অতপর যখন একটি সুস্থ ও সুষ্ঠু চিন্তা, ভাবাবেগ ও ধ্যান ধারণাসম্পন্ন মানুষ তৈরি হয়ে যায় এবং তাকে তৎপরতা চালানোর সুযোগদানকারী সমাজও যখন গঠিত হয়ে যায়, তখন কোরআন মানুষকে সুষ্ঠু ও বিশুদ্ধ চিন্তা গবেষণা ও বিচার বিবেচনার মানদন্ড দিয়ে স্বাধীন ছেড়ে দেয় যে, সে চিন্তা গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা চালাক এবং তাতে সে ভুল কিংবা নির্ভুল যে ফলাফলই লাভ করে, করুক । অনুরূপভাবে সৃষ্টিজগতের স্বভাব প্রকৃতি ও সৃষ্টার সাথে তার সম্পর্কের ধরন এবং সৃষ্টিজগতের বিভিন্ন অংশের পারস্পরিক সম্পর্কের ধরন ও প্রকৃতি সম্পর্কে নির্ভুল ধারণা সৃষ্টির উদ্দেশ্যে মহাবিশ্ব সম্পর্কে কোরআন মাঝে মাঝে যে অকাট্য তত্ত্ব ও তথ্যসমূহ পরিবেশন করে থাকে, সেগুলোকে মানবীয় বিবেক বুদ্ধির দ্বারা পরিচালিত আন্দাজ অনুমান ও মানব রচিত মতবাদসমূহের সাথে যুক্ত ও তার ওপর নির্ভরশীল মনে করা আমাদের জন্যে সংগত হতে পারে না। এমনকি মানুষ যেগুলোকে ‘বৈজ্ঞানিক তথ্য’ হিসাবে উল্লেখ করে থাকে এবং যেগুলোকে সে নিজস্ব অভিজ্ঞতা ও পরীক্ষা নিরীক্ষার নির্ভূল ও অকাট্য ফলাফল মনে করে থাকে, সেগুলোর সাথেও নয়। কোরআনে বর্ণিত যাবতীয় তত্ত্ব ও তথ্য অকাট্য চূড়ান্ত পূর্ণাংগ । পক্ষান্তরে মানুষ যে সিদ্ধান্তে উপনীত হয় চাই তা তার আয়ত্তাধীন যে কোনো উপায় উপকরণের সাহায্যেই উপনীত হোক না কেন তা চূড়ান্তও নয়, অকাট্যও নয়। সে সব তত্ত্ব তথ্য ও সিদ্ধান্ত মানুষের অভিজ্ঞতা ও পরীক্ষা নিরীক্ষার ওপর নির্ভরশীল এবং যে পরিস্থিতি ও পরিবেশে ও যে উপায়-উপকরনের সাহায্যে এই পরীক্ষা নিরীক্ষা পরিচালিত ও এই অভিজ্ঞতা অর্জিত হয়েছে, তার ওপর নির্ভরশীল । সুতরাং খোদ মানবীয় বিজ্ঞানের স্বাভাবিক দাবী অনুসারেই এটা নীতিগতভাবে ভুল হবে যদি আমরা কোরআনের অকাট্য ও অভ্রান্ত তথ্যাবলীকে সীমাবদ্ধ মানবীয় জ্ঞানবিজ্ঞান দ্বারা উদ্ভাবিত অপরিপক্ক তথ্যাবলীর সাথে যুক্ত ও নির্ভরশীল মনে করি। উল্লেখিত বক্তব্য এ যাবত আবিস্কৃত ‘বৈজ্ঞানিক তথ্যাবলীর’ ব্যাপারে প্রযোজ্য । বিশেষত যে সব আন্দাজ অনুমান ও মতবাদকে ‘বৈজ্ঞানিক’ নামে আখ্যায়িত করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে এর প্রযোজ্যতা আরো স্পষ্ট । এ সব আন্দাজ অনুমান ও মতবাদের মধ্যে রয়েছে মহাশূন্য সংক্রান্ত সকল মতবাদ, মানুষের অবির্ভাব ও ক্রমবিকাশ সংক্রান্ত সকল মতবাদ, মানুষের মন ও তার আচরণ সংক্রান্ত সকল মতবাদ এবং পৃথিবীতে মানুষের সামাজিক জীবনের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত সকল মতবাদ। এ সমস্ত মতবাদ, এমনকি, খোদ্ মানবীয় বিচার বুদ্ধির আলোকেও বৈজ্ঞানিক তত্ত্ব ও তথ্য’ নয়। এগুলো নিছক অনুমান ও ধারণা মাত্র । এর গুরুত্ব কেবল এতটুকুই যে, এ সব আন্দাজ অনুমান সর্বাধিক সংখ্যক প্রাকৃতিক, জৈবিক, মনস্তাত্বিক ও সামাজিক রহস্যের ব্যাখ্যা দিতে সক্ষম । এগুলোর এই গুরুত্ব সেই দিন পর্যন্ত অক্ষুণু থাকবে, যেদিন আরেকটি আন্দাজ অনুমান এসে আরো বেশী সংখ্যক রহস্যের ব্যাখ্যা দেবে অথবা আরো নির্ভুল ও সুন্ষ ব্যাখ্যা দেবে। এ জন্যে এসব আন্দাজ অনুমান ও মতবাদ সর্বদাই পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনযোগ্য । এমনকি কখনো কখনো নতুন কোনো অনুসন্ধান যন্ত্রের আবির্ভাব ঘটায় কিংবা প্রাচীন পর্যবেক্ষণসমূহের নতুন কোনো ব্যাখ্যার উদ্ভব ঘটায় গোটা মতবাদটিরই বিলুপ্তি কিংবা আমূল পরিবর্তন ঘটে যেতে পারে। = যখনই কোরআনের কোনো সাধারণ ইশারা ইংগিতকে কোনো মানবীয় মতবাদ বা কোনো বৈজ্ঞানিক তত্ত্ব বা তথ্যের সাথে যুক্ত করা হয়। তখন প্রথমত, তাতে একটা মৌলিক নীতিগত www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।