যিলালিল কুরআন — যিলালিল কুরআন 1
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

নেই । আত্মপক্ষ সমর্থনে তাদের কোনো কথা বলার সুযোগ নেই । এর মাঝেও সাইয়েদ কুতুব কিছু বলতে চাইতেন, কিন্তু তাকে কিছুই বলতে দেয়া হতো না। এমনিভাবে সভ্য সমাজে অসভ্যতার পরাকাষ্ঠা দেখিয়ে একদিন আদালত তার রায়ে বললো, হত্যার ষড়যন্ত্র করেছো । তোমরা এ দেশের ক্ষমতাসীনদের ক্ষমতাচ্যুত করতে চেয়েছো, তাই তোমাদের সবার নামে ফাসির আদেশ শোনানো হলো!” এ ছিলো ১৯৬৬ সালের আগস্ট মাসের ঘটনা । সারা বিশ্ব হতবাক হয়ে এ ঘটনা দেখলো । বিচারের নামে এ অবিচার দেখে মানবতা সেদিন আর্তনাদ করে উঠলো । কিন্তু কে কার কথা! শোনে গোটা নাসের চক্র যেন এদের ফাসির দৃশ্য দেখার জন্যে ব্যস্ত হয়ে উঠেছিলো । কিছু পেছনের সঢেনা বাদশাহ ফারুকের সময়ের কথা । ১৯৪৮ সালের ৮ই ডিসেম্বর পশ্চিমী দুনিয়া বিশেষ করে বৃটিশদের ইশারায় সর্বপ্রথম ইখওয়ানকে বে-আইনী ঘোষণা করা হয়। ইখওয়ানকে বে-আইনী ঘোষণা করার নীলনকশা আঁকা হয় কিন্তু লন্ডনে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৃটিশরা ওয়াদা করেছিলো, যুদ্ধ শেষে মিসরকে স্বাধীনতা দেয়া হবে। যুদ্ধ শেষ হবার পর যখন বৃটিশরা স্বাধীনতার প্রশ্নে টালবাহানা শুরু করলো তখন ইখওয়ান এর বিরুদ্ধে প্রবল গণআন্দোলন গড়ে তোলে অল্পু দিনের মধ্যেই ইখওয়ানের জনপ্রিয়তা তুঙ্গে উঠে গেলো । সদস্য সংখ্যা দীড়ালো ২৫ লাখের ওপর ৷ সমর্থক ও কর্মীর সংখা ছিলো আরো বহুগুণ । ইখওয়ানের এ বিপুল পরিমাণ জনপ্রিয়তা দেখেই দেশকে যারা বিদেশী প্রভুদের হাতে বিক্রী করে দিতে চাইলো সে গোষ্ঠী এদের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠলো । অতপর লম্পট বাদশাহর লম্পটি উযিরে আযমকে কে বা কারা গুলী করলে এই দোষ চাপানো হলো ইখওয়ানের ঘাড়ে ৷ শুরু হলো ইখওয়ানীদের ওপর চরম নির্যাতনের পালা । এর কিছুকাল পরে একদিন আলোচনার অজুহাতে ষড়যন্ত্রমূলক এক বৈঠকের আয়োজন করলো কুচক্রীরা ৷ রাস্তার মধ্যেই সরকারী খুনীদের হাতে শহীদ হলেন শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ ইখওয়ানের মোর্শেদে আম (কেন্দ্রীয় নেতা) শহীদ হাসানুল বান্না । দিনটি ছিলো ১৯৪৯ সালের ১২ই মার্চ । ১৯৫২ সালের জুলাই মাসে রক্তপাতহীন এক সামরিক বিপ্রবের মধ্য দিয়ে ক্ষমতায় এলেন কর্নেল নজীব । ক্ষমতাসীন হয়ে তিনি দুর্নীতিপরায়ণ সামরিক অফিসারদের এক তালিকা প্রণয়ন করলেন ৷ বলার অপেক্ষা রাখে না যে, এই সামরিক অফিসাররা ছিলো দীর্ঘদিন থেকে রাজা ফারুকের সব কয়টি কুকর্মের অংশীদার । এই দু্নীতিপরায়ণ ও অকর্মা অফিসারদের শীর্ষভাগে যার নাম ছিলো, সেই হলো জামাল আবদুন নাসের । কিভাবে যেন নাসের কর্নেল নজীবের সুদূরপ্রসারী পরিকল্পনার খবর জেনে গেলো এবং তার কুকীর্তির সাথীদের নিয়ে এক প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে কর্নেল নজীবকে ক্ষমতাচ্যুত করে রাতারাতি মিসরের যাবতীয় রাজনৈতিক কর্তৃত্বের চাবিকাঠি www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।