একইভাবে আল্লাহর শোকর আদায় করা দরকার যেন এ পৃথিবী থেকে বিদান্ম হওয়ার আগে তারা এই দ্বীন-এর হেফাযতকারী হিসেবে কিছু অবদান রাখতে পারে এবং এজন্যে সাধ্যানুযায়ী চেষ্টা সাধনা করতে পারে। তাই এরশাদ হচ্ছে, ‘অতএব, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না” হাঁ, আজ তাদের জন্যে উপযুক্ত সুযোগ এসেছে, সেই রসূল তাদের কাছে এসে ষ্ছাছেন যার কথা তারা ইতিমধ্যে জেনে গেছে, তিনি তাদের ইসলাম গ্রহণ করতে উদাত্ত কণ্ঠে স্গাহবান জানাচ্ছেন । তারা বুঝতে পারছে যে, তাদের দাদা ইবরাহীম (আ.)-এর ওয়াদা ও ভবিষ্যদ্বণী*্করা সেই রসূলই এসে গেছেন। এই রসূল সম্পর্কেই ইবরাহীম ও ইয়াকুব আলাইহিমাস সালাম নিজ নিজ সন্তানদের ওসীয়ত করে গেছেন। হযরত ইয়াকুব (আ.) তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই ওসিয়তের কথা বারবার উল্লেখ করেছেন । মৃত্যুর শেষ লক্ষণ আসা পর্যন্ত তার মুখে এই একই কথা ছিলো। আজ বনী ইসরাইল জাতির আজ সে কথায় কান দেয়া উচিত । এরশাদ হচ্ছে, ‘তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ইয়াকুব মৃত্যুর দ্বারপ্রান্তে উপনীত হয়েছিলেন? স্বরণ করো সেই সময়ের কথা যখন.......আমরা সেই একক সর্বশক্তিমান মাবুদেরই অনুগত্য করবো ৷' (আয়াত ১৩৩) ইয়াকুব ও তীর বংশধর যারা মৃত্যুর সময় হাযির ছিলো তাদের কথোপকথোনের এই দৃশ্য একটি বিরাট প্রভাব বিস্তারকারী উল্লেখযোগ্য দলীল, যা আজও বনী ইসমাইলের লোকদের মানসপটে ভাসছে । মৃত্যু হাযির, এ কঠিন মুহূর্তে তার বংশধূরদেরকে নিয়ে তিনি কি কাজে ব্যস্ত রয়েছেন? তীর মৃত্যুযন্ত্রণা শুরু হয়েছে সেই সময়েও কোন্ খুহা গুরুত্বপূর্ণ কথা নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন? কোন্ মহা-সমস্যা সেই মুহূর্তে তাকে ভারাক্রান্ত করে রেখেছিলো যে, সেই কঠিন অবস্থাতেও তিনি বারবার সেই কথাটিই উল্লেখ করে তার বংশধরদের কাছ থেকে নিশ্চয়তা লাভ করতে চাচ্ছিলেন? কোন সে মহামূল্যবান বস্তু যার প্রতিনিধি বানাতে চাচ্ছিলেন তিনি তার বংশধরদেরকে এবং এ ব্যাপারে নিশ্চিন্ত হতে চাচ্ছিলেন যে, সে মীরাস সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে যথাযথভাবে পৌছে যাবে। এই নিশ্চয়তাটুকু লাভ করেই তিনি শান্তিতে এই দুনিয়া ত্যাগ করতে চাচ্ছিলেন। এইসব বিস্তারিত ধারা বিবরণী কি বনী ইসরাঈলদের নিকট রক্ষিত বই পুস্তকে নেই? সেই পরিত্যক্ত মীরাস ছিলো তাদের জীবন দর্শন ও আকীদা-বিশ্বাস। এই হচ্ছে সেই সম্পদ এবং সব থেকে বড় জিনিস । সেই গুরুত্বপূর্ণ বিষয় যা তার মৃত্যুর কষ্টকেও ভুলিয়ে দিয়েছিলো। সে কঠিন সময়েও তার যবানে মোবারকে বারংবার এই প্রশব উপস্থিত হয়েছে, ‘তোমরা আমার পর কার এবাদত করবে’, ইয়াকুব (আ.) তার জাতির নাড়ী চিনতেন, তার আশংকা ছিলো যে তীর মৃত্যুর পর হয়ত তারা গোমরাহ হয়ে যাবে। এজন্যে তিনি খুবই উদ্বিগ্ন বোধ করছিলেন। তার প্রশ্নের মধ্যে এই উদ্বেগই প্রকাশ পাচ্ছিল । এই কঠিন মুহূর্তের প্রশ্নটি হয়ত তার জাতির নিকট গুরুত্ব পাবে, তাই বারবার প্রশ্ব করে তিনি তাদের কাছ থেকে ওয়াদা নিতে চাচ্ছিলেন যে, অবশ্যই তারা বাপ দাদার মূল মীরাস তওহীদ এর নেয়ামতকে ধ্বংস করে দেবে না । তারাও যথাযথ ওয়াদা করেছিলো, হা আমরা আনুগত্য করবো আপনার মাবুদের, আপনার বাপ-দাদা ইবরাহীম. ইসমাঈল ও bE www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।