যিলালিল কুরআন — যিলালিল কুরআন 2
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

কোনো ধর্মের ব্যক্তিবর্গ যারা ইসলাম, ইসলামী আন্দোলন ও মুসলিম সমাজের জন্যে বিপজ্জনক নয়, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ ও বাড়াবাড়ির শামিল । অনুরূপভাবে ইসলাম যুদ্ধের যে সব শালীন ও সুসভ্য রীতিনীতি প্রবর্তন করেছে, যে সব রীতিনীতি দ্বারা সে আধুনিক ও আদিম জাহেলীয়াতের পৈশাচিক হিংন্রতা ও নৃশংসতার মূলোৎপাটন করতে চেয়েছে, যুদ্ধের ঘৃণ্য ও তাকওয়া বিরোধী কর্মকান্ড বিলোপ করতে চেয়েছে, সেইসব রীতিনীতি লংঘন করাও বাড়াবাড়ির অন্তর্ভুক্ত । যুদ্ধের এইসব শালীন ও সুসভ্য রীতিনীতির সাথে মানবজাতি সর্বপ্রথম ইসলামেরই কল্যাণে ও অনুগ্রহে পরিচিত হতে পেরেছে। তার ধরন ও প্রকৃতি বহুসংখ্যক হাদীস ও সাহাবীদের বাণীতে প্রতিফলিত হয়েছে। এ ধরনের কতিপয় হাদীস ও সাহাবীদের উপদেশ নিম্নে উদ্ধৃত করা হলো, হযরত ইবনে ওমর (রা.) বলেন, রসূল (স.)-এর নেতৃত্বে সংঘটিত কোনো এক যুদ্ধে জনৈকা নিহত মহিলার লাশ পাওয়া গেলো। তা দেখে রসূল (স.) সবাইকে নারী ও শিশুদেরকে হত্যা করতে নিষেধ করলেন (মোয়াত্তায়ে ইমাম মালেক, বোখারী, মুসলিম, আবু দাউদ ও তিরমিযী) ৷ হযরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত হাদীসে রসূল (স.) বলেছেন, তোমাদের কেউ যুদ্ধে লিগ্ত হলে সে যেন মুখমন্ডলে আঘাত করা থেকে বিরত থাকে ৷ (বোখারী ও মুসলিম) । হযরত আবু হোরায়রা (রা.) বর্ণনা করেন যে, একবার রসূল (স.) আমাদেরকে একটি অভিযানে পাঠানোর সময় বললেন, অমুক অমুক ব্যক্তিকে (কোরায়শ বংশীয় দু'জন) যদি পাও, তবে তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও ৷ তারপর যখন আমরা রওনা হতে যাচ্ছিলাম, তখন তিনি বললেন, আমি অমুক অমুক ব্যক্তিকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে তোমাদেরকে আদেশ দিয়েছিলাম । কিন্তু আগুন দিয়ে শাস্তি দেয়ার অধিকার আল্লাহ ছাড়া আর কারো নেই । কাজেই তোমরা এ দুইজনকে পেলে হত্যা করে ফেলো ।' (বোখারী, আবু দাউদ ও তিরমিযী) হযরত ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত যে, রসূল (স.) বলেছেন, যে সকল অমুসলিম ইসলামী রাষ্ট্রের আনুগত্যের শপথ গ্রহণ করেছে, তারা হত্যা থেকে নিরাপত্তা লাভের সবচেয়ে বেশী অধিকারী । (আবু দাউদ) হযরত আব্দুল্লাহ বিন ইয়াযীদ আনসারী বর্ণনা করেন যে রসূল (স.) যুদ্ধের সময় শত্রুর ফেলে যাওয়া সম্পদ লুটপাট করতে এবং শত্রুর লাশকে ক্ষত বিক্ষত ও মুখ বিকৃত করতে নিষেধ করেছেন। (বোখারী) হযরত আবু ইয়া'লা বলেন, আমরা খালেদ বিন ওলীদের ছেলে আব্দুর রহমানের নেতৃত্বে যুদ্ধে গিয়েছিলাম । আমাদের কাছে শকত্রুপক্ষীয় চারজন নাস্তিক লোককে আনা হলো। আব্দুর হলো । হযরত আবু আইয়ুব আনসারী এ ঘটনার খবর জানতে পেরে বললেন, রসূল (স.) কাউকে ভোতা অন্ত্ৰ দিয়ে হত্যা করতে নিষেধ করেছেন। তীর এই নিষেধাজ্ঞা উচ্চারণ আমি নিজেই শুনেছি। সেই আল্লাহর কসম । যার হাতে আমার প্রাণ, (মানুষ তো দূরের কথা) একটা মুরগী হলেও আমি তাকে ভৌতা অন্ত্ৰ দিয়ে হত্যা করতাম না৷ আব্দুর রহমান এ কথা শুনে চারজন ক্রীতদাসকে মুক্ত করে দিলেন। (ভোতা অন্তর দিয়ে বা তরবারীর অধারালো অংশ দিয়ে হত্যা করায় বিলম্বে এবং নির্যাতনের মাধ্যমে মৃত্যু ঘটে । আর আব্দুর রহমান যে. চারজন ক্রীতদাসকে মুক্ত করলেন, এটা ছিলো নিষিদ্ধ পন্থায় হত্যাকান্ডের কাফফারা) বিলাল ২য় ১৯ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।