ওপর নির্ভরশীল ও আল্লাহর প্রতি অনুগত করে গড়ে তোলার সাথে সাথে তাকে বাস্তব চাহিদা ও প্রয়োজন অনুযায়ী উপায় উপকরণ গ্রহণের নির্দেশ দেয়। তাছাড়া উপরোক্ত উক্তিতে, ‘যারা আল্লাহর ঘরে হজ্জ করতে যাচ্ছে, তাদেরকে খাওয়ানো আল্লাহরই দায়িত্ব ।' এরূপ মনোভাব প্রকাশ করায় আল্লাহর প্রতি এক ধরনের অসাবধানতা ও বেয়াদবীর আভাস বিদ্যমান । এ দ্বারা এরূপ ধারণাও প্রকাশ পায় যে, হজ্জ করে যেন আল্লাহর কোনো উপকার সাধন করা হয়, আর সেই উপকারের জন্যে এভাবে খোটা দেয়া হচ্ছে। বস্তুত এ ধরনের অবাঞ্ছিত মানসিকতা প্রতিরোধ করার জন্যেই শারীরিক ও আত্মিক উভয় ধরনের পাথেয় সাথে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে চিরাচরিত নিয়মে তাকওয়া ও খোদাভীতির উপদেশ দেয়া হয়েছে অত্যন্ত সহজবোধ্য ও সাবলীল ভাষায় । বলা হয়েছে, ’তোমরা পাথেয় নিয়ে যাও । নিশ্চয়ই সর্বোত্তম পাথেয় হচ্ছে খোদাভীতি । আর হে হৃদয়বান লোকেরা! তোমরা কেবল আমাকেই ভয় করো।' বস্তুত তাকওয়া বা খোদভীতি হচ্ছে আত্মা ও মনের খোরাক । এই খোরাক দ্বারাই আত্মা পরিপুষ্ট, শক্তিশালী ও আলোকময় হয়। এর সাহায্যেই সে তার লক্ষ্যে পৌঁছে ও মুক্তি লাভ করে। আর হৃদয়বান লোকেরাই সর্বাগ্রে তাকওয়ার উপদেশ হৃদয়ংগম করে থাকে এবং তারাই এই পাথেয় দ্বারা সর্বোত্তমভাবে উপকৃত হয়ে থাকে। ভহজ্জ্দের্স আরো কিছু বিধিবিধান পরবর্তী আয়াতেও হজ্জের বিধি বর্ণনা অব্যাহত রয়েছে। এ আয়াতে হাজীদের হজ্জের পাশাপাশি ব্যবসায় বা মজুরী সাপেক্ষ কোনো কাজ করা যাবে কিনা সে সম্পর্কে এবং আরাফাত থেকে যাত্রা, যেকের ও গুনাহ মাফ চাওয়ার আবশ্যকতা সম্পর্কে নির্দেশ দেয়া হয়েছে। ১৯৮ ও ১৯৯ নং আয়াতের বক্তব্য, ‘তোমরা আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করবে তাতে আপত্তি নেই । তারপর যখন আরাফাত থেকে যাত্রা করবে তখন 'মাশয়ারে হারাম’ (মুযদালেফায়) থেমে আল্লাহর যেকের করো। তিনি যেভাবে তোমাদেরকে নির্দেশ দিয়েছেন সেইভাবে তাকে স্মরণ করো। অন্যথায় ইতিপূর্বে তো তোমরা পথভ্রষ্ট ছিলে । অতপর যেখান থেকে সবাই প্রত্যাবর্তন করে, সেখান থেকে তোমরাও প্রত্যাবর্তন করো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়াশীল ।' ইমাম বোখারী হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন যে, ওকায, মাজান্না ও যুলমাজায এই তিন জায়গায় জাহেলীয়াত যুগে বাজার বসতো । এ কারণে হজ্জের সময়ে বেচা কেনার কাজ করাকে মুসলমারা গুনাহ ও জাহেলী কাজ মনে করতো । সে জন্যে নাযিল হলো যে, ‘তোমরা আল্লাহর অনুথহ অন্বেষণ করবে তাতে আপত্তি নেই ৷’ অর্থাৎ হজ্জের মওসুমে বাণিজ্যিক ও লাভজনক লেনদেনের কাজ করায় দোষ নেই । আবু দাউদ শঙ্বীফেও হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করা হয়েছে যে, হজ্জের মওসুমে মুসলমানরা ব্যবসা বাণিজ্য ও বেচা-কেনা এড়িয়ে চলতো আর বলতো যে, এ হচ্ছে আল্লাহর যেকেরের মওসুম ৷ এ জন্যে আল্লাহ এ আয়াত নাযিল করেন। হযরত আবু উমামা (রা.) বলেন, আমি ইবনে ওমরকে বললাম!’ আমরা তো হজ্জের সময় মজুরীও খাটি । আমাদের হজ্জ হবে তে?’ ইবনে ওমর (রা.) বললেন, তোমরা কি কাবা শরীফের তওয়াফ করো না? তোমরা কি ভালো কাজ করো না? তোমরা কি পাথর নিক্ষেপ ও মাথা মুন্ডন করো না? www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।