যিলালিল কুরআন — যিলালিল কুরআন 2
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

এ বিষয়ে রসূল (স.)-এর ভাষ্যে জানা যায়, নিশ্চয়ই আল্লাহ তায়ালা প্রত্যেক হকদারকে তার হক দান করেছেন, অতএব ওয়ারিস (যার হিসসা বা হক নির্দিষ্ট আছে) তার জন্যে আর ওসয়িতের প্রয়োজন নেই । কিন্তু আত্মীয়স্বজন, (যেহেতু তাদের জন্যে কোনো অংশ নির্ধারণ করা হয়নি, এই জন্যে) তাদের জন্যে প্রথম অবতীর্ণ ওই আয়াতের হুকুম কার্যকর রয়ে গেছে। অর্থাৎ মীরাসের আইনে যাদের কোনো অংশ উল্লেখিত হয়নি তাদের জন্যে ওসীয়ত করাটা আজও ওয়াজের রয়ে গেছে। কোনো কোনো সাহাবা ও তাবেঈর মতও এটাই, এই কারণে আমরা এই মতটি গ্রহণ করেছি। এখন ওয়ারিস ছাড়া অন্যদের জন্যে ওসীয়তকে ওয়াজেব করার মধ্যে কী হেকমত বা তাৎপর্য আছে তা চিন্তা করতে গেলে আমরা দেখতে পাই এ ব্যবস্থার কারণে আত্মীয়স্বজনের সাথে নৈকট্যের সম্পর্ক মধুর হয়ে ওঠে এবং এর দ্বারা অভাবনীয় আরও অনেক কল্যাণ সধিত হয়। একথা তো সবার কাছেই স্পষ্ট যে তাদের জন্যে ওসীয়তের কোনো ব্যবস্থা না থাকলে ওয়ারিসরা (যাদের অংশ নির্দিষ্ট হয়েছে) তাদেরকে কিছুই দেবে না এবং অভাবগ্রস্ত ওইসব আত্মীয়স্বজনের পথে এই ওয়ারিসরা প্রতিবন্ধক হয়ে দাড়াবে । আসলে পারিবারিক জীবনে মাধুর্য আনয়নের ব্যাপারে এবং পারস্পরিক দায়িত্ব পালনের ব্যাপারে এ পদ্ধতি একটি অনবদ্য ব্যবস্থা । এই কারণে নেকী ও তাকওয়া প্রকাশক ব্যবস্থা হিসেবে একে অভিহিত করা হয়েছে। এরশাদ হচ্ছে ‘সুবিদিত বা প্রচলিত পন্থায় এ ব্যবস্থা গহণ করাটা মোত্তাকীদের জন্যে কর্তব্য ৷” সুতরাং, ওয়ারিসরা যেন এ বিষয়ে (না দিতে চেয়ে) কোনো যুলুম না করে, আর ওয়ারিসদের গত্ডীর বাইরের লোকেরা যেন একেবারে অবহেলিত না হয়ে যায়। এ বিষয়ে তাকওয়া (আল্লাহ ভীতি) এবং মধ্যম ও ভারসাম্যপূর্ণ পথ অবশ্যই যেন অবলম্বন করা হয়। এর ফলে সমাজে নেকীর (কল্যাণের) ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে এবং মানুষে মানুষে দরদ ও মর্যাদাবোধ প্রতিষ্ঠিত হ্‌বে। এর সাথে, আরো বলতে হয় যে শরীয়ত এ বিষয়টিকে অস্পষ্ট অবস্থায় ছেড়ে দেয়নি বরং ওসীয়তের পরিমাণও নির্ধারণ করে দিয়েছে। রসূল (স.)-এর কর্মধারা থেকে জানা যায় তিন ভাগের এক ভাগের (উর্ধে) যেন ওসিয়ত করা না হয় তবে চারভাগের এক ভাগ দেয়াটাই ভালো, যাতে ওয়ারিসরাও তাদের ন্যায্য পাওনা পেতে পারে এবং এই দেয়ার ব্যাপারে কোনো সংকট বোধ না করে। এভাবেই শরীয়তের বিধান ও তাকওয়ার দাবী মানা তাদের জন্যে সহজ হবে। এই-ই হচ্ছে ইসলামের সমাজ সংগঠনের অতি চমৎকার এক ব্যবস্থা, যার মাধ্যমে ইসলাম মানুষের পারস্পরিক সম্পর্ক স্থাপনের বুনিয়াদ রেখেছে এবং শান্তিপূর্ণ জীবনকে নিশ্চিত করা হয়েছে। একথা সবার অবশ্যই বুঝতে হবে যে কোনো (ওয়ারিস) ব্যক্তি এ ব্যবস্থার কথা শোনা ও জানার পর ওসীয়তকারীর মৃত্যুর পর যদি এ ব্যবস্থার মধ্যে কোনো পরিবর্তন আনে তাহলে অবশ্যই সে গুনাহগার হবে। এতে পরিবর্তন আনার অধিকার কারো নেই । এর দ্বারা ওসীয়তকারী দায় মুক্ত থাকবে । এরশাদ হচ্ছে, | ‘ওসীয়ত শোনার পরও এ নিয়মকে যারাই বদলাবে অবশ্য অবশ্যই তাদের ওপর এই পরিবর্তনের গুনাহ এসে পড়বে আল্লাহ তায়ালা সবকিছুই জানেন এবং শোনেন। মৃত ব্যক্তির কার্যকলাপ তো আল্লাহ তায়ালা অবশ্যই দেখেছেন যে সে নিজ কর্তব্য পালন করে গিয়েছে, এজন্যে তার মৃত্যুর পর অন্যরা যা কিছু করবে সে ব্যাপারে তাকে পাকড়াও করা হবে না। যারা এ যিলাল ২স্ম ১৪ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।