যিলালিল কুরআন — যিলালিল কুরআন 2
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

কারণ শাস্তি দানের মাধ্যমে নিহত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে প্রজ্জলিত ক্রোধাগ়ি নেভানোর যৌক্তিকতা ইসলাম স্বীকার করে, যেহেতু ন্যায় বিচারই অন্তরের ক্রোধ প্রশমিত করার উপায় । অপরদিকে এই শাস্তির বিধানই দুষ্ৃতকারীকে তার বারংবার গদ্ধত্য প্রদর্শন করাকে প্রতিহত করতে পারে। কিন্তু একই সাথে ইসলাম চায় ক্ষমা প্রদর্শনের মাধ্যমে মানুষে মানুষে ভালবাসাবাসি সৃষ্টি হোক, তাই, এজন্যে সে পথও উন্ক্ত রেখে ইসলাম তার সীমানা নির্ধারণ করে দিয়েছে। কেসাস বা শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের কথা বলার পর আহবান জানানো হয়েছে ক্ষমা প্রদর্শন করতে ৷ আল্লাহর সন্তুষ্টি পাওয়ার কামনায় কিন্তু এটা বাধ্যতামূলক নয়, দাবীদারের জন্যে এটা এচ্ছিক ব্যাপার । এখানে মানুষের প্রকৃতগত চাহিদাকে উপেক্ষা করে এমন কোনো বোঝা তার ওপর চাপানো হয়নি যা বহন করতে সে অক্ষম । কোনো কোনো রেওয়ায়াতে এসেছে যে, এ আয়াত “মানসূৃখ’ (রহিত) হয়ে গিয়েছে। পরবর্তীকালে অবতীর্ণ সূরায়ে মায়েদার একটি আয়াতের মাধ্যমে এ আয়াত মানসূখ হয়ে যায়। সাধারণ মূলনীতি হিসেবে বলা হয়েছে, ‘আমি, তাদের ওপর যে বিধান মানাকে ফরয করেছিলাম তা হচ্ছে, জানের বদলে জান ৷' ইবনে কাসীর তার তাফসীর গ্রন্থে এ আয়াত উল্লেখ করেছেন, ‘হে ঈমানদার লোকেরা, তোমাদের ওপর কেসাস ফরয করা হয়েছে ।' তিনি এই আয়াতের শানে নুযুল প্রসংগে সাঈদ ইবনে যোবায়ের (রা.) এর রেওয়ায়াত উল্লেখ করেছেন। তাতে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে ‘আল হুররু বিল হুররি’ (নিহত স্বাধীন ব্যক্তির হত্যার শাস্তিস্বরূপ কোনো স্বাধীন ব্যক্তিকে হত্যা করা) এই |- আয়াত নাযিল হয়েছিলো আরবের দুটি গোত্র সম্পর্কে, যারা ইসলামের আগমনের কিছু পূর্বে জাহেলি যামানায় যুদ্ধে জড়িয়ে পড়ার ফলে বহু লোক হতাহত হয়, সে যুদ্ধে বহু দাস ও নারীও নিহত হয়। তারপর উভয় গোত্রই পরস্পর প্রতিশোধ গ্রহণ করার পূর্বেই ইসলাম গ্রহণ করে। তখন, এক গোত্র অন্য গোত্র থেকে সংখ্যা ও সম্পদে বেশী থাকার কারণে তারা প্রতিজ্ঞা করেছিলো যে তাদের দাসের পরিবর্তে প্রতিপক্ষের কোনো স্বাধীন ব্যক্তি এবং তাদের কোনো নারীর পরিবর্তে প্রতিপক্ষের কোনো পুরুষকে হত্যা না করা পর্যন্ত তারা কোনো সমঝোতায় রাযি হবে না। তাদের প্রসংগেই উক্ত আয়াত নাযিল হয়েছে, কিন্তু এ আয়াতটি পরবর্তীকালে অবতীর্ণ সুরায়ে মায়েদার এই আয়াত দ্বারা মানসূখ হয়ে গেছে। আমাদের কাছে অবশ্য মনে হয়েছে এখানে বর্ণিত আয়াতটির প্রসংগ এবং সূরায়ে মায়েদায় বর্ণিত আয়াতের প্রসংগ এক নয়, ভিন্ন ভিন্ন প্রসংগে আয়াত দুটির প্রয়োগ ক্ষেত্রও ভিন্ন। সূরায়ে মায়েদার আয়াতটি প্রজোয্য ওই ক্ষেত্রে যেখানে কোনো নিদিষ্ট ব্যক্তি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে খুন করে, অথবা কিছুসংখ্যক ব্যক্তি অপর কিছু সংখ্যক ব্যক্তিকে খুন করে, সেখানে যদি ইচ্ছাকৃত হত্যা হয় তাহলে জানের বদলে জান নেয়ার নীতি বহাল হবে। কিন্তু এখানে যে আয়াতের প্রসংগে আলোচনা চলছিলো তাতে বুঝা যাচ্ছিলো যে ওই আয়াতটি সামষ্টিক হত্যাকান্ডের ক্ষেত্রে প্রজোয্য, যেমন উপরে বর্ণিত হয়েছে ইসলাম পূর্ব যুগে জাহেলিয়াতের যামানায় দুই গোত্রের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়ে বহু লোক হতাহত হয় যেখানে কৃতদাসদের ওপর ক্রীতদাসরা হামলা করে, এক কাবীলা আর এক কাবীলার ওপর এবং এক দল আর এক দলের ওপর আক্রমণ চালাতে থাকে ৷ যেখানে ক্রীতদাস, স্বাধীন ও নারী সব ধরনের লোক নিহত হয়। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।