্পর্কে সার্বিক ও পূর্ণাংগ অভিজ্ঞতা এবং তার গোপন ও প্রকাশ্য যাবতীয় তত্ত্ব ও তথ্য সম্পর্কে নির্ভুল ও পরিপূর্ণ জ্ঞানের ভিত্তিতেই এই প্রশিক্ষণ পদ্ধতির উদ্ভব হয়েছে। এই প্রশিক্ষণ পদ্ধতি মানুষের সত্তব্বাকে চারদিক থেকে ঘিরে ধরে এবং বিভিন্ন প্রকৃতির মানুষের কল্পনার চোখে বিভিন্নভাবে ধরা পড়ে। ফলে তার কাছে মনে হতে থাকে যেন সে এ সব চরিত্র বিশিষ্ট মানুষকে পৃথিবীতে সচল দেখতে পাচ্ছে। তাই সে আংগুল দিয়ে দেখিয়ে দিতে পারে এবং সজোরে বলে ওঠে যে, একইুহচ্ছে সেই বিশেষ নমুনার মানুষ, যার কথা কোরআনে বলা হয়েছে। | আলোচ্য আয়াতগুলোতে আমরা দুই শ্রেণীর প্রতীকী মানুষের বৈশিষ্ট্য স্পষ্টভাবে দেখতে পাই । প্রথমটি হলো অত্যন্ত দুষ্ট প্রকৃতির, তুখোড় বাকপটু । প্রচন্ড প্রদর্শনকামী ও অতিশয় আত্মকেন্দরিক ব্যক্তির । এ ধরনের ব্যক্তির বাহ্যিক চালচলন আনন্দদায়ক, কিন্তু তার অন্তর্নিহিত লক্ষণাদি উদ্বেগজনক ও ব্বিতকর। তাকে যখন সততা ও আল্লাহভীতির পথ অবলম্বনের আহবান জানানো হয়, তখন সে সত্যের দিকে ফিরে আসে না এবং আত্মশুদ্ধিতে তৎপর হয় না; বরং তার www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।