চান তোমাদের আনুগত্য ভরা অন্তর নিয়ে) আল্লাহর বড়ত্ব ও প্রকাশ করো। যেহেতু তিনি তোমাদেরকে সত্য সঠিক পথে পরিচালনা করতে চান (এবং তিনি আরও চান যে তোমাদের প্রতি সকল সময়ে তার এহসানের কারণে) তোমরা যেন তার শোকরগোযারি করতে পারো।' অবশ্যই আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা জানেন যে বান্দাকে কোনো নির্দেশ দিলে তা পালন করার ব্যাপারে তাকে সাহায্য করার প্রয়োজন আছে এবং তার মধ্যে ভাবের আবেগও সৃষ্টি করা দরকার, যাতে করে সে আনন্দচিত্তে সেই নির্দেশ পালন করতে পারে। তাই দেখা যায় রোযা সম্পর্কিত নির্দেশের মধ্যে রোযার বহুবিধ উপকারিতা ও তাৎপর্য বর্ণিত হয়েছে, যাতে বান্দা প্রশান্ত মনে ও সন্তুষ্ট চিত্তে এ বিধান পালন করতে পারে। আরও দেখা যায়, আল্লাহ তায়ালা অতি আদরের সাথে মোমেন বান্দাদেরকে ডাক দিয়ে (হে মোমেনরা বলে সম্বোধন করে) রোযা রাখার নির্দেশ দিচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন তাদেরকে রোযার আসল উদ্দেশ্য সম্পর্কে এবং তারপরই জানাচ্ছেন যে পূর্ববর্তী প্রতি যামানার মোমেনদের ওপরও একইভাবে রোযা ফরয করা হয়েছিলো । আরও জানাচ্ছেন যে রোযার প্রথম উদ্দেশ্যই হচ্ছে গভীর আবেগ সৃষ্টি করা এবং আল্লাহর ভয় জাগিয়ে তোলা যার ফলে সে জীবনের প্রত্যেকটি ব্যাপারে বাছ বিচার করে চলতে পারে। পুনরায় দেখুন আল্লাহর আহবান- ‘হে ঈমানদাররা, ফরয করা হয়েছে রোযা তোমাদের ওপর, যেমন করে ফরয করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারো (আল্লাহর ভয়ে বাছ বিচার করে চলতে পারো) ৷’ আর এইভাবেই রোযার যে মহান উদ্দেশ্য প্রকাশ পাচ্ছে, তা হচ্ছে ‘তাকওয়া’ অর্জন আর এই তাকওয়া (আন্পাহ ভীতি) হৃদয়পটে জাখ্ত হওয়ার কারণে সে হৃদয় এই কঠিন ফরয আদায় করতে প্রস্তুত হয়ে যায়। এই ফরয কাজটি আদায় করার মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ পায় এবং তার সন্তুষ্টি লাভের আশায় সর্বপ্রকার ত্যাগ স্বীকারে সে রাযী হয়ে যায় । অপরদিকে, এই তাকওয়াই গুনাহর কাজ করে রোযা নষ্ট করা থেকে রোযাদারদের অন্তরসমূহকে পাহারা দিয়ে রাখে। এমনকি রোযাদারের অন্তরের মধ্যে উদিত সকল কৃধারণাগুলোকে দূর করে। যাদেরকে কোরআন সম্বোধন করেছে (তারা মোমেন) আল্লাহর কাছে তাকওয়ার মর্যাদা কতো বেশী তা তারা ভাল করেই জানে, আল্লাহর দীড়িপাল্লায় এই তাকওয়ার ওজনই ভারী । এই তাকওয়া অর্জনই রোযার আসল উদ্দেশ্য যার দিকে তাদের আত্মা ধাবিত হয় । আত্মার এই উৎকর্ষ সাধনের উপায়গুলোর মধ্যে রোযা একটি এবং এ লক্ষ্যে উপনীত হওয়ার জন্যে অন্যতম পথ । এই তাকওয়াকেই অভীষ্ট লক্ষ্য হিসেবে কোরআনে কারীম তুলে ধরে বলে দিচ্ছেন যে ওই লক্ষ্যে পৌছানোর জন্যে প্রকৃষ্ট পথ হচ্ছে রোযা । এরশাদ হচ্ছে, ‘যাতে করে তোমরা ভয় করে চলতে পারো ।' অসুস্থ ও সফ্রকান্সীন সময়ে ক্মোযার বিধান এরপর জানানো হচ্ছে যে রোযা নির্দিষ্ট কিছু দিনের জন্যে মাত্র, সারা জীবনই রোযা রাখতে হবে বা বারো মাসই কষ্ট করতে হবে তা নয়। আর অসুস্থ হলে সুস্থ না হওয়া পর্যন্ত এবং মোসাফেরের জন্যে গৃহে না ফেরা পর্যন্ত রোযা বন্ধ রেখে (না রেখে) পরে কাযা করার অনুমতি দেয়া হয়েছে এই রেয়ায়েতের উদ্দেশ্য হচ্ছে যেন তারা পরে রোযা করে নিতে পারে এবং রোযা পূরণ করা তাদের জন্যে সহজ হয়। হ সুনা আল বাকান্মা (১০৮) পান্না ২ মনযিল > | www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।