যিলালিল কুরআন — যিলালিল কুরআন 2
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

হজ্জ ও ওমরাকে পরিপূর্ণভাবে সমাধা করার এই সাধারণ নির্দেশের একমাত্র ব্যতিক্রম হচ্ছে ‘| অবরোধমূলক অবস্থা । কোনো শত্রু হজ্জ ও ওমরা আদায়কারীকে তার সকল আচার অনুষ্ঠান সম্পন্ন করার সুযোগ না দিলে সেটি সর্বসম্মতভাবে অবরোধমূলক পরিস্থিতি বিবেচিত হবে। আর কোনো রোগব্যাধি বা অনুরূপ কোনো বাধার কারণে হজ্জ ও ওমরার কাজ পূর্ণরূপে সমাধা করা অসম্ভব হলে তাও অবরোধ বলে গণ্য হবে। রোগজনিত অবরোধের ব্যাখ্যা নিয়ে কিছু মতভেদ থাকলেও অধিকাংশের মত এই যে, রোগজনিত অবরোধকে অবরোধ বলে গণ্য করা হবে। ‘তবে কোথাও যদি অবরুদ্ধ হয়ে যাও, তাহলে যে কোরবানীই সম্ভব পেশ করে দাও ৷’ এরূপ পরিস্থিতিতে হজ্জ বা ওমরাকারী তার পক্ষে যে কোরবানীই করা সম্ভব হয় করে দেবে এবং যেখানে সে পৌছতে সক্ষম হয়েছে সেখানেই এহরাম থেকে মুক্ত হবে। চাই সে আদোৌ মাসজিদুল হারামে পৌছতে না পেরে থাকুক কিংবা মীকাতে এহরাম বাধা ছাড়া হজ্জ ও ওমরার আর কোনো আচার অনুষ্ঠান না করে থাকুক ' (হজ্জকারী ও ওমরাকারী যে স্থান থেকে হজ্জ বা ওমরার কাজ শুরু করে অথবা এই সাথে দুটোই শুরু করে, সেলাই করা পোশাক বর্জন করে এবং চুল কাটা, কামানো, নখ কাটা এবং কোনো পশু বা পাখী শিকার করা ও খাওয়া ইত্যাদি তার ওপর হারাম হয়ে যায়, সেই জাগাকে মীকাত বলা হয়৷) হোদায়বিয়াতে এরূপ ঘটনাই ঘটেছিলো। ৬ষ্ঠ হিজরীতে মোশরেকরা রসূল (স.) ও তার সহযাত্রী মুসলমানদেরকে মাসজিদুল হারামে যেতে বাধা দিয়েছিলো অতপর তার সাথে হোদায়বিয়ার সন্ধি সম্পাদন করে। এই সন্ধি চুক্তি অনুসারে তাকে পরের বছর ওমরা করার অনুমতি দেয়া হয়। বর্ণিত আছে যে, এই সময় এ আয়াত নাযিল হয়। রসূল (স.) তার সহযাত্রী মুসলমানদেরকে ওই স্থানেই কোরবানী করার ও এহরাম থেকে মুক্ত হবার নির্দেশ দেন। এই আদেশ কার্যকর করতে তারা ইতস্তত করছিলেন। সচরাচর যে জায়গায় কোরবানী করা হয়ে থাকে, সেখানে পৌছার আগেই কোরবানী করা তাদের কাছে খুবই কঠিন বলে মনে হচ্ছিলো। শেষ পর্যন্ত রসূল (স.) তাদের সামনে নিজের জন্যে কোরবানী করলেন এবং নিজের এহরাম থেকে মুক্ত হলেন, অমনি সকল মুসলমান তার আদেশ কার্যকর করলেন (আরো বিস্তারিত বিবরণের জন্যে সুরা আল-ফাতাহ এর তাফসীর-এ দ্রষ্টব্য ৷) ‘যে কোরবানীই সম্ভব হয়।’ এ কথার অর্থ হলো, যে কোরবানীই হস্তগত হয় এবং সহজসাধ্য হয়। অবশ্য কোরবানী হওয়া চাই পশু জাতীয় এবং তা উট, গরু, মহিষ, ছাগল ও ভেড়া এই পাচ রকমের কোনো একটি হওয়া চাই । তবে একটি গরু বা উটে একাধিক হাজী অংশ নিতে পারে, যেমন হোদায়বিয়ায় প্রত্যেক উটে সাত জন করে হাজী অংশ নিয়েছিলেন। এটাই হবে সহজসাধ্য কোরবানী । ছাগল বা ভেড়ার একটি একজনই কোরবানী করবে। হোদায়বিয়ার ঘটনার ন্যায় শত্রু কর্তৃক অবরুদ্ধ হওয়ার অবস্থাকে উক্ত বিধির ব্যতিক্রম বলে উল্লেখ করার পেছনে যে মহৎ উদ্দেশ্য নিহিত রয়েছে, সেটি হলো কাজটিকে সহজ করে দেয়া । হজ্জ ও ওমরার নির্ধারিত আচার অনুষ্ঠানগুলোর প্রথম উদ্দেশ্য তাকওয়া ও আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দীপনার সঞ্চার এবং ফরয এবাদাতগুলো যথাযথভাবে আদায় করা । এটা যখন সম্পন্ন হয়েছে এবং অতপর শত্রু, রোগব্যাধি ইত্যাদির কারণে পথিমধ্যে বাধাপ্রাপ্ত হয়েছে, তখন হজ্জ ও ওমরাকারীকে তার হজ্জ বা ওমরার সওয়াব থেকে বঞ্চিত করা যাবে না । ধরে নিতে হবে যে, সে যেন তা সম্পন্ন করেছে। তার কাছে যে জস্তুই থাকে, তা কোরবানী করে দিয়ে এহরাম মুক্ত হতে . botkitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।