যিলালিল কুরআন — যিলালিল কুরআন 2
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

উদারতা, মহানুভবতা ও মযলুমের প্রতি সহানুভূতি ও সাহায্য করার মানসিকতা, এক খা খেয়ে পাল্টা দুই ঘা বসিয়ে দেয়ার মতো লোক যখন মুসলমানদের মধ্যে বিদ্যমান, তখনও তাদের ক্ৰমাগত নিৰ্যাতন সহ্য করায় সাধারণ আরবদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারতো । তাদের সুপ্ত মহানুভবতা ও আত্মমর্যাদাবোধ মাথা চাড়া দিয়ে ওঠা ও তাদের হৃদয়ে ইসলামের প্রতি দরদ ও আকর্ষণ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিলো । বাস্তবেও এটি সংঘটিত হয়েছিলো যখন সমগ্র কোরায়শ ‘শা’বে আবু তালেব’ নামক পার্বত্য উপত্যকায় বনু হাশেম গোত্রকে অন্তরীণ ও বয়কট করে রেখেছিলো, যাতে বনু হাশেম গোত্র রসূল (স.)-কে রক্ষা করার স্পৃহা ও মনোবল হারিয়ে ফেলে ৷ বনু হাশেমের ওপর কোরায়শের এই যুলুম যখন চরম আকার ধারণ করলো, তখন কিছু লোকের মধ্যে স্বতক্ফর্ত সহানুভূতি ও আত্মমর্যাদাবোধ উথলে উঠলো। তারা গোপনে বয়কটের চুক্তিপত্র ছিড়ে ফেললো এভাবে এই সার্বজনীন সহানুভূতি বোধের প্রভাবে গোটা বয়কট প্রক্রিয়ার বিলুপ্তি ঘটলো । বস্তুত রসূল (স.)-এর জীবনেতিহাসকে যখন আমরা একটি আন্দোলনের ইতিহাস হিসাবে অধ্যয়ন করি, তখন আমাদের স্পষ্টত মনে হয় যে, আরব গণমানসে এই স্বভাবসুলভ সহমর্মিতা ও আত্ম মর্যাদাবোধ জাগিয়ে তোলার লক্ষ্যেই ইসলামী নেতৃত্‌ মুসলমানদেরকে সশস্ত্র প্রতিরোধ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছিলো। এর সাথে সংশ্লিষ্ট আর একটি বিষয় এই যে, ইসলামী নেতৃত্ব তখন ঘরে ঘরে রক্তাক্ত যুদ্ধ বেধে যাক তা চায়নি । এক একজন মুসলমান তখন এক একটি পরিবারের সদস্য ছিলো। এই সকল পরিবারের লোকেরাই তাদের ওপর অত্যাচার চালাচ্ছিলো এবং তাদেরকে ইসলাম থেকে ফিরে আসার জন্যে চাপ দিচ্ছিলো । এই সর্বব্যাপী নির্যাতন ও নিগ্রহের জন্যে কোনো একটি একক কর্তৃপক্ষ দায়ী ছিলো না। সেদিন যদি মুসলমানদেরকে এই যুলুমের বিরুদ্ধে রুখে দাড়ানোর অনুমিত দেয়া হতো, তাহলে এই অনুমতির অর্থ দাড়াতো ঘরে ঘরে যুদ্ধ বেধে যাওয়া এবং প্রত্যেক পরিবারে রক্তপাত হওয়া । এতে করে আরব সমাজের চোখে ইসলাম পরিবারে পরিবারে ভাংগন ধরানো ও ঘরে ঘরে যুদ্ধের আগুন জ্বালানো একটি আন্দোলন বলে পরিচিত হতো । কিন্তু হিজরতের পরে আর পরিস্থিতি সে রকম থাকেনি । তখন মুসলিম দলটি একটা স্বতন্ত্র প্রতিষ্ঠানের আকারে মক্কায় বিদ্যমান অন্য একটি কর্তৃপক্ষের বিরুদ্ধে রুখে দীড়িয়েছিলো, তার বিরুদ্ধে সৈন্য সমাবেশ ও আক্ৰমণ পরিচালনা করছিলো। মন্ধায় প্রত্যেক মুসলমান নিজ নিজ পরিবারে ব্যক্তিগত পর্যায়ে যে পরিস্থিতির সম্মুখীন ছিলো, এটি তা থেকে সম্পূর্ণ ভিন্নতর পরিস্থিতি । মুসলমানদেরকে যে মক্কায় যুলুম নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেয়া হয়নি, তার পেছনে এই কয়টি মহৎ উদ্দেশ্য আপাত দৃষ্টিতে আমাদের চোখে পড়ে । এর সাথে এটাও যোগ করা যেতে পারে যে, মুসলমানরা সে সময় সংখ্যালঘু ছিলো এবং মক্কায় শত্রু বেষ্টিত ছিলো। সে সময় তারা যদি প্রকাশ্য সামরিক নেতৃত্বে পরিচালিত একটি ংঘবদ্ধ জংগী দল হিসাবে আত্ম প্রকাশ করতো এবং মোশরেকদের সাথে যুদ্ধে লিপ্ত হতো, তাহলে তাদেরকে ব্যাপক হত্যাকান্ডের শিকার হতে হতো । তাই আল্লাহর ইচ্ছা হলো যে, তাদের সংখ্যা বৃদ্ধি পাক এবং তারা একটি নিরাপদ ঘাঁটিতে আশ্রয় নিক । এটি যখন সম্পন্ন হলো তখন তিনি তাদেরকে যুদ্ধের অনুমতি দিলেন। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।