যিলালিল কুরআন — যিলালিল কুরআন 2
/ ٤٢٣
📝 نص 📖 PDF

জেহাদ সম্পর্কিত কিছু ক্চঠোর নির্দেশ পরবর্তী আয়াতে যারা মুসলমানদের ওপর আক্রমণ চালিয়েছে, তাদেরকে ইসলাম থেকে ফিরে আসতে বাধ্য করার জন্যে নির্যাতন চালিয়েছে এবং তাদেরকে তাদের জন্মভূমি থেকে বহিষ্কার করেছে। সেই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে জোরদার আদেশ দেয়া হয়েছে। মুসলমানদেরকে বলা হয়েছে যে, একমাত্র “মাসজিদুল হারাম’ ছাড়া আর যেখানে যে অবস্থায় তাদেরকে পাও হত্যা করো। তবে মাসজিদুল হারামের অভ্যন্তরে যদি কাফেররা প্রথম আক্রমণ চালায়, তবে সেখানেও তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে । আর যদি তারা ইসলামে প্রবেশ করে, তাহলে মুসলমানদেরকে তাদের ওপর আক্রমণ থেকে হাত গুটিয়ে নিতে হবে - ইতিপূর্বে তারা যতই অত্যাচার ও নির্যাতন চালিয়ে থাক না কেন। ১৯১ ও ১৯২ নং আয়াত দুটি লক্ষ্য করুন, ‘ওদেরকে যেখানেই পাও, হত্যা করো এবং যেখান থেকে তারা তোমাদেরকে বহিষ্কার করেছিলো সেখান থেকে তাদেরকেও বহিষ্কার করো। আর অরাজকতা সৃষ্টি করা হত্যার চেয়েও মারাত্মক । মাসজিদুল হারামের কাছে তাদের ওপর আক্রমণ চালিওনা যতক্ষণ তারা তোমাদের ওপর আক্রমণ না চালায় । তারা যদি আক্রমণ চালায় তবে তাদেরকে হত্যা করো । কাফেরদের শাস্তি এ রকমই ৷ তবে তারা যদি সংযত হয় তাহলে আল্লাহ্‌ ক্ষমাশীল দয়াশীল ।' মানুষকে ধর্ম পালনে বা গ্রহণে বাধা দেয়া বা তা থেকে ফিরিয়ে রাখা মানব জীবনের সবচেয়ে পবিত্র অধিকারের ওপর আক্রমণ চালানোর শামিল । তাই এটি হত্যাকান্ডের চেয়েও গুরুতর অপরাধ । এই বাধা দান ও ফিরিয়ে রাখার কাজটি সক্রিয়ভাবে ভীতি প্রদর্শন, হুমকি দান ও নির্যাতনের মাধ্যমেই হোক অথবা এমন অরাজক ও প্রতিকূল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমেই হোক যা সৎ মানুষকে বিপথে চালিত করে, অসৎ ও দূর্নীতি পরায়ন করে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয় এবং আল্লাহ ও তার বিধানকে প্রত্যাখ্যান ও উপেক্ষা করাকে ভালো কাজ বলে ভাবতে শেখায় । এ ধরনের পরিস্থিতির সাম্পরতিকতম উদাহরণ হলো কম্যুনিষ্ট রাষ্ট্র ব্যবস্থা ও সমাজ ব্যবস্থা যা ধর্মীয় শিক্ষাকে নিষিদ্ধ, নাস্তিকতার শিক্ষাকে বৈধ, ব্যাভচার ও মদ্যপানের ন্যায় অনৈসলামিক ও হারাম কাজগুলোকে চালু এবং যাবতীয় প্রচার ও নির্দেশনার মাধ্যমকে ব্যবহার করে এগুলোকে জনসাধারণের চোখে সংগত ও শোভন কাজ বলে সাব্যস্ত করেছে। আল্লাহর বিধানে যেসব জিনিস ভালো ও ন্যায়সংগত, সেগুলোকে কম্যুনিষ্ট ব্যবস্থা খারাপ জিনিস হিসাবে চিহ্নিত করেছে এবং এই পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে বহু অনুমানসর্বস্ব জিনিসকে এমন অপরিহার্য বানিয়ে দাড় করায়, যা থেকে মুক্ত হওয়া মানুষের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। আকীদা বিশ্বাস ও মতামতের স্বাধীনতার ব্যাপারে ইসলামের এই দৃষ্টিভংগী এবং তাকে মানব জীবনে এরূপ সর্বোচ্চ মর্যাদা দান ইসলামের স্বভাব প্রকৃতির সাথে এবং মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে সে যে মত পোষণ করে তার সাথে সংগৃতিপূর্ণ। মানব সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর এবাদাত ও আনুগত্য । (বস্তুত আল্লাহর আনুগত্য সূচক প্রতিটি তৎপরতাই এবাদাতের শামিল ৷) আর মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার বিশ্বাস ও মতামতের স্বাধীনতা ৷ তাই যে ব্যক্তি তার এই স্বাধীনতাকে হরণ করে এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাকে তার মনগড়া ধর্ম গ্রহণ বা পালনে বাধা দেয়, সে তার ওপর এমন আঘাত হানে, যা তার প্রাণ সংহারকারীর আঘাতের চেয়েও নৃশংসতর www.boikitab. blogspot.com

— صفحة ١٤٧ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.