যিলালিল কুরআন — যিলালিল কুরআন 2
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

এই আভাস থেকে বুঝা যায় যে, বিজ্ঞান প্রকৃতির মুক্ত প্রান্তরে ও মানবীয় সত্ত্বার অভ্যন্তরে লুকানো আল্লাহর যে সব নিদর্শনকে প্রতিনিয়ত আবিষ্কার করছে, তা নিয়ে সব সময় চিন্তাভাবনা ও বিচার গবেষণা চালানো আমাদের কর্তব্য ৷ শুধু তাই নয়, কোরআনের বক্তব্যের যে ব্যাখ্যা বিজ্ঞানের আলোকে আমরা পেয়ে থাকি, তাকে যতো দূর সম্ভব প্রসারিত করাও আমাদের দায়িত্ব । যে সব তত্ব ও তথ্য চূড়ান্তও নয়, সর্বাত্মকও নয়, তার সাথে কোরআনের বক্তব্যকে যুক্ত না করে এ কাজটি আমরা কিভাবে করতে পারি? একটি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করা যেতে পারে। উদাহরণ স্বরূপ, কোরআন বলেছে, ‘....তিনি সকল জিনিসকে সৃষ্টি করেছেন এবং তাকে যথোপযুক্তভাবে পরিমিত করেছেন। ‘.. অপর দিকে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ থেকে জানা যায় যে, বিশ্বজগতের বিভিন্ন বস্তুর মধ্যে অত্যন্ত সুক্ষ্ম ও নিপুণ সমন্বয় ও সাজুয্য বিদ্যমান । পৃথিবী যে বিশেষ আকৃতি নিয়ে বিরাজমান, সূর্য থেকে যে পরিমাণ দূরত্বে তার অবস্থান, পৃথিবী থেকে চাদের যে দূরত্ব, পৃথিবীর তুলনায় চাদ ও সূর্যের যে আকৃতি, তার আবর্তনের যে গতি, তার যে আকর্ষণ শক্তি, এবং তার পৃষ্ঠদেশের এই বৈচিত্ৰপূৰ্ণ প্রকৃতি এবং এ ধরনের হাজারো বৈশিষ্ট্যের সমাবেশ ঘটার কারণেই তার মধ্যে জীবনের আবির্ভাব ও বিকাশের উপযোগী ও অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারছে। সুতরাং এই বৈশিষ্ট্যগুলোর কোনো একটিও নিতান্ত আকস্মিক বা কাকতালীয় ব্যাপার নয়। এইসব বিষয় পর্যবেক্ষণ ও পর্যালোচনা করলে আমরা উক্ত আয়াত, ‘তিনি সকল জিনিসকে সৃষ্টি ও পরিমিত করেছেন’ এর ব্যাপকতর ও গভীরতর মর্ম উপলব্ধি করতে পারি। সুতরাং সে জন্যে ওইসব বৈজ্ঞানিক তত্ত্বের পর্যবেক্ষণ করা দূষণীয় নয়। এটা সম্পর্ণ বৈধ এবং কাংখিতও। কিন্তু যে জিনিসটি অবৈধ ও বৈজ্ঞানিকভাবে অশুদ্ধ, সেটি অন্য কয়েকটি উদাহরণে দেখা | যাবে। যেমন কোরআন বলছে, “আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি।' এর পরই ডারউইনের বিবর্তনবাদের আবির্ভাব ঘটলো । এই মতবাদ অনুমান চালালো যে, জীবনের সূচনা হয়েছে একটি অণুকোষের আকারে এবং এই অণুকোষটির জন্ম হয়েছে পানির মধ্যে । এই অণুকোষটি প্রবৃদ্ধি ও ক্রমবিকাশের বিভিন্ন স্তর অতিক্রম করে শেষ পর্যন্ত মানব সৃষ্টির কাজ সুসম্পন্ন হলো । এখন আমরা কি কোরআনের এই আয়াতটিকে উক্ত মতবাদটির সমর্থক মনে করবো এবং বলবো যে, কোরআন আসলে ডারউইনের ওই মতবাদই বুঝাতে চাইছে? মোটেই তা নয়। প্রথমত, এই মতবাদ অকাট্য ও চূড়ান্ত মতবাদ নয়। কেননা মাত্র এক শতাব্দী পরিমাণ সময়ের মধ্যেই এই মতবাদকে এতবার সংশোধন করা হয়েছে যে, তা প্রায় আমূল পরিবর্তিত হয়ে গেছে। আর প্রত্যেক শ্রেণীর সৃষ্টির মধ্যে কি কি বৈশিষ্ট্যের প্রজাতিক উত্তরণ ঘটে এবং কোন কোন বৈশিষ্ট্যের উত্তর পুরুষে স্থানান্তরের অবকাশ নেই, সে সম্পর্কে আমাদের জ্ঞান এত কম যে, তার কারণে উক্ত মতবাদ শুধু ক্রটিপূর্ণ ও অসল্পূর্ণই হয়ে যায়নি বরং প্রায় বাতিল হওয়ার উপক্রম হয়েছে। অদূর ভবিষ্যতে তার একেবারে বাতিল হয়ে যাওয়া প্রায় অবধারিত । পক্ষান্তরে কোরআনের বর্ণিত তথ্য মাত্রেই চূড়ান্ত ও অকাট্য সত্য । কিন্তু তাই বলে এই তথ্যটিই তার মূল উদ্দেশ্য হতে হবে এটা জরুরী নয়। কেননা কোরআনের বর্ণিত তথ্য শুধু মানুষের উৎপত্তির উৎসটিই উল্লেখ করে। কিন্তু এই উৎপত্তির বিস্তারিত বিবরণ উল্লেখ করে না। তার মূল বক্তব্যে সে চূড়ান্ত ও অকাট্য । আর সেটি হচ্ছে শুধু মানুষের উৎপত্তির উৎস সম্পর্কে । এর বেশী কিছু নয়। কোরআন বলে, | ২ সুরা আল বাকারা (১৩৭১) _____ পাসক্মা ২ মলখিল > {বিলাল এয 5৮, www.boikitab. blogspot. com

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।