এসব বাধা-বিঘ্ন মোকাবেলা করতে হয়েছে। হয়তো সময় সময় তার আকারে-আকৃতিতে কিছুটা পার্থক্য ঘটেছে । কিন্তু শত্রু মিত্র উভয়ের পক্ষ থেকে বাধা-বিঘ্ব আসা একটা অবধারিত ও চিরন্তন ব্যাপার । এ জন্যে কোরআনের এসব দিক নির্দেশনা ইসলামী আন্দোলনের শাশ্বত ও চিরন্তন সনদে পরিণত হয়েছে যা প্রত্যেক যুগের ও প্রত্যেক প্রকারের সমস্যা মোকাবেলায় সক্ষম । এসব বাধা-বিস্বকে কোরআন মুসলিম জাতির পথের দিশা হিসাবে দাড় করিয়ে রেখেছে যা দেখে সে তার দীর্ঘ ও বন্ধুর পথে এগিয়ে যাওয়ার প্রেরণা ও শিক্ষা লাভ করতে পারে। এ পথে সে যত বিয়োধ ও শক্রতার সন্মুখীন হয়, তার বৈশিষ্ট বিচিত্র হলেও প্রকৃতি অভিন্ন । বস্তুত, কোরআনের প্রতিটি বাণীতে এই যে বৈচিত্র ও বৈশিষ্ট পরিলক্ষিত হয় তা মূলত কোরআনের আলৌকিকত্বেরই আংশিক প্রতিফলন মাত্র । অদীনাযফ় হিজরতের কারণ রসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়া সাল্লামের মদীনায় হিজরত কোন অপ্রত্যাশিত ও আকস্মিক ঘটনা ছিলো না। সে জন্যে তাকে আগে থেকেই দৃঢ়ভাবে প্রস্তুত করা হয়েছিলো এবং সে জন্যে উপযুক্ত প্রেক্ষাপটও তৈরী করা হয়েছিলো । হিজরতের ঘটনাটা একটা বিশেষ ধরনের পরিস্থিতির অনিবার্য পরিণতি হিসেবেই দেখা দিয়েছিলো । ইসলামী আন্দোলনকে যে খাতে প্রবাহিত করার পরিকল্পনা আল্লাহ তায়ালা দিয়েছিলেন, তার জন্যে এটা ছিলো একটি অত্যাবশ্যকীয় পদক্ষেপ । রসূলের অভিভাবক ও পৃষ্ঠপোষক আবু তালেব এবং হযরত খাদিজা রাদিআল্লাহু আনহার ইন্তেকালের পর মক্কার ইসলামী আন্দোলনের প্রতি কোরায়শদের আক্রোশ ও বিদ্বেষমূলক আচরণ মাত্রা ছাড়িয়ে গিয়েছিলো । এ আচরণ এমন এক পর্যায়ে গিয়ে পৌছেছিলো যে, মক্কায় ও তার আশেপাশে ইসলামী আন্দোলনের কাজ প্রায় বন্ধই করে দিতে হয়েছিলো । এর একমাত্র কারণ ছিলো কোরায়শদের প্রবল শত্রুতামূলক নীতি এবং যে কোনো উপায়ে এ দাওয়াতের কাজকে প্রতিরোধ করার সংকল্প । এর ফলে বাদবাকী আরবরা ইসলামী আন্দোলনকে এড়িয়ে চলতে আরম্ভ করে। তারা অপেক্ষা করতে থাকে রসূলুল্লাহ (স.) ও তার স্বজনদের এ লড়াই কোথায় গিয়ে গড়ায় তা দেখার জন্যে । কোরায়শদের এই প্রতিরোধের নেতৃত্ব দিচ্ছিলো আবু লাহাব, আবু জেহেল ও আৱু সুফিয়ানের মত রসূলের ঘনিষ্ঠ আত্মীয়রা। সে সময়কার আরব সমাজের গোত্রীয় পরিবেশে আত্মীয়তার বন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার প্রচার করা আকীদা ও আদর্শকে আমল দিতে আরবদের উৎসাহ বোধ করার কোন কারণ ছিলো না। বিশেষত তার এই আত্মীয়-স্বজনই ছিলো পবিত্ৰ কাবা শরীফের খাদেম ও মোতাওয়াল্লী । বস্তুত, কাবা শরীফের খাদেম ও তত্বাবধায়ক হওয়াটা তখনকার দিনে সম আরব উপদ্বীপে ধর্মীয় নেতৃত্বের সার্টিফিকেট বলেও বিবেচিত হতো । এসব কারণে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর দাওয়াতের কাজ পরিচালনার জন্যে মক্কা ছাড়া অন্য কোন ঘাঁটির সন্ধানে ব্যাপৃত ছিলেন। সে ঘাটি হওয়া চাই এমন পর্যায়ের যেখানে তার আকীদা-বিশ্বাস সংরক্ষিত ও নিরাপদ হবে, অবাধ স্বাধীন ও নির্বিঘ্ব কাজের পরিবেশ থাকবে । সেখানে ইসলামী আন্দোলন মন্ধার অচলাবস্থা থেকে মুক্ত হবে, দাওয়াতের কাজ অব্যাহত ও নিরবচ্ছিন্ন গতিতে চলতে পারবে এবং ইসলামে দীক্ষা গ্রহণকারীরা উৎপীড়ন ও অত্যাচার থেকে রেহাই পাবে। আমার বিবেচনায় এটাই ছিলো হিজরতের প্রথম ও প্রধান কারণ । | ইসলামী আন্দোলন পরিচালনার ঘাটি হিসেবে মদীনাকে বেছে নেয়ার আগে আরো কয়েক জায়গায় হিজরত করা হয়েছিলো । হিজরত করা হয়েছিলো আবিসিনিয়ায়, সেখানে প্রাথমিক যুগের বিপুলসংখ্যক মুসলমান হিজরত করেন । এই হিজরতকে কেউ কেউ নিছক জান বাচানোর হিজরত www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।