যিলালিল কুরআন — যিলালিল কুরআন 2
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

এ বিষয়ে ইমাম মালেক একটি হাদীস বর্ণনা করেছেন যাতে বলা হয়েছে তার কাছে হযরত আনাস ইবনে মালেক (রা.) সম্পর্কে একটি খবর পৌছেছে যে, তিনি অত্যন্ত বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে রোযা রাখতে অক্ষম হয়ে গিয়েছিলেন, যার কারণে তিনি ফিদিয়া দিতেন। আর একটি হাদীসে আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, এই আয়াতটি নাযিল হলো এবং পরবর্তীতে এই আয়াতের কার্যকারিতাকে বাতিল বলে ঘোষণা করা হলো। কিন্তু থুরথুরে বুড়ো মানুষদের জন্যে সমভাবেই তা বহাল রয়ে গেলো । বৃদ্ধ ব্যক্তি পুরুষ বা নারী চাইলে রোযা ভাংবেন এবং প্রতি রোযার পরিবর্তে একজন করে মেসকীনকে খাইয়ে দেবেন। এখানে আর একটি হাদীসের উদ্ধৃতি আসছে, তাতে বলা হচ্ছে, ইবনে আবী লায়লা থেকে বর্ণীত, তিনি বলেন, আমি রমযান মাসে আত্বাহিয়ার কাছে গিয়ে দেখি তিনি খাওয়া দাওয়া করছেন। (আমার মনে কৌতুহলের উদ্রেক হয়েছে বলে বুঝতে পেরে) তিনি বললেন, ইবনে আব্বাস বলেছেন, এই আয়াতটি নাযিল হলে পর (রোযা সম্পর্কিত) পূর্ববর্তা আয়াত মনসুখ (নাকচ) হয়ে গেলো । তবে আয়াতটি সমভাবে বহাল রয়ে গেলো সেই দুর্বল বৃদ্ধের জন্যে যিনি মৃতপ্রায় । তিনি চাইলে রোযা ভাংবেন এবং প্রতিটি রোযার জন্যে একজন মেসকীনকে খাওয়াবেন তবে গৃহবাসী (মুকীম) এবং সুস্থ ব্যক্তির জন্যে ওই আয়াতের কার্যকারিতা মনসূখ (মওকুফ) হয়ে গেলো এবং এটা এক প্রামাণ্য সত্য ৷ ' এ বিষয়ে এরশাদ হচ্ছে, ‘তোমাদের মধ্যকার যে কোনো ব্যক্তি এই মাসের সাক্ষাত পাবে সে যেন রোযা রাখে'। সুস্থ ও মুকীম যে কোনো ব্যক্তির অন্তরে রমযান মাসের রোযার মোহাব্বাত দান করা হয়েছে, কারণ ওই মাসটি এমন মোবারক মাস যার মধ্যে কোরআন নাযিল হয়েছে। একথার অর্থ হয়তো এই হবে যে এ মাসেই কোরআন নাযিল হতে শুরু করেছে অথবা ওই মাসের মধ্যেই কোরআনের অধিকাংশ সূরা ও আয়াত নাযিল হয়েছে । আর কোরআন হচ্ছে এই চিরস্থায়ী মুসলিম উম্মাহর (জন্যে বরাদ্দকৃত) কেতাব, যার মাধ্যমে মানবজাতিকে আল্লাহ্‌ তায়ালা অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে এসেছেন। তারপর তাকে লালন পালন করে উন্নতির বর্তমান অবস্থায় পৌছে দিয়েছেন, তাদের ভয়ভীতিতে ভরা জীবনকে দিয়েছেন নিরাপত্তা । পৃথিবীর বহুস্থানে তাদের রাষ্টরক্ষমতা দান করে প্রতিষ্ঠিত করেছেন, দিয়েছেন তাদের এমন এক পজিশন যে এ জাতিকে বাদ দিয়ে আজ পৃথিবীতে কেউ চলতে পারে না বা এ জাতিকে একেবারে উপক্ষো করার উপায় কারো নেই । যদিও এমন অবস্থা পূর্বে কখনও আসেনি । পৃথিবীর এতটা উপায় উপাদান এবং অঞ্চল আজ এই জাতির দখলে যে সে এলাকাগুলোকে বাদ দিয়ে কোনো জাতিই টিকে থাকতে পারে না এবং পৃথিবীতে অথবা আকাশের কোনো স্থানে জমে থাকতে পারবে না। সুতরাং কোরআনে কারীমের এই যে অবদান তার শোকরিয়া আদায় করতে গিয়েও যদি এই রমযান মাসের রোযাগুলো রাখা হয় তাহলেও সে শোকরিয়ার হক আদায় হবে না। এরশাদ হচ্ছে, “রমযান মাস সেই পবিত্র মাস যার মধ্যে কোরআন নাযিল হয়েছে, এ কেতাব গোটা মানব মন্ডলীর জন্যে পথ প্রদর্শক এবং স্পষ্টভাবে হেদায়াতের কথাগুলো বর্ণনাকারী আর সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী । অতএব, যে কেউ অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে সে ওই নির্দিষ্ট দিনগুলোর রোযা অন্য সময়ে পূরণ করে দেবে।' www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।