যিলালিল কুরআন — যিলালিল কুরআন 2
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

সূর্য তার একটি কেন্দ্রবিন্দু অভিমুখে চলমান ' এখানে সূর্য সম্পর্কে একটি অকাট্য ও চূড়ান্ত সত্য প্রমাণিত হলো যে, সূর্য গতিশীল ধাবমান ওদিকে বিজ্ঞান বলে যে, সূর্য তার চার পাশে বিরাজমান গ্রহ নক্ষত্রের তুলনায় প্রতি সেকেন্ডে ১২ মাইল বিচরণ করে। কিন্তু যে ছায়াপথের সে একটি নক্ষত্র, সেই ছায়াপথের সাথে তার বিচরণের গতি হলো প্রতি সেকেন্ডে ১৭০ মাইল । কিন্তু মহাশূন্য সংক্রান্ত এই সব মতবাদ কোরআনের আয়াতের মূল লক্ষ্য নয়। বিজ্ঞানের দেয়া এই মতবাদ আমাদেরকে এমন একটা আপেক্ষিক তথ্য দান করে, যা চূড়ান্ত ও সর্বশেষ সত্য নয়, বরং তা বাতিল বা পরিবর্তনযোগ্য । কিন্তু কোরআনের আয়াত আমাদেরকে একটি অকাট্য ও শাশ্বত সত্য জানায় । সেই অকাট্য ও শাশ্বত সত্য এই যে, সূর্য স্থির নয় গতিশীল । তার দেয়া সত্য এতটুকুই । এর বেশী নয়। সুতরাং আমরা কোরআনের এই সত্যকে উল্লেখিত মানবরচিত মতবাদটির সাথে কখনো যুক্ত করবো না। কোরআন অন্যত্র বলে, ‘অবিশ্বাসীরা কি ভেবে দেখেনি যে, আকাশ ও পৃথিবী একসাথে যুক্ত ছিলো, অতপর আমি তাদেরকে বিচ্ছিন্ন করেছি ।' | এরপর এক সময় বিজ্ঞান এই মতবাদ দিলো যে, পৃথিবী সূর্যের অংশ ছিলো, পরে তা সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো । তখন আমরা কি কোরআনের এই আয়াতকে উক্ত বৈজ্ঞানিক | মতবাদ অনুধাবন করার কাজে ব্যবহার করবো আর বলবো যে, কোরআন আসলে এই মতবাদের কথাই বুঝিয়েছে? না, কোরআন এটা বুঝাতে চায়নি । কেননা এই মতবাদটি চূড়ান্ত ও অকাট্য নয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোন থেকে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে এ ধরনের আরো কয়েকটি মতবাদ রয়েছে। কিন্তু কোরআন যে কথাটা বলেছে তা চূড়ান্ত অকাট্য ও সর্বাত্মক সত্য । সে শুধু এতটুকুই বলেছে যে, পৃথিবীকে আকাশ থেকে পৃথক করা হয়েছে। এ কাজটি কিভাবে করা হয়েছে? সেই আকাশই বা কি, যা থেকে পৃথিবীকে বিচ্ছিন্ন করা হয়েছে? আয়াতে এ বিষয়ে কিছু বলা হয়নি৷ তাই এ বিষয়ে বিজ্ঞানের অনুমান নির্ভর কোনো মতবাদ সম্পর্কে এ কথা বলা সংগত হবে না যে, ওটাই আয়াতের মর্ম ও প্রতিপাদ্য বিষয় । এ পর্যায়ে আমরা এটুকু বিশ্রেষণই যথেষ্ট মনে করি। কেননা আমি শুধু চেয়েছিলাম কোরআনের আয়াতের মর্ম ও বক্তব্য কত ব্যাপক ও সুক্ষ্ম, তা অনুধাবনের জন্যে বৈজ্ঞানিক তত্তব, তথ্য ও আবিষ্কার উদ্ভাবনকে ব্যবহার করার সঠিক পন্থা কি, তাই নিরূপণ করতে । আমি কোরআনের আয়াতের মর্ম উদ্ধারের জন্যে কোনো বৈজ্ঞানিক মতবাদ বা তত্ব ও তথ্যের সাথে আয়াতকে এমনভাবে যুক্ত করতে চাইনি যে তা পুরোপুরিভাবে বিজ্ঞানের ওপর নির্ভরশীল হয়ে | পড়বে, বা বিজ্ঞান থেকে তার যথার্থতা ও সামঞ্জস্যশীলতা প্রমাণ করতে হবে। আর বলাই বাহুল্য যে, উক্ত দুটি পদ্থার মধ্যে পার্থক্য রয়েছে। ph ক্রুসৎস্কার্মের সুল্লোৎপাটন এরপর আমি পুনরায় কোরআনের আয়াতের পরবর্তী অংশের ব্যাখ্যায় ফিরে আসছি । আল্লাহ ‘পেছন দিক দিয়ে বাড়ীতে প্রবেশ করা কোনো পুণ্যের কাজ নয়। পুণ্যের কাজ হলো (আল্লাহকে) ভয় করা । তোমরা বাড়ীর সদর দরজা দিয়ে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করো। হয়তো তোমরা সাফল্যমন্ডিত হবে।' আয়াতের দুই অংশের মাঝে যোগসূত্র এই যে, প্রথমাংশে চাদকে মানুষের জন্যে ও হজ্জের জন্যে সময় নির্দেশক বলা হয়েছে আর দ্বিতীয়াংশে হজ্জ সংক্রান্ত একটা জাহেলী প্রথার প্রতি www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।