হজ্ঞ্জের সমাপ্ঠড পর্ব এরপর লক্ষ্য করুন, আয়াত নং ২০০, ২০১ ও ২০২ এ আল্লাহ তায়ালা বলেন, ‘অতপর যখন তোমরা হজ্জের অনুষ্ঠানাদি সমাপ্ত করবে, তখন আল্লাহকে এমনভাবে স্মরণ করবে, যেমন তোমরা তোমাদের পিতৃপুরুষকে স্মরণ করতে বরং তার চেয়েও বেশী স্মরণ করবে। মানুষের মধ্যে কেউ কেউ বলে, ‘হে আমাদের প্রতিপালক, আমাদেরকে সুখ সাচ্ছন্দ কল্যাণ শুধু ইহকালেই দাও । বস্তুত পরকালে তাদের জন্যে কোনো অংশ নেই । আর তাদের মধ্যে কেউ কেউ বলে, ‘হে আমাদের প্রতিপালক আমাদেরকে ইহকালেও কল্যাণ দাও, পরকালেও কল্যাণ দাও এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে নিষ্কৃতি দাও ৷' বস্তুত তারা যা অর্জন করেছে, তার প্রাপ্য অংশ তাদেরই । আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত ক্ষিপ্র আগেই বলেছি যে, আরবরা ওকায, .মাজার্না ও যুলমাজায নামক বাজারগুলোতে যেতো । এসব বাজার শুধু যে বেচাকেনার স্থান ছিলো তা নয়- এ সব জায়গায় তারা গোত্রীয় বড়াই, পূর্ব পুরুষের গৌরবগীথা ও বংশীয় সুনাম সুখ্যাতি প্রচার করতো । তখনো আরবদের মধ্যে এমন কোনো দাওয়াত বা আন্দোলনের সূত্রপাঁত হয়নি । যা তাদের এইসব বংশীয় গৌরব কীর্তনের .| সুযোগ সংকুচিত করে নতুন কোনো কাজে উদ্বুদ্ধ করতে পারতো । সমগ্র মানব জাতির স্বার্থ ও কল্যাণকামী এমন কোনো বাণীর সাথে তাদের তখনো পরিচয় ঘটেনি, যাতে তাদের কর্মক্ষমতা ও বাগীতার ব্যবহার সম্ভব হতো। বস্তুত বিশ্ব মানবতার কল্যাণের নেয়ামক একমাত্র ব্যবস্থার সাথে ইসলামই তাদেরকে যুক্ত করে। পৃথিবীতে এমন কোনো ব্যবস্থা বা বাণীর সাথে তাদের কোনো সংশ্রব ইসলামের অভ্যুদয়ের আগেও ছিলো না । পরেও ছিলো না । তারা ছিলো একেবারেই একটা অখ্যাত মানব গোষ্ঠী, তাই এইসব অসার উদ্দেশ্যহীন ও তাৎপর্যহীন অনুষ্ঠানাদিতে সময় কাটানোর জন্যে তারা ওকায, মাজান্না ও যুলমাজাযে আসতো । সেখানে এসে বংশীয় বীরত্ব-গীথা ও পিতৃপুরুষের কীর্তিকলাপের স্মৃতিচারণ করতো । কিন্তু ইসলামের অভ্যুদয়ের পর সে সবের আর প্রয়োজন ও অবকাশ নেই । এখন বাপদাদাকে স্মরণ করার পরিবর্তে আল্লাহকে স্মরণ করতে হবে। হজ্জের অনুষ্ঠানাদি সমাপনের পর কল্যাণমূলক কাজ করতে হবে। ইসলাম আরবদেরকে নতুন জাতিতে রূপান্তরিত করার পর তাদেরকে এই নবতর মূলমন্ত্রে উজ্জীবিত করে। কাজেই এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব যাদের ঘাড়ে ন্যস্ত, তাদের ওই ধরনের অর্থহীন অনুষ্ঠানে সময় কাটানোর কোনো অবকাশ থাকতে পারে না। ‘তোমাদের পিতৃপুরুষকে যেমন স্মরণ করে থাকো বা তার চেয়েও বেশী’ এ উক্তির অর্থ এটা নয় যে, আল্লাহর সাথে বাপদাদাকেও স্মরণ করতে হবে। এ উক্তিতে বরং ওই কাজের প্রতি এক ধরনের নিন্দাবাদ ধ্বনিত হয়েছে এবং আল্লাহর স্মরণকে তার চেয়ে ভালো কাজ ও উত্তম বিকল্প হিসাবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে যে, যে স্থানে একমাত্র আল্লাহকেই স্মরণ করা উচিত, সেখানে তোমরা বাপদাদাকে স্মরণ করছো, কাজেই এই আচরণ বদলাও ৷ নিজেদের প্রথাসিদ্ধ পোশাক বাদ দিয়ে যখন আল্লাহর দিকে অগ্রসর হয়েছো তখন আল্লাহকে বাপদাদার চেয়ে বেশী স্মরণ করো । আভিজাত্যের পোশাক যেমন ছেড়েছো, তেমনি বংশীয় আভিজাত্য অহংকারও ত্যাগ করো। বস্তুত আল্লাহর স্মরণই মানুষকে যথার্থ বড় বানায় এবং উন্নত ও মহিমান্বিত করে, বাপদাদার স্মরণ নয়। কাজেই মানব জাতির জন্যে মর্যাদা ও শ্রেষ্ঠত্বের নতুন মানদন্ড হচ্ছে তাকওয়া বা www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।