যিলালিল কুরআন — যিলালিল কুরআন 2
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত হারেস বিন মুসলিম (রা.) জানান যে, একবার রসূল (স.) আমাদেরকে একটি সামরিক অভিযানে পাঠালেন । যখন আমরা আক্রমণ পরিচালনার জায়গায় পৌছলাম, তখন আমি ঘোড়া হাঁকিয়ে আমার সংগীদেরকে পেছনে ফেলে এগিয়ে গেলাম ৷ শত্রু জনপদের লোকেরা ক্রন্দনরত অবস্থায় আমাকে অভ্যর্থনা জানালো । আমি তাদেরকে বললাম, তোমরা কালেমা লাইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করো। তাহলে তোমাদের জানমাল রক্ষা পাবে। তারা কালেমা পড়লো । তখন আমার সাথীরা আমাকে ভরসনা করলো যে, তুমি আমাদেরকে গনীমত (যুদ্ধলব্ধ সম্পদ) থেকে বঞ্চিত করেছো । এরপর রসূল (স.)-এর কাছে ফিরে আসার পর আমার সাথীরা তাকে আমার কাজটির কথা জানালো রসূল (স.) তা শুনে আমাকে ডাকলেন এবং আমি যা করেছি তার প্রশংসা করে বরাদ্দ করেছেন। (আবু দাউদ) | হযরত বারীদা (রা.) বলেন, ‘যখনই রসূল (স.) কাউকে সেনাপতি নিয়োগ করতেন, তাকে উপদেশ দিতেন যেন তিনি আল্লাহকে ভয় করে চলেন এবং তার সহযোগী মুসলমানদের সাথে ভালো ব্যবহার করেন। তারপর তাকে বলতেন, আল্লাহর নামে ও আল্লাহর পথে অভিযানে রওনা হও, যারা আল্লাহর সাথে কুফরি করেছে তাদের সাথে লড়াই করো, যুদ্ধ করো, প্রবঞ্চনা ও ধোকাবাজী করো না, মৃতের লাশকে বিকৃত করো না এবং শিশুকে হত্যা করো না’ (মুসলিম, আবু দাউদ, তিরমিযী) হযরত ইমাম মালেক বর্ণনা করেন যে, হযরত আবু বকর সিদ্দীক (রা.) তার সেনাবাহিনীকে উপদেশ দিতেন, ‘তোমরা এমন একশ্রেণীর লোকের সাক্ষাত পাবে যারা দাবী করে যে, তারা আল্লাহর জন্যে নিজেদেরকে উৎসর্গ করেছে। তাদেরকে বলতে দাও । আসলে তারা আল্লাহর জন্যে নিজেদেরকে উৎসর্গ করেনি । তোমরা কোনো নারী, শিশু ও বৃদ্ধকে হত্যা করো না!” এ হচ্ছে ইসলামের অনুমোদিত যুদ্ধের স্বরূপ এবং তার আচরণ রীতি । এ কয়টি হাদীস থেকে ইসলামী জেহাদের উদ্দেশ্যও অবগত হওয়া যাচ্ছে । আর এইসব রীতিনীতি ও উদ্দেশ্য উপরোক্ত ১৯০ নং আয়াত থেকেই পরিস্ফুট হয়েছে। মুসলমানরা জানতো যে, তারা তাদের লোকবল দ্বারা জিততে পারবে না। কেননা তাদের লোকসংখ্যা কম৷ তারা এও জানতো যে, তারা তাদের উপায় উপকরণ ও সাজ সরঞ্জামের জোরেও জিততে পারবে না। কেননা তাদের কাছে এ সব জিনিস তাদের শত্রুদের তুলনায় অনেক কম ৷ তারা শুধু তাদের ঈমান, আল্লাহর প্রতি তাদের আনুগত্য ও আল্লাহর সাহায্যের বলেই জিততে পারে। যখন তারা আল্লাহ তায়ালা ও আল্লাহর রসূলের নির্দেশের আনুগত্য থেকে বিচ্যুত হবে, তখন তাদের বিজয়ের একমাত্র উপকরণ থেকে তারা বঞ্চিত হবে, এ জন্যে ইসলাম যুদ্ধের যেসব এক সময় বাগে পেয়ে তাদের ওপর চরম নির্যাতন চালিয়েছে এবং শহীদ মুসলমানদের লাশকেও চরম পৈশাচিকভাবে বিকৃত করেছে। এ সব তিক্ত স্থৃতির প্রভাবে রসূল (স.) ক্রোধে অধীর হয়ে দু'জন কোরায়শীকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার নির্দেশ দিয়েও পরক্ষণেই তা প্রত্যাহার করেছেন এবং আগুন দিয়ে পোড়াতে নিষেধ করেছেন। কেননা আগুন দিয়ে পোড়ানো একমাত্র আল্লাহর কাজ । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।