যিলালিল কুরআন — যিলালিল কুরআন 1
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

এইজন্যে তার দোয়াতে এ কথাগুলো দেখা যায়, যেন সে শহ্রবাসীকে আল্লাহ তায়ালা ফলমূল-দ্বারা রেযেক দান করেন। এখানে এই দোয়ার হকদার বলতে তাদেরকেই বিশেষভাবে বুঝানো হয়েছে যারা সে শহরবাসীর মধ্য থেকে আল্লাহ তায়ালা ও আখেরাতের প্রতি ঈমানদার হবে। অবশ্যই ইবরাহীম (আ.) ছিলেন বড়ই বিনয়ী, বড়ই সহিষ্ণু, বড়ই নিষ্ঠাবান এবং সত্যের ধারক ও বাহক হিসেবে অত্যন্ত মজবুত ৷ তিনি ছিলেন তীর রব-এর শিক্ষাপ্রাপ্ত, অত্যন্ত পরিমার্জিত আদব-এর প্রতিমূর্তি । তিনি আল্লাহ পাকের কাছে চাওয়ার সময় এই আদবের প্রতি বিশেষভাবে খেয়াল রেখেছেন এবং প্রার্থনা জানানোর সময় খুবই বিনয়াবনত থেকেছেন। এই কারণেই তীর রব-এর নিকট থেকে তার কাছে স্পষ্ট জওয়াব আসছে। শেষের কথাগুলোর বিষয়ে তিনি মুখ খোলেননি, অর্থাৎ যারা ঈমান আনবে না তাদের পরিণতি সম্পর্কে তিনি কিছুই বলেননি । এরপর ইবরাহীম ও ইসমাঈল আলাইহিমুস্‌ সালামের প্রতি তাওয়াফকারী, রুকু-দানকারী ও সেজদাদানকারীদের জন্যে যে ঘরটিকে এবাদাতগাহি হিসেবে প্রস্তুত রাখার নির্দেশ দেয়৷ হয়েছিলো সে নির্দেশ কত চমৎকারভাবে তারা পালন করেছিলেন তার সুন্দর ছবি এখানে তুলে ধরা হয়েছে। সে দৃশ্যের ছবি কোরআনের আয়াতের মাধ্যমে এমন নিপুণভাবে আঁকা হয়েছে যে পড়ার সময় তাদের কাজগুলো চোখের সামনে ভাসতে থাকে আর আমাদের কানগুলো যেন তাদের কথোপকথনগুলো স্পষ্টভাবে শুনতে পায়। এরশাদ হচ্ছে, 'স্মরণ করে দেখো এঁ সময়ের কথা যখন গড়ে তুলছিলো ইবরাহীম কাবা ঘরের ভিত্তি । আর ইসমাঈলও ছিলো তার সাথে । তারা দুজনে বলছিলো যাবতীয় কলুষ কালিমা থেকে । অবশ্যই আপনি একমাত্র. শক্তিমান এবং আপনি একমাত্র বিজ্ঞানময় ৷’ (আয়াত ১২৭) আমরা এবার একথাগুলোর ব্যাখ্যার দিকে মনোনিবেশ করবো । এখানে ব্যাখ্যা আসছে একটি এঁতিহাসিক খবর-পরিবেশনের আকারে । ঘটনার বিবরণে বলা হচ্ছে, স্মরণ কর সে সময়ের কথা যখন ইবরাহীম কা'বা ঘরের ভিত্তি স্থাপন করছিলো, আর তার সাথে ছিলো ইসমাঈলও '' ইবরাহীম (আ.-)-একর দোয়া . এতটুকু শোনার পর বাকি খবরটুকু শোনার জন্যে আমাদের মন উন্মুখ হয়ে উঠে, এমন সময় আমরা যেন বাস্তব চোখে দেখছি পিতা-পুত্র ঘর্মাক্ত ও পরিশ্রান্ত অবস্থায় কাতর কণ্ঠে দোয়া করছেন, আমরা যদিও আমাদের মানস-চোখে তাদের দেখছি না, কিন্তু মনে হচ্ছে তাঁরা দুজনে যেন আমাদের সামনেই রয়েছেন, আমরা তাদের কাতর-কণন্ঠের কথাগুলো শুনতে পাচ্ছি, ‘ইবরাহীম ও ইসমাঈল যখন এই ঘরের ভিত্তি উঠাচ্ছিলো (তখন তারা এই বলে আল্লাহর কাছে দোয়া করলো, হে আমাদের মালিক, (আমরা যে উদ্দেশ্যে এ ঘর নির্মাণ করেছি) তুমি আমাদের কাছ থেকে সেই কাজটাকে কবুল করো, একমাত্র তুমিই (মানুষের ভেতর বাইরের) সব | কিছু জানো এবং শুনো । (তারা আরো বললো,) হে আমাদের মালিক, আমাদের উভয়কেই তুমি তোমার অনুগত মুসলিম বান্দা বানাও । আমাদের পরবর্তী বংশধরদের মাঝ থেকেও তুমি তোমার অনুগত(বান্দা) বানিয়ে দাও । (হে মালিক) তুমি আমাদের তোমার এবাদাতের আনুষ্ঠানিকতাসমূহ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।